সাধারণ বিজ্ঞান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বহুনির্বাচনী প্রশ্নোত্তর  অংশ-৯প্রিয় শিক্ষার্থীরা, এসএসসি পরীক্ষায় সাধারণ বিজ্ঞান বিষয় থেকে বহুনির্বাচনী প্রশ্নোত্তর থাকবে। তোমাদের অনুশীলনের সুবিধার্থে কিছু নমুনা বহুনির্বাচনী প্রশ্নোত্তর নৈর্ব্যক্তিক প্রশ্নের আকারে দেওয়া হলো। তোমরা মনোযোগ দিয়ে অনুশীলন করবে।অধ্যায়-১২প্রশ্ন: মানবদেহে সাইনোভিয়াল সন্ধির সংখ্যা কত? উত্তর: ৭০টিরও বেশি। প্রশ্ন: কয়টি অস্থি খণ্ড নিয়ে মেরুদণ্ড গঠিত? উত্তর: ৩৩টি। প্রশ্ন: অবস্থান অনুযায়ী কশেরুকাগুলোকে কয়ভাগে ভাগ করা হয়েছে? উত্তর: ৫ ভাগে। প্রশ্ন: গ্রীবাদেশীয় কশেরুকার সংখ্যা কয়টি? উত্তর: ৭টি। প্রশ্ন: বক্ষদেশীয় কশেরুকার সংখ্যা কয়টি? উত্তর: ১২টি। প্রশ্ন: মুখ-গহ্বরে কয় জোড়া লালাগ্রন্থি থাকে? উত্তর: তিন জোড়া। প্রশ্ন: ক্ষুদ্রান্ত্রের কোন অংশে পিত্তনালী যুক্ত? উত্তর: ডিওডেনাম। প্রশ্ন: লালারসে কোন এনজাইম থাকে? উত্তর: টায়ালিন। প্রশ্ন: দেহের সর্ববৃহৎ গ্রন্থি কী? উত্তর: যকৃত গ্রন্থি। প্রশ্ন: কোন গ্রন্থি ইনসুলিন হরমোন তৈরি করে?উত্তর: অগ্ন্যাশয় গ্রন্থি।প্রশ্ন: মানুষের স্থায়ী দাঁত কত প্রকার? উত্তর: চার প্রকার।প্রশ্ন: পেপসিন আমিষকে ভেঙে কিসে পরিণত করে?উত্তর: পলিপেপটাইডে।প্রশ্ন: গ্যাস্ট্রিক রস মিশ্রিত নরম ও তরল খাদ্যকে কী বলা যায়?উত্তর: কাইম।প্রশ্ন: রক্ত রসে পানির পরিমাণ কতটুকু? উত্তর: ৯০-৯২%।প্রশ্ন: কোন রক্ত কণিকায় নিউক্লিয়াস আছে?উত্তর: শ্বেত রক্ত কণিকায়।প্রশ্ন: শ্বেত রক্ত কণিকার ক্ষণপদ সৃষ্টির মাধ্যমে রোগজীবাণু ভক্ষণ প্রক্রিয়াকে কী বলা হয়? উত্তর: ফ্যাগোসাইটোসিস।প্রশ্ন: মস্তিষ্কের কোনো ধমনীতে রক্তরস সরবরাহ বন্ধ হলে কী হয়?উত্তর: স্ট্রোক হয়।প্রশ্ন: বৃক্কের যে অংশ থেকে ইউরেটার উৎপত্তি হয় সে অঞ্চলকে কী বলে?উত্তর: পেলভিস।প্রশ্ন: একটি বৃক্কে নেফ্রনের সংখ্যা কত? উত্তর: প্রায় ১০ লাখ।প্রশ্ন: কোন অংশের মাধ্যমে আলো চোখে প্রবেশ করে?উত্তর: কর্নিয়া। প্রশ্ন: ভিলাস কোথায় থাকে?উত্তর: ক্ষুদ্রান্ত্রের ইলিয়ামের অন্তঃপ্রাচীরে।প্রশ্ন: বাতজ্বরে হূৎপিণ্ডের কোন অংশ ক্ষতিগ্রস্ত হয়?উত্তর: হূৎপিণ্ডের কপাটিকা।প্রশ্ন: কোন জীবাণুর আক্রমণে যক্ষ্মা হয়?উত্তর: টিউবারকিউল ব্যাসিলাসের আক্রমণে।প্রশ্ন: রেচন পদার্থের কত শতাংশ বৃক্ক দ্বারা নিষ্কাশিত হয়?উত্তর: ৭৫%। প্রশ্ন: হরমোন কোথা থেকে নিঃসৃত হয়?উত্তর: অন্তঃক্ষরা গ্রন্থি থেকে।প্রশ্ন: কানের অস্থি তিনটি কী?উত্তর: ম্যালিয়াস, ইনকাস, স্টোপস। অধ্যায়-১৩প্রশ্ন: মানুষের স্বরযন্ত্রের একজোড়া কী রয়েছে? উত্তর: স্বররজ্জু।প্রশ্ন: শ্রাব্য শব্দের কতো?উত্তর: সেকেন্ডে ২০ থেকে ২০ হাজার বার কম্পন।