সাধারণ বিজ্ঞান
অধ্যায়-২৫প্রিয় শিক্ষার্থীরা, গতকালের পর আজ সাধারণ বিজ্ঞান বিষয়ের ২৫ নম্বর অধ্যায় ‘প্রাকৃতিক দুর্যোগ: ঘূর্ণিঝড় ও জলোচ্ছ্বাস’ থেকে সৃজনশীল পদ্ধতির একটি নমুনা প্রশ্নোত্তরের শেষ অংশ আলোচনা করব। ঘ. ১৯৯১ সালের তুলনায় এবার সিডরে সেজানদের এলাকায় ক্ষয়ক্ষতি কম হওয়ার কারণ বিশ্লেষণ করো।উত্তর: ঘ. ১৯৯১ সালের ঘূর্ণিঝড় ও জলোচ্ছ্বাসে যে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছিল তা লক্ষ করে সরকার, জনগণ এবং বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন তখন থেকেই প্রস্তুতি গ্রহণ করে আসছিল। এ প্রস্তুতির মধ্যে রয়েছে অবকাঠামোগত দুর্যোগ প্রতিরোধ এবং অ-অবকাঠামোগত দুর্যোগ প্রতিরোধ। অবকাঠামোগত দুর্যোগ প্রতিরোধের মধ্যে রয়েছে বেড়িবাঁধ তৈরি, আশ্রয়কেন্দ্র নির্মাণ, মজবুত ঘরবাড়ি তৈরি। আর অ-অবকাঠামোগত দুর্যোগ প্রতিরোধের মধ্যে রয়েছে প্রশিক্ষণ, গণসচেতনতা বৃদ্ধি, পূর্বপ্রস্তুতি। সরকার, জনগণ এবং বিভিন্ন সংস্থাগুলো পূর্ব থেকেই এ প্রস্তুতিগুলো গ্রহণ করেছিল। ২০০৭ সালে দক্ষিণাঞ্চল সিডরে আক্রান্ত হওয়ার পর লোকদের নিরাপদ স্থানে অপসারণ, তল্লাশি ও উদ্ধার কার্যক্রম সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে। সুতরাং সিডরের আগে সতর্কতা অবলম্বন এবং পরবর্তী কার্যক্রম সঠিকভাবে সম্পন্ন হওয়ায় ১৯৯১ সালের তুলনায় এবার ক্ষয়ক্ষতি কম হয়েছে।