সাধারণ বিজ্ঞান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অধ্যায়-৭  পরিমাপপ্রিয় শিক্ষার্থীরা, আজ সাধারণ বিজ্ঞান বিষয়ের ৭ নম্বর অধ্যায় ‘পরিমাপ’ থেকে নমুনা বহুনির্বাচনী প্রশ্নোত্তর আলোচনা করবো। # নিচের বহুনির্বাচনী প্রশ্নের উত্তর দাও।১। গোলকের পৃষ্ঠের ক্ষেত্রফল নির্ণয়ে কয়টি দৈর্ঘ্য মাপতে হয়?ক. একটি খ. দুইটি গ. তিনটি ঘ. চারটি২। গোলকের আয়তন নির্ণয়ের সূত্র কোনটি?ক.  × (ব্যাসার্ধ)২ × দৈর্ঘ্য খ. ২ × ব্যাসার্ধ×দৈর্ঘ্য গ. ৩/৪×  ×(ব্যাসার্ধ)৩ ঘ. ৪ × (ব্যাসার্ধ)২ ৩। ভার্নিয়ার স্কেলের ঋণাত্মক ত্রুটির ক্ষেত্রে—i. ঋণাত্মক ত্রুটি থাকলে আপাত পাঠ কম হয় ii. ভার্নিয়ার স্কেলের শূন্য দাগ মূল স্কেলের শূন্য দাগের ডান দিকে থাকে iii. ভার্নিয়ার স্কেলের শূন্য দাগ মূল স্কেলের শূন্য দাগের বাঁ দিকে থাকে নিচের কোনটি সঠিক?ক. i ও ii খ. i ও iii গ. ii ও iii ঘ. i, ii ও iii৪। ক্ষেত্রফলের এসআই একক কোনটি?ক. বর্গইঞ্চি খ. বর্গফুট গ. বর্গমিটার ঘ. বর্গসেন্টিমিটার৫। বৃত্তের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র কোনটি?ক. ৪/৩ ×  × (ব্যাসার্ধ)৩ খ.  × (ব্যাসার্ধ)২ × দৈর্ঘ্য গ. ৪ × (ব্যাসার্ধ)২ ঘ.  × (ব্যাসার্ধ)২৬। স্লাইড ক্যালিপার্সের সাহায্যে পরিমাপ করা যায় কোনো বস্তুর—i. দৈর্ঘ্য ii. প্রস্থ iii. পুরুত্বনিচের কোনটি সঠিক?ক. i ও ii খ. i ও iii গ. ii ও iii ঘ. i, ii ও iiiনিচের অনুচ্ছেদটি পড়ো এবং ৭ থেকে ৯ নম্বর প্রশ্নের উত্তর দাও:কৌতূহলী তূর্য স্লাইড ক্যালিপার্সের সাহায্যে ক্রিকেট বলের ব্যাস পরিমাপ করতে চাইল। তূর্য লক্ষ করল, স্লাইড ক্যালিপার্সের মূল স্কেলের ৯ ভাগ ভার্নিয়ার স্কেলের ১০ ভাগের সমান। ব্যাস পরিমাপ করে দেখল, যন্ত্রটির মূল স্কেলের পাঠ ৬ সেন্টিমিটার এবং ভার্নিয়ার স্কেলের পাঠ ২।৭। বলটির আয়তন নির্ণয়ের ক্ষেত্রে কোন সূত্রটি প্রযোজ্য?ক.  × (ব্যাসার্ধ)২ খ. ৪ × (ব্যাসার্ধ)২ গ. ২ × ব্যাসার্ধ×দৈর্ঘ ঘ. ৪/৩×× (ব্যাসার্ধ)৩ ৮। যন্ত্রটির ভার্নিয়ার ধ্রুবক কত?ক. ০.১ মি.মি. খ. ০.০১ মি.মি. গ. ০.১ সে.মি ঘ. ০.০০১ সে.মি.৯। তূর্যের পরিমাপকৃত ক্রিকেট বলের ব্যাস কত?ক. ৬.০২ মি.মি. খ. ৬.২ মি.মি. গ. ৬.০২ সে.মি. ঘ. ৬.২ সে.মি.১০। স্লাইড ক্যালিপার্সের যান্ত্রিক ত্রুটি কয় ধরনের?ক. এক খ. দুই গ. তিন ঘ. চার১১। আয়তনের এসআই একক কোনটি?ক. মিটার খ. নিউটন গ. ঘনমিটার ঘ. বর্গমিটার১২। চোঙের আয়তন নির্ণয়ের সূত্র কোনটি?ক.  × (ব্যাসার্ধ)২ × দৈর্ঘ্য খ. ৪/৩ × ×(ব্যাসার্ধ)৩ গ. ৪× (ব্যাসার্ধ)২ ঘ.  × (ব্যাসার্ধ)২১৩. স্লাইড ক্যালিপার্স ব্যবহূত হয়—i. পাত্রের গভীরতা নির্ণয়ে ii. গোলকের ব্যাস নির্ণয়েiii. চোঙের ব্যাস নির্ণয়েনিচের কোনটি সঠিক?ক. i ও ii খ. i ও iii গ. ii ও iii ঘ. i, ii ও iii১৪। সাধারণ মিটার স্কেলের সবচেয়ে ছোট ঘরের দৈর্ঘ্য কত?ক. ১ সে.মি. খ. ১ মি.মি. গ. ০.০১ সে.মি. ঘ. ০.০১ মি.মি.১৫। পরিমাপের প্রয়োজন হয়—i. দৈর্ঘ্যের সঠিক মান জানার জন্যii. ভরের সঠিক মান জানার জন্যiii. সময়ের সঠিক মান জানার জন্যনিচের কোনটি সঠিক?ক. i ও ii খ. i ও iii গ. ii ও iii ঘ. i, ii ও iii১৬। সূক্ষ্ম ও সঠিক পরিমাপের জন্য কোন স্কেল ব্যবহূত হয়?ক. স্ফেরোমিটার খ. ভার্নিয়ার স্কেল গ. মিটার স্কেল ঘ. সেন্টিগ্রেড স্কেল১৭। লোহার দৈর্ঘ্য প্রসারাঙ্ক কত?ক. ০.০০০০১২/০সেলসিয়াস খ. ০.০০০১২/০ সেলিসিয়াস গ. ০.০০১২/০ সেলসিয়াস ঘ. ০.০১২/০ সেলসিয়াস১৮। মূল স্কেলের ক্ষুদ্রতম ১ ভাগের দৈর্ঘ্য এবং ভার্নিয়ার স্কেলের ১ ভাগের দৈর্ঘ্যের পার্থক্যকে কী বলে? ক. যান্ত্রিক ত্রুটি খ. ভার্নিয়ার ধ্রুবক গ. মূল স্কেলের পাঠ ঘ. ভার্নিয়ার স্কেলের পাঠ১৯। একটি গোলকের ব্যাসার্ধ ৩ সেমি হলে এর পৃষ্ঠের ক্ষেত্রফল কত?ক. ১১৩.০৪ বর্গ সে.মি. খ. ৩৭.৬৮ বর্গ সে.মি. গ. ২৮.২৬ বর্গ সে.মি. ঘ. ১২.৫৬ বর্গ সে.সি.২০। স্লাইড ক্যালিপার্সের চোয়াল মূল স্কেলের দৈর্ঘ্যের সঙ্গে কীভাবে আটকানো থাকে?ক. ৪৫০ কোণে খ. ৬০০ কোণে গ. ৯০০ কোণে ঘ. ১৮০০ কোণে।সঠিক উত্তর: পরিমাপ: ১ ক ২ গ ৩ খ ৪ গ ৫ ঘ ৬ ঘ ৭ ঘ ৮ ক ৯ গ ১০ খ ১১ গ ১২ ক ১৩ ঘ ১৪ খ ১৫ ঘ ১৬ খ ১৭ ক ১৮ খ ১৯ ক ২০ গ।