সাধারণ বিজ্ঞান
অধ্যায়-১৫প্রিয় শিক্ষার্থীরা, আজ সাধারণ বিজ্ঞান বিষয়ের ১৫ নম্বর অধ্যায় ‘উদ্ভিদের অঙ্গসংস্থান: ফল ও বীজ’ থেকে সৃজনশীল পদ্ধতির একটি নমুনা প্রশ্নোত্তর আলোচনা করব। ক. ফল কী?খ. আপেলকে কেন অপ্রকৃত ফল বলা হয়?গ. A, B ও C এর কোনো অবস্থানে একটি বীজ রাখলে বীজটির সার্থক অঙ্কুরোদ্গম ঘটবে? ব্যাখ্যা করো।ঘ. উদ্দীপকে চিত্রিত জীব ও জড় উপাদান কীভাবে বাস্তুসংস্থানে সম্পৃক্ত? বিশ্লেষণ করো।উত্তর: ক. ফল: ফুলের গর্ভাশয় নিষিক্ত, পরিপুষ্ট ও পরিণত হয়ে যে অঙ্গ গঠন করে তাকে ফল বলে।উত্তর: খ. ডিম্বাশয় ছাড়া ফুলের অন্যান্য অংশ ফল গঠনে অংশ নিলে তাকে অপ্রকৃত ফল বলে। আপেলের পুষ্পাক্ষ ফল গঠনে অংশ নেয়। এ জন্য আপেলকে অপ্রকৃত ফল বলা হয়।উত্তর: গ. সার্থক অঙ্কুরোদ্গমের জন্য আলো, পানি, তাপ ও অক্সিজেনের প্রয়োজন। A অবস্থানে বীজ রাখলে তা অক্সিজেন, তাপ ও আলো পাবে কিন্তু পানি পাবে না। ফলে অঙ্কুরিত হবে না। B অবস্থানে বীজটি রাখলে প্রয়োজনীয় পানি, তাপ, অক্সিজেন ও আলো পাবে। ফলে বীজটির স্বাভাবিক অঙ্কুরোদ্গম ঘটবে। C অবস্থানে বীজ রাখলে পানি ও তাপ পাবে কিন্তু প্রয়োজনীয় অক্সিজেনের অভাবে আংশিক অঙ্কুরিত হবে। সুতরাং B অবস্থানে একটি বীজ রাখলে বীজটির সার্থক অঙ্কুরোদ্গম ঘটবে।উত্তর: ঘ. কোনো নির্দিষ্ট পরিবেশে জীব ও জড়ের মধ্যে গড়ে ওঠা নিবিড় আত্মসম্পর্ককেই বাস্তুসংস্থান বলে। বাস্তুসংস্থানকে জড় ও জীব—এই দুটি উপাদানে ভাগ করা যায়। জড় উপাদানের মধ্যে রয়েছে পানি, সূর্যের আলো, অক্সিজেন, কার্বন ডাই-অক্সাইড ইত্যাদি। আবার জীব উপাদানকে উৎপাদক, খাদক, বিয়োজক—এই তিনটি অংশে ভাগ করা যায়। উদ্দীপকে উল্লিখিত সবুজ উদ্ভিদ উৎপাদক হিসেবে কাজ করে থাকে। উৎপাদককে খাদ্য হিসেবে গ্রহণ করে প্রথম স্তরের খাদক। যেমন—ক্ষুদ্র ভাসমান পোকা, জুয়োপ্লাঙ্কটন ইত্যাদি। প্রথম স্তরের খাদককে খাদ্য হিসেবে গ্রহণ করে দ্বিতীয় স্তরের খাদক। যেমন—উদ্দীপকে উল্লিখিত ছোট মাছ, জলজ প্রাণী দ্বিতীয় স্তরের খাদক। দ্বিতীয় স্তরের খাদকের ওপর নির্ভর করে তৃতীয় স্তরের খাদক। যেমন—বড় মাছ উদ্দীপকে তৃতীয় স্তরের খাদকের ভূমিকা পালন করে। মৃতজীবী ব্যাকটেরিয়া, ছত্রাক বাস্তুসংস্থানে বিয়োজক হিসেবে কাজ করে থাকে। এভাবে জীব ও জড় উপাদানের আত্মসম্পর্কের কারণে ওই স্থানে বসবাসের উপযোগী পরিবেশ গড়ে ওঠে। সুতরাং উদ্দীপকে চিত্রিত জীব