সাধারণ বিজ্ঞান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অধ্যায়-২প্রিয় শিক্ষার্থীরা, আজ সাধারণ বিজ্ঞান বিষয়ের ২ নম্বর অধ্যায় থেকে সৃজনশীল পদ্ধতির একটি নমুনা প্রশ্নোত্তর আলোচনা করব। এ ধরনের অন্য প্রশ্নোত্তরের জন্য বিষয়বস্তুটি ভালোভাবে পড়বে। বিদেশ ফেরত শ্রমিক আবদুল জলিল প্রায়ই অসুস্থ থাকে। বগলে অসহ্য ব্যথা, পাতলা পায়খানা, জ্বর লেগেই থাকে। এ অবস্থায় তার ভাই তাকে ডাক্তারের কাছে নিয়ে যায়, ডাক্তার পরীক্ষা করে বলেন, জলিল এইডস রোগে আক্রান্ত।ক. এইডস কী?খ. অনুচ্ছেদে বর্ণিত রোগটির বিস্তার কীভাবে ঘটে।গ. এইডস দ্বারা আক্রান্ত রোগীর লক্ষণ কী?ঘ. বাংলাদেশ এ ধরনের রোগের সংক্রমণের ক্ষেত্রে একটি ঝুঁকিপূর্ণ দেশ—তোমার মতামত দাও।উত্তর: ক. এইডস: এইডস হলো একটি ঘাতকব্যাধি। এইচআইভি নামক এক প্রকার অতি আণুবীক্ষণিক ভাইরাসের আক্রমণে এইডস হয়।উত্তর: খ. অনুচ্ছেদে বর্ণিত রোগটি হলো এইডস। এইডস রোগ যেভাবে হয়: এইডস রোগের বিস্তার প্রাকৃতিকভাবে ঘটে না। বরং এই রোগের বিস্তার মানুষের অজ্ঞতার কারণেই হয়। নিচে এই রোগ বিস্তারের কারণগুলো দেওয়া হলো:(i) নারী-পুরষের অবাধ মেলামেশার (যৌন মিলন) ফলে এই রোগ হয়।(ii) এইডসে আক্রান্ত রোগীর ব্যবহূত ইনজেকশনের সুঁই ব্যবহার করলে এই রোগ দেহে সংক্রমিত হয়।(iii) এইডসে আক্রান্ত পিতা-মাতা থেকে জন্মগ্রহণকারী শিশুও এই রোগে আক্রান্ত হতে পারে।(iv) এইডস আক্রান্ত ব্যক্তির রক্ত সুস্থ ব্যক্তি গ্রহণ করলে ওই সুস্থ ব্যক্তিও এইডসে আক্রান্ত হয়।উত্তর: গ. আক্রান্ত রোগীর দেহে যেসব লক্ষণ প্রকাশ পায় তা হলো: ১। শরীরের ওজন দ্রুত হ্রাস পাওয়া। ২। বারবার জ্বর হওয়া বা রাতে শরীরে অতিরিক্ত ঘাম দেখা দেওয়া। ৩। অতিরিক্ত অবসাদ অনুভব করা। ৪। শুকনো কাশি হওয়া। ৫। ঘাড় ও বগলে অসহ্য ব্যথা হওয়া। ৬। মুখমণ্ডল অস্বাভাবিক রুক্ষ্ম হওয়া। ৭। শরীরের বিভিন্ন অঙ্গ ও ইন্দ্রিয় বিশেষ করে মুখমণ্ডল, নাক, চোখের পাতা ইত্যাদি অস্বাভাবিকভাবে ফুলে ওঠা। # পরবর্তী অংশ ছাপা হবে আগামীকাল