প্রশ্ন: কী ব্যতীত শব্দ চলাচল করতে পারে না? উত্তর: মাধ্যম।প্রশ্ন: পানিতে শব্দের বেগ প্রতি সেকেন্ডে কত?উত্তর: ১৪৪০ মিটার।প্রশ্ন: কাঠের মধ্যে শব্দের বেগ বায়ু অপেক্ষা প্রায় কত গুণ বেশি?উত্তর: ১২।প্রশ্ন: শব্দ আমাদের মস্তিষ্কে কত সেকেন্ড কাল স্থায়ী হয়?উত্তর: ১/১০ সেকেন্ড।প্রশ্ন: ২০ ডিগ্রি সে. তাপমাত্রায় শব্দের বেগ ৩৪২ মি/সে.। কোন শব্দের প্রতিধ্বনি শোনার জন্য প্রতিফলক ও শ্রোতার মধ্যে ব্যবধান কত হতে হবে?উত্তর: ১৬.১ মিটার।প্রশ্ন: হাইড্রোফোন শব্দটির সঙ্গে কোন শব্দটির মিল রয়েছে?উত্তর: প্রতিফলন।প্রশ্ন: সমুদ্রের গভীরতা মাপার জন্য কোন যন্ত্রটি ব্যবহার করা হয়? উত্তর: ফ্যাদোমিটার।অধ্যায়-১৪প্রশ্ন: বিদ্যুৎ শক্তি সর্বদা একই দিকে প্রবাহিত হলে সে প্রবাহকে কী বলে? উত্তর: একমুখী প্রবাহ।প্রশ্ন: ড্রাইসেলের ম্যাঙ্গানিজ-ডাই অক্সাইডের কাজ কী?উত্তর: পোলারন নিবারকের কাজ করে। প্রশ্ন: যে বিদ্যুৎ নির্দিষ্ট সময় অন্তর অন্তর দিক পরিবর্তন করে তাকে কী বলে? উত্তর: এসি। প্রশ্ন: বিদ্যুৎ প্রবাহের একক কী? উত্তর: এম্পিয়ার।প্রশ্ন: কাচের বালেব কী থাকে? উত্তর: নিষ্ক্রিয় গ্যাস।প্রশ্ন: বিদ্যুৎ প্রবাহের কাজ কী?উত্তর: তাপ ও আলোক সৃষ্টি করা।প্রশ্ন: অ্যানোড কোন চার্জযুক্ত? উত্তর: ধনাত্মক।প্রশ্ন: গ্যালভানাইজিংয়ের ফলে লোহার অবস্থা কী হয়?উত্তর: লোহার স্থায়িত্ব বৃদ্ধি পায়।প্রশ্ন: যে যন্ত্রের সাহায্যে যান্ত্রিক শক্তিকে বিদ্যুৎ শক্তিতে রূপান্তরিত করা যায় তাকে কী বলে? উত্তর: ডায়নামো।প্রশ্ন: কোন বিজ্ঞানীর নাম অনুসারে বিদ্যুৎ প্রবাহের এককের নাম দেওয়া হয়েছে? উত্তর: আঁদ্রে এম্পিয়ার।প্রশ্ন: বিদ্যুৎ মাপের একটি সাধারণ একক কী? উত্তর: ওয়াট। প্রশ্ন: বৈদ্যুতিক পাখাকে ঘুরানো কোন নীতির ওপর প্রতিষ্ঠিত?উত্তর: বিদ্যুৎ শক্তিকে যান্ত্রিক শক্তিতে রূপান্তর করা।প্রশ্ন: রেফ্রিজারেটরে কোন তরল ব্যবহার হয়? উত্তর: ফ্রেয়ন।প্রশ্ন: বৈদ্যুতিক ফিউজ তার কিসের দ্বারা তৈরি?উত্তর: টিন ও সিসার মিশ্রণ। প্রশ্ন: বর্তনীতে ফিউজ ব্যবহার করার কারণ কী?উত্তর: বর্তনী ভেঙে দেওয়ার জন্য।প্রশ্ন: বাড়িতে শর্টসার্কিট দেখা দিলে সর্বপ্রথম কী করবে?উত্তর: মেইন সুইচ বন্ধ করে দেব।প্রশ্ন: বিদ্যুৎ চুম্বকীয় আবেশের ওপর ভিত্তি করে কোন যন্ত্রটি আবিষ্কার করা হয়েছে? উত্তর: ট্রান্সফরমারপ্রশ্ন: বৈদ্যুতিক শক্তিকে এক বর্তনী থেকে অন্য বর্তনীতে স্থানান্তর করা যায় কোন যন্ত্রের সাহায্যে?উত্তর: ট্রান্সফরমারঅধ্যায়-১৫ প্রশ্ন: কিসের মাধ্যমে টেলিগ্রাফে খবর প্রেরণ করা হয়?উত্তর: বৈদ্যুতিক তারের মাধ্যমে।প্রশ্ন: ডায়াফ্রাম শব্দটির সঙ্গে কোন শব্দটির মিল রয়েছে?উত্তর: টেলিফোন# পরবর্তী অংশ ছাপা হবে আগামীকাল