সাধারণ বিজ্ঞান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অধ্যায়-১৭  জীব ও তার পরিবেশপ্রিয় শিক্ষার্থীরা, আজ সাধারণ বিজ্ঞান বিষয়ের ১৭ নম্বর অধ্যায় ‘জীব ও তার পরিবেশ’ থেকে নমুনা বহুনির্বাচনী প্রশ্নোত্তর আলোচনা করব।# নিচের বহুনির্বাচনী প্রশ্নের উত্তর দাও।১. নিমজ্জিত জলজ উদ্ভিদ কোনটি?ক. পদ্ম খ. শাপলা গ. ক্ষুদিপানা ঘ. পাতা শ্যাওলা২. পানির প্রাপ্যতা ও লবণাক্ততার পরিমাণের ওপর ভিত্তি করে উদ্ভিদ সম্প্রদায়কে কয় ভাগে ভাগ করা হয়েছে?ক. দুই খ. তিন গ. চার ঘ. পাঁচ৩. কোনটি মুক্ত ভাসমান জলজ উদ্ভিদ?ক. ক্ষুদিপানা খ. গোলপাতা গ. কেশরদাম ঘ. কলমিশাক৪. কেশরদাম কী ধরনের উদ্ভিদ?ক. নিমজ্জিত জলজ খ. মুক্ত ভাসমান জলজ গ. মাটিতে আবদ্ধ ভাসমান জলজ ঘ. উভচর৫. কোনটি মাটিতে আবদ্ধ ভাসমান জলজ উদ্ভিদ?ক. আকন্দ খ. মাখনা গ. গোলপাতা ঘ. কলমিশাক৬. জলজ উদ্ভিদের—।i. মূল থলি থাকে ii. মূলরোম থাকে নাiii. পাতার নিচের অংশে পত্ররন্ধ্র থাকেনিচের কোনটি সঠিক?ক. i ও ii খ. i ও iii গ. ii ও iii ঘ. i, ii ও iii# নিচের ছকের আলোকে ৭ ও ৮ নম্বর প্রশ্নের উত্তর দাও। ১ ২ ৩ ৪ চিল কেঁচো ব্যাঙ ছোট মাছ ৭. কোনটি প্রথম স্তরের খাদক?ক. ১ ও ৩ খ. ২ ও ৪ গ. ২ ঘ. ৩৮. কোনটি দ্বিতীয় স্তরের খাদক?ক. ১ ও ২ খ. ১ ও ৩ গ. ২ ও ৩ ঘ. ৩ ও ৪৯. স্থলজ উদ্ভিদ—।i. মূল থাকে ii. মূলরোম থাকে না iii. মূলত্র থাকেনিচের কোনটি সঠিক?ক. i ও ii খ. i ও iii গ. ii ও iii ঘ. i, ii ও iii১০। কলমিশাককে উভচর উদ্ভিদ বলা হয়। কারণ—i. এদের শ্বাসমূল থাকে ii. এরা পানির কিনারায় জন্মেiii. এদের কাণ্ড পানির মধ্যে বহুদূর পর্যন্ত বিস্তৃতনিচের কোনটি সঠিক?ক. i ও ii খ. i ও iii গ. ii ও iii ঘ. i, ii ও iii১১. কোনটি প্রথম স্তরের খাদক?ক. ব্যাঙ খ. বড় মাছ গ. ছোট মাছ ঘ. মশার শূককীট১২. কোনটি লোনা মাটির উদ্ভিদ?ক. বোড়া খ. আকন্দ গ. করবী ঘ. হেলেঞ্চা১৩. পরিবেশ অনুযায়ী বাস্তুসংস্থান কত প্রকার?ক. দুই খ. তিন গ. চার ঘ. পাঁচ১৪. কোনটি মরু উদ্ভিদ?ক. হিন্দাল খ. পসুর গ. মাখনা ঘ. ঝাউ১৫. পুকুরের সজীব উপাদানগুলো হলো—।i. পানি ii. অক্সিজেন iii. কার্বন ডাইঅক্সাইডনিচের কোনটি সঠিক?ক. i ও ii খ. i ও iii গ. ii ও iii ঘ. i, ii ও iii১৬. পুকুরের তৃতীয় স্তরের খাদক হলো—।i. বক, চিল ii. কেঁচো, ব্যাঙ iii. ইগল, পানকৌড়িনিচের কোনটি সঠিক?ক. i ও ii খ. i ও iii গ. ii ও iii ঘ. i, ii ও iii১৭. কোনটি বাস্তুসংস্থানের ভৌত উপাদান?ক. মাছ খ. পানি গ. লার্ভা ঘ. শামুক১৮. পুকুরের বাস্তুসংস্থানে বিয়োজক হিসেবে কাজ করে—।i. ব্যাকটেরিয়া ii. মৃতজীবী ছত্রাক iii. ক্ষুদ্র পোকানিচের কোনটি সঠিক?ক. i ও ii খ. i ও iii গ. ii ও iii ঘ. i, ii ও iii১৯. জলজ উদ্ভিদের অভিযোজনের কারণ—।i. এদের শ্বাসমূল থাকে ii. কোষস্থ ফাঁকগুলো বড় থাকেiii. কাণ্ড নরম ও লম্বা পর্বযুক্ত হয়নিচের কোনটি সঠিক?ক. i ও ii খ. i ও iii গ. ii ও iii ঘ. i, ii ও iii২০. সামান্য বৃষ্টিতে অঙ্কুরোদ্গম হয় কোন উদ্ভিদের?ক. মরু উদ্ভিদের খ. জলজ উদ্ভিদের গ. স্থলজ উদ্ভিদের ঘ. লোনা মাটির উদ্ভিদের২১. জলজ উদ্ভিদ পানি শোষণ করে—।ক. মূল দ্বারা খ. কাণ্ড দ্বারা গ. পাতা দ্বারা ঘ. সম্পূর্ণ দেহ দ্বারা২২. লোনা মাটির উদ্ভিদের—।i. কাণ্ড ও পাতা রসাল হয়ii. কাণ্ড পাতার ন্যায় চ্যাপ্টা ও সবুজ হয়iii. কাণ্ড থেকে ঠেসমূল বের হয়নিচের কোনটি সঠিক?ক. i ও ii খ. i ও iii গ. ii ও iii ঘ. i, ii ও iii২৩. সুন্দরবনে বাঘের সংখ্যা বাড়লে—।i. খাদ্যাভাবে অনেক বাঘ মারা যাবেii. হরিণের সংখ্যা তুলনামূলকভাবে কমে যাবেiii. হরিণের সংখ্যা তুলনামূলকভাবে বেড়ে যাবেনিচের কোনটি সঠিক?ক. i ও ii খ. i ও iii গ. ii ও iii ঘ. i, ii ও iii২৪. পুকুরের দ্বিতীয় স্তরের খাদক কোনটি?ক. কেঁচো খ. বক গ. ব্যাঙ ঘ. ইগল২৫. শতমূলী কী ধরনের উদ্ভিদ?ক. মরু উদ্ভিদ খ. জলজ উদ্ভিদ গ. স্থলজ উদ্ভিদ ঘ. উভচর উদ্ভিদ। নমুনা বহুনির্বাচনী প্রশ্নের সঠিক উত্তর: অধ্যায়-১৭: জীব ও তার পরিবেশ: ১। ঘ, ২। গ, ৩। ক, ৪। ঘ, ৫। খ, ৬। ক, ৭। গ, ৮। ঘ, ৯। খ, ১০। গ, ১১। ঘ, ১২। ক, ১৩। ক, ১৪। ঘ, ১৫। ঘ, ১৬। খ, ১৭। খ, ১৮। ঘ, ১৯। গ, ২০। ক, ২১। ঘ, ২২। খ, ২৩। ক, ২৪। গ, ২৫। ক।