সাধারণ বিজ্ঞান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অধ্যায়-৪প্রিয় শিক্ষার্থী, আজ সাধারণ বিজ্ঞান বিষয়ের ৪ নম্বর অধ্যায় ‘অম্ল, ক্ষারক ও লবণ’ থেকে নমুনা বহুনির্বাচনী প্রশ্নোত্তর আলোচনা করব।# নিচের বহুনির্বাচনী প্রশ্নের উত্তর দাও।১। এসিডের সাধারণ মৌলিক পদার্থ কোনটি?ক. অক্সিজেন খ. সালফার গ. হাইড্রোজেন ঘ. নাইট্রোজেন২। কোন ধাতুটি এসিডের সঙ্গে তীব্রভাবে বিক্রিয়া করে?ক. Cu খ. Na গ. Zn ঘ. Al৩। তুঁতের অণুতে কত অণু পানি যুক্ত থাকে?ক. ৩ অণু খ. ৫ অণু গ. ৭ অণু ঘ. ৯ অণু৪। ক্যালসিয়াম কার্বনেট যৌগে হাইড্রোক্লোরিক এসিড যোগ করলে কোন গ্যাসটি উৎপন্ন হয়?ক. অক্সিজেন খ. হাইড্রোজেন গ. নাইট্রোজেন ঘ. কার্বন ডাই-অক্সাইড৫। ক্ষার ও এসিডের বিক্রিয়ায় কী উৎপন্ন হয়?ক. লবণ ও পানি খ. লবণ ও ক্ষার গ. এসিড ও পানি ঘ. ক্ষার ও ক্ষারক৬। নাইট্রিক এসিডের সঙ্গে বিক্রিয়ায় উৎপন্ন লবণকে কী বলে?ক. সালফেট লবণ খ. ক্লোরাইড লবণ গ. নাইট্রেট লবণ ঘ. কার্বনেট লবণ৭। সোডিয়াম ক্লোরাইডের দ্রবণ—i. অম্লীয় ii. ক্ষারীয় iii. নিরপেক্ষকোনটি সঠিক? ক. ii খ. iii গ. i ও ii ঘ. ii ও iii৮। এসিডের মধ্যে মিথাইল অরেঞ্জ কোন বর্ণ ধারণ করে?ক. লাল খ. নীল গ. হলুদ ঘ. গোলাপি৯। নিচের কোনটি সঠিক?ক. সকল ক্ষারকই ক্ষার কিন্তু সকল ক্ষারই ক্ষারক নয়খ. সকল ক্ষারই ক্ষারক কিন্তু সকল ক্ষারক ক্ষার নয়গ. পানিতে দ্রবণীয় ক্ষারকে ক্ষারক বলেঘ. পানিতে অদ্রবণীয় ক্ষারককে ক্ষার বলে১০। H2SO4 একটি এসিড। কারণ—i. এটি টক স্বাদযুক্ত ii. এটি নীল লিটমাসকে লাল করে iii. ক্ষারের সঙ্গে বিক্রিয়া করে লবণ ও পানি উৎপন্ন করে কোনটি সঠিক? ক. i ও ii খ. i ও iii গ. ii ও iii ঘ. i, ii ও iii# নিচের অনুচ্ছেদটি পড়ো এবং ১১—১৩ নম্বর প্রশ্নের উত্তর দাও।ফারজানা একটি বিকারে পিচ্ছিল-জাতীয় দ্রবণ নিয়ে তাতে লিটমাস দ্রবণ যোগ করায় সেটি নীল হয়ে গেল।১১। দ্রবণটির প্রকৃতি ছিল—। i. অম্লীয় ii. ক্ষারীয় iii. নিরপেক্ষকোনটি সঠিক? ক. i খ. ii গ. i ও ii ঘ. i ও iii১২। দ্রবণটিতে ফেনোফথ্যালিন দ্রবণ যোগ করলে কী বর্ণ ধারণ করত? ক. লাল খ. নীল গ. গোলাপি ঘ. বর্ণহীন১৩। দ্রবণটির বৈশিষ্ট্য হচ্ছে—i. এটি পানিতে দ্রবণীয় ii. এটি বিদ্যুৎ পরিবাহী iii. এসিডের সঙ্গে বিক্রিয়া করে ক্ষার ও পানি উৎপন্ন করে কোনটি সঠিক? ক. i ও ii খ. i ও iii গ. ii ও iii ঘ. i, ii ও iii১৪। এসিডের মধ্যে ফেনোফথ্যালিন কোন বর্ণ ধারণ করে?ক. লাল খ. নীল গ. হলুদ ঘ. বর্ণহীন১৫। খাবার সোডার সংকেত কোনটি?ক. NaHCO3 খ. Na2SO4 গ. Na2CO3 ঘ. NaCl১৬। কাপড় কাচা সোডার রাসায়নিক নাম কী?ক. সোডিয়াম ক্লোরাইড খ. সোডিয়াম স্টিয়ারেট গ. সোডিয়াম কার্বনেট ঘ. কপার সালফেট১৭। কোনটি লবণ? ক. ZnSO4 খ. Ca(OH)2 গ. NaOH ঘ. KOH১৮। এসিডের সঙ্গে তীব্রভাবে বিক্রিয়া করে—i. পটাশিয়াম ii. ক্যালসিয়াম iii. ফসফরাসকোনটি সঠিক? ক. i ও ii খ. i ও iii গ. ii ও iii ঘ. i, ii ও iii১৯। সালফিউরিক এসিডের অণুতে কয়টি প্রতিস্থাপনীয় হাইড্রোজেন পরমাণু আছে? ক. ১টি খ. ২টি গ. ৩টি ঘ. ৪টি২০। এসিড নীল লিটমাসকে—ক. বর্ণহীন করে খ. হলুদ করে গ. লাল করে ঘ. গোলাপি করে।অধ্যায়-৪: বহুনির্বাচনী অংশের সঠিক উত্তর: ১। গ ২। খ ৩। খ ৪। ঘ ৫। ক ৬। গ ৭। খ ৮। ক ৯। খ ১০। ঘ ১১। খ ১২। গ ১৩। ক ১৪। ঘ ১৫। ক ১৬। গ ১৭। ক ১৮। ক ১৯। খ ২০। গ