সাধারণ বিজ্ঞান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বহুনির্বাচনী প্রশ্নোত্তর  অংশ-৮0য় শিক্ষার্থীরা, এসএসসি পরীক্ষায় সাধারণ বিজ্ঞান বিষয় থেকে বহুনির্বাচনী প্রশ্নোত্তর থাকবে। তোমাদের অনুশীলনের সুবিধার্থে কিছু নমুনা বহুনির্বাচনী প্রশ্নোত্তর নৈর্ব্যক্তিক প্রশ্নের আকারে দেওয়া হলো। তোমরা মনোযোগ দিয়ে অনুশীলন করবে। অধ্যায়-১০ প্রশ্ন: পতঙ্গপরাগী ফুলের বিশেষত্ব কী? উত্তর: উজ্জ্বল বর্ণ, সুগন্ধ, মধুগ্রন্থি। প্রশ্ন: প্রাণীপরাগী ফুলের নাম লিখ? উত্তর: শিমুল, কদম। প্রশ্ন: পাতা শ্যাওলার পরাগায়ন কার মাধ্যমে ঘটে? উত্তর: পানির মাধ্যমে। প্রশ্ন: উদ্ভিদের ফুল ধারণে আলো-অন্ধকার বা দিন-রাত্রির দৈর্ঘ্যের প্রভাবকে কী বলা হয়? উত্তর: ফটোপিরিওডিজম। প্রশ্ন: কোন পদ্ধতি প্রয়োগ করে এক দেশের উদ্ভিদকে আর এক দেশের অনুপযোগী আবহাওয়ায় সহজেই খাপ খাওয়ানো যায়? উত্তর: ভার্নালাইজেশন। প্রশ্ন: কন্দাল মূলের উদাহরণ কী? উত্তর: মিষ্টি আলু। প্রশ্ন: স্টোলন পাওয়া যায় কোন উদ্ভিদে? উত্তর: কচু। অধ্যায়-১১ প্রশ্ন: শ্রেণীবিন্যাসের জনক বলা হয় কাকে? উত্তর: ক্যারোলাস লিনিয়াস। প্রশ্ন: মানুষের বৈজ্ঞানিক নাম কী? উত্তর: Homo sapiensপ্রশ্ন: ইলিশ মাছের বৈজ্ঞানিক নাম কী? উত্তর: Tanualosa ilishaপ্রশ্ন: দোয়েল পাখির বৈজ্ঞানিক নাম কী? উত্তর: Copsychus saularisপ্রশ্ন: কোন পর্বের প্রাণীদের সব জৈবিক কাজ একটিমাত্র কোষের ভেতর সম্পাদিত হয়? উত্তর: প্রোটোজোয়া। প্রশ্ন: ক্ষণপদ কোন প্রাণীর চলন অঙ্গ?ত্তর: অ্যামিবা। প্রশ্ন: ম্যালেরিয়া জ্বরের জন্য কোনটি দায়ী? উত্তর: প্লাজমোডিয়াম। প্রশ্ন: কোন পর্বের প্রাণীদের সাধারণ স্পঞ্জ বলা হয়? উত্তর: পরিফেরা।প্রশ্ন: স্কাইফা স্পনজিলা কোন পর্বের প্রাণী? উত্তর: পরিফেরা। প্রশ্ন: সিলেন্টেরন কোন পর্বের বৈশিষ্ট্য? উত্তর: নিডেরিয়া। প্রশ্ন: ফিতাকৃমির বৈজ্ঞানিক নাম লিখ? উত্তর: Taenia saginata প্রশ্ন: পিনওয়ার্মের দৈর্ঘ্য কত? উত্তর: ২-১২ মিলিমিটার। প্রশ্ন: নেক্সেডিয়া রেচন অঙ্গ কোন পর্বের প্রাণী? উত্তর: এনেলিডা পর্বের। প্রশ্ন: আর্থ্রোপোডা পর্বের আবিষ্কৃত প্রজাতির সংখ্যা কত? উত্তর: প্রায় ১০ লাখ। প্রশ্ন: কোন মশা পিতজ্বর ও ডেঙ্গুজ্বরের জীবাণু বহন করে? উত্তর: এডিস মশা। প্রশ্ন: জাহাজ কীট কোন পর্বের প্রাণী? উত্তর: মোলাস্কা। প্রশ্ন: ম্যান্টেল নামক পাতলা পর্দা কোন পর্বের প্রাণীর থাকে? উত্তর: মোলাস্কা। প্রশ্ন: সিলেন্টারেটা পর্বের প্রাণীদের দেহে কোষের দুই স্তরের মাঝে কী থাকে? উত্তর: মেসোগ্লিয়া।প্রশ্ন: ফিতাকৃমির ডিম গরুর পেশিতে আশ্রয় নিয়ে কিসে পরিণত হয়? উত্তর: থলেকৃমি। প্রশ্ন: ফিতাকৃমির আলপিনের গোল প্রান্তের মতো মাথাকে কী বলা হয়? উত্তর: স্কোলেক্স। প্রশ্ন: কেঁচোকৃমি মানুষের দেহের কোথায় থাকে? উত্তর: অন্ত্রে।প্রশ্ন: কোন কৃমি মানুষের গোদ রোগ সৃষ্টি করে? উত্তর: পাইলেরিয়া ওয়ার্ম। প্রশ্ন: কোন পর্বের প্রাণীর বৈশিষ্ট্য দেহ নালাকার এবং আংটির মতো কতগুলো খণ্ডে বিভক্ত? উত্তর: অ্যানেলিডা। প্রশ্ন: সংখ্যার দিক থেকে প্রাণিজগতের সর্ববৃহৎ পর্ব কোনটি? উত্তর: আর্থ্রোপোডা। প্রশ্ন: আর্থ্রোপোডা পর্বের প্রাণীদের বহিঃকঙ্কাল কী দিয়ে গঠিত? উত্তর: কাইটিন।# পরবর্তী অংশ ছাপা হবে আগামীকাল