সাধারণ বিজ্ঞান
অধ্যায়-৯ সরল যন্ত্রপ্রিয় শিক্ষার্থীরা, আজ সাধারণ বিজ্ঞান বিষয়ের ৯ নম্বর অধ্যায় ‘সরল যন্ত্র’ থেকে নমুনা বহুনির্বাচনী প্রশ্নোত্তর আলোচনা করব।# নিচের বহুনির্বাচনী প্রশ্নের উত্তর দাও। ১. যে বিন্দু বা অক্ষকে কেন্দ্র করে লিভার ওঠানামা করে তাকে কী বলে?ক. ভার খ. বল গ. বলবাহু ঘ. ফালক্রাম২. বাস্তবে লিফট পাম্পের সাহায্যে কত উচ্চতায় পানি তোলা সম্ভব?ক. ৮ মিটার খ. ১০ মিটার গ. ১২ মিটার ঘ. ১৪ মিটার৩. কোনটি জটিল যন্ত্র?ক. ছুরি খ. কাঁচি গ. সাইকেল ঘ. সাঁড়াশি৪. সরল যন্ত্র কাজ সহজ করে।i. বল বৃদ্ধি করে ii. গতি ও দূরত্ব বৃদ্ধি করেiii. বলের দিক পরিবর্তন করেনিচের কোনটি সঠিক?ক. i ও ii খ. i ও iii গ. ii ও iii ঘ. i, ii ও iii৫. জমির পানি সেচের জন্য কোনটি?ক. কপিকল খ. লিফট পাম্প গ. হেলানো তল ঘ. চাকা ও অক্ষদণ্ড৬. একটি ভারী বস্তুকে মাটি থেকে ওপরে তুলতে কোনটি ব্যবহার করা উত্তম হবে?ক. শাবল খ. সাঁড়াশি গ. কাঁচি ঘ. ছুরি৭. কোনটি দ্বিতীয় শ্রেণীর লিভার?ক. কাঁচি খ. যাঁতি গ. নিক্তি ঘ. চিমটা৮. কোনটিতে ফালক্রাম, বল ও ভারের মাঝে থাকে?ক. যাঁতি খ. নিক্তি গ. চিমটা ঘ. সাঁড়াশি৯. কোনটি লিভার?ক. ঝাঁটা খ. ট্রাক্টর গ. সাইকেল ঘ. সেলাই মেশিন১০. কোনটির সাহায্যে জাতীয় পতাকা ওপরে তোলা হয়?ক. শাবল খ. কপিকল গ. জ্যাক স্ক্রু ঘ. হেলানো তল১১. বায়ুমণ্ডলের স্বাভাবিক চাপ কত মিটার পানি স্তম্ভকে ধরে রাখতে পারে?ক. ৮.৩ মিটার খ. ৯.৩ মিটার গ. ১০.৩ মিটার ঘ. ১১০৩ মিটার১২. কাঁচি কী ধরনের সরল যন্ত্র?ক. হেলানো তল খ. কপিকল গ. লিভার ঘ. পাম্প১৩. একটি স্থির কপিকল কাজ সহজ করে—।i. বল বৃদ্ধি করে ii. বলের দিক পরিবর্তন করেiii. বলের গতি পরিবর্তন করেনিচের কোনটি সঠিক?ক. ii খ. iii গ. i ও ii ঘ. i ও iii১৪. ভাল্ব কী?ক. এক প্রকার যন্ত্র খ. বৈদ্যুতিক বাতি গ. এক ধরনের দ্বিমুখী দরজা ঘ. এক ধরনের একমুখী দরজা১৫. একটি লিভারের যান্ত্রিক সুবিধা ৩০। এটি দিয়ে ৩০০ নিউটন বল প্রয়োগ করে কতটুকু ভার তোলা যায়?ক. ১০ নিউটন খ. ১০০ নিউটন গ. ৩৩০ নিউটন ঘ. ৯০০০ নিউটন# নিচের চিত্র থেকে ১৬ ও ১৭ নম্বর প্রশ্নের উত্তর দাও?১৬. চিত্রের যন্ত্রটির যান্ত্রিক সুবিধা কত?ক. ০.৭৫ খ. ১.৩৩ গ. ৫ ঘ. ৩৫১৭. বল বাহুতে ২৫ নিউটন বল প্রয়োগ করা হলে যান্ত্রিক সুবিধা হবে—। i. ১ ii. ১ এর কম iii. ১ এর বেশিকোনটি সঠিক? ক. ii খ. iii গ. i ও ii ঘ. i ও iii১৮. স্ক্রু লাগানো সহজ হবে যখন স্ক্রু ড্রাইভারের—। ক. হাতল চিকন হবে খ. হাতল মোটা হবে গ. লোহার দণ্ডটি চিকন হবে ঘ. লোহার দণ্ডটি মোটা হবে১৯. চাকার ব্যাসার্ধ যদি অক্ষদণ্ডের ব্যাসার্ধের ৫ গুণ হয় তবে ১০ নিউটন বল প্রয়োগ করে কতটুকু ভার তোলা যাবে?ক. ৫ নিউটন খ. ১০ নিউটন গ. ১৫ নিউটন ঘ. ৫০ নিউটন২০. লিভারের সাহায্যে যে ভারী বস্তুকে তোলা হয় তাকে কী বলে?ক. ভারবাহু খ. বলবাহু গ. ভার ঘ. বল২১. কুয়া থেকে পানি তুলতে কোনটি ব্যবহূত হয়?ক. লিভার খ. কপিকল গ. হেলানো তল ঘ. চাকা ও অক্ষদণ্ড২২. কোনটি তৃতীয় শ্রেণীর লিভার?ক. কাঁচি খ. নিক্তি গ. যাঁতি ঘ. চিমটা২৩. যান্ত্রিক সুবিধা হতে পারে—। i. ১ এর কম ii. ১ এর বেশি iii. ১ এর সমানকোনটি সঠিক? ক. i ও ii খ. i ও iii গ. ii ও iii ঘ. i, ii ও iiiনমুনা বহুনির্বাচনী প্রশ্নের সঠিক উত্তর: সরল যন্ত্র ১। ঘ ২। ক ৩। গ ৪। ঘ ৫। খ ৬। ক ৭। খ ৮। খ ৯। ক ১০। খ ১১। গ ১২। গ ১৩। ক ১৪। ঘ ১৫। ঘ ১৬। খ ১৭। ক ১৮। খ ১৯। ঘ ২০। গ ২১। ঘ ২২। ঘ ২৩। ঘ।