সাধারণ বিজ্ঞান
অধ্যায়-২৫প্রিয় শিক্ষার্থীরা, গতকালের পর আজ সাধারণ বিজ্ঞান বিষয়ের ২৫ নম্বর অধ্যায় ‘প্রাকৃতিক দুর্যোগ: ঘূর্ণিঝড় ও জলোচ্ছ্বাস’ থেকে নমুনা বহুনির্বাচনী প্রশ্নোত্তর আলোচনা করব। এ ধরনের অন্যান্য প্রশ্নোত্তরের জন্য বিষয়বস্তুটি ভালোভাবে পড়বে।# নিচের বহুনির্বাচনী প্রশ্নের উত্তর দাও।১৪. সমুদ্রবন্দরের জন্য কত নম্বর পর্যন্ত হুঁশিয়ারি সংকেত প্রচার করা হয়? ক. এগার খ. নয় গ. সাত ঘ. চার১৫. জলোচ্ছ্বাসের উচ্চতা বৃদ্ধি সরাসরি সম্পর্কিত—। i. ভরা পূর্ণিমার সঙ্গে ii. পূর্ণ অমাবস্যার সঙ্গে iii. সাগর গর্ভে ভূমিকম্পের সঙ্গে। কোনটি সঠিক? ক. ii খ. iii গ. i ও ii ঘ. i ও iii১৬. বাংলাদেশের কোন অঞ্চলে সাধারণত ঘূর্ণিঝড় হয়?ক. উত্তর অঞ্চলে খ. পশ্চিম অঞ্চলে গ. পাহাড়ি অঞ্চলে ঘ. উপকূলীয় অঞ্চলে১৭. বাংলাদেশে জলোচ্ছ্বাসের কারণে জীবন ও সম্পদের শতকরা কত ভাগ ক্ষতি হয়? ক. ৯০ খ. ৮০ গ. ৭০ ঘ.৬০১৮. ১৯৭০, ১৯৮৫ ও ১৯৯১ সালের ঘূর্ণিঝড়ে বাংলাদেশে প্রায় কত লাখ মানুষ জীবন হারায়?ক. এক লাখ খ. তিন লাখ গ. পাঁচ লাখ ঘ. সাত লাখ ১৯. কখন বিশুদ্ধ পানির অভাব দেখা যায়?ক. জলোচ্ছ্বাসের সময় খ. টর্নেডোর সময় গ. ঘূর্ণিঝড়ের সময় ঘ. খরার সময়২০. ঘূর্ণিঝড় ও জলোচ্ছ্বাসের আগের ও পরের অবস্থা মোকাবিলার জন্য কয় পর্যায়ের ব্যবস্থা গ্রহণ সম্ভব?ক. দুই খ. তিন গ. চার ঘ. পাঁচ২১. বিষুব অঞ্চলে অপেক্ষাকৃত গরম থাকার কারণে সেখানে কী বিদ্যমান থাকে? ক. বায়ুচাপ খ. লঘুচাপ গ. নিম্নচাপ ঘ. উচ্চচাপ ২২. একটি পূর্ণাঙ্গ ঘূর্ণিঝড় উপকূল অতিক্রম করার সময় সেখানে কয় ধরনের প্রভাব বিস্তার করে? ক. ৫ খ. ৪ গ. ৩ ঘ. ২২৩. ‘বন্দরে ঝড় আঘাত হানার সম্ভাবনা রয়েছে।’—কত নম্বর হুঁশিয়ারি সংকেত? ক. স্থানীয় সতর্ক সংকেত-৪ খ. মহাবিপদ সংকেত-৭ গ. মহাবিপদ সংকেত-৮ ঘ. মহাবিপদ সংকেত-৯২৪. দুর্যোগ পূর্বকালীন প্রস্তুতিতে গবাদিপশুকে—।i. বিক্রি করে ফেলতে হবে ii. বাঁধন ছেড়ে দিতে হবেiii. উঁচু টিলাতে নিয়ে যেতে হবে কোনটি সঠিক?ক. ii খ. iii গ. i ও ii ঘ. i ও iii২৫. ‘দূরবর্তী হুঁশিয়ারি সংকেত-২’-এর অর্থ কী? ক. দূর সমুদ্রে ঝড় উঠেছে খ. বন্দরে ঝড় আঘাত হানার সম্ভাবনা রয়েছে গ. বন্দরে দমকা হাওয়ার সম্মুখীন হওয়ার সম্ভাবনা ঘ. দূরের সমুদ্রে প্রবাহিত বাতাস ঝড়ে পরিণত হতে পারে। নমুনা বহুনির্বাচনী প্রশ্নের সঠিক উত্তর: অধ্যায়- ২৫: ১৪. ক ১৫. খ ১৬. ঘ ১৭. ক ১৮. গ ১৯. ক ২০. গ ২১. খ ২২. গ ২৩. ক ২৪. খ ২৫. ক।