সাধারণ বিজ্ঞান
অধ্যায়-৫ পানির খরতাপ্রিয় শিক্ষার্থীরা, আজ সাধারণ বিজ্ঞান বিষয়ের ৫ নম্বর অধ্যায় ‘পানির খরতা’ থেকে সৃজনশীল পদ্ধতির একটি নমুনা প্রশ্নোত্তর আলোচনা করব। এ ধরনের অন্য প্রশ্নোত্তরের জন্য বিষয়বস্তুটি ভালোভাবে পড়বে।সান্তা টিউবওয়েলের পানিতে সাবান দিয়ে কাপড় ধোয়ার সময় দেখল, সহজে ফেনা হচ্ছে না, কিন্তু পিচ্ছিল পদার্থ তৈরি হচ্ছে। তা ছাড়া ধোয়া কাপড়গুলোও ভালোভাবে পরিষ্কার হয়নি।ক. খর পানি কাকে বলে?খ. বিশুদ্ধ পানিকে মৃদু পানি বলা হয় কেন?গ. কী ব্যবস্থা গ্রহণ করলে কাপড় ভালোভাবে পরিষ্কার করা সম্ভব হবে?ঘ. সান্তা বৃষ্টির পানিতে কাপড় কাচলে সাবানের অপচয় হবে কি না—মতামত দাও।উত্তর: ক. খর পানি: যে পানিতে অনেক সাবান দেওয়ার পরও সাবানের ফেনা হয় না, তাকে খর পানি বলে।উত্তর: খ. বিশুদ্ধ পানিতে ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম প্রভৃতি ধাতুর সালফেট, ক্লোরাইড লবণ দ্রবীভূত না থাকায় সাবান বা ভিটারজেন্টের সঙ্গে কোনো বিক্রিয়া হয় না। ফলে সহজেই সাবানে ফেনা তৈরি হয়। তাই বিশুদ্ধ পানিকে মৃদু পানি বলে।উত্তর: গ. কাপড় ভালোভাবে পরিষ্কারের জন্য খর পানির পরিবর্তে মৃদু পানি ব্যবহার করতে হবে। সাবানের পরিবর্তে ডিটারজেন্ট বা জেট পাউডার ব্যবহার করতে হবে। এগুলো খর পানিতে দ্রবীভূত লবণের সঙ্গে বিক্রিয়া না করে সরাসরি ফেনা তৈরি করে। বিভিন্ন পদ্ধতি প্রয়োগ করে পানির খরতা দূর করে পরিষ্কারক ব্যবহার করলে কাপড় ভালোভাবে পরিষ্কার হবে।উত্তর: ঘ. বিভিন্ন উৎসের মধ্যে বৃষ্টির পানিই সবচেয়ে বিশুদ্ধ। বৃষ্টির পানিতে অক্সিজেন, নাইট্রোজেন, অ্যামোনিয়া, কার্বন ডাই-অক্সাইড, নাইট্রিক এসিড, বায়ুমণ্ডলের ধুলোবালি প্রভৃতি মিলে থাকে। এ জন্য বৃষ্টি শুরুর দিকের পানি বিশুদ্ধ না হলেও শেষের দিকের পানি প্রকৃতিতে সবচেয়ে বিশুদ্ধ। বৃষ্টির পানিতে ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম প্রভৃতি খর ধাতু মিশ্রিত থাকে না। ফলে কাপড় কাচলে প্রচুর ফেনা হয়। তাই সান্তা বৃষ্টির পানিতে কাপড় কাচলে সাবানের অপচয় কম হবে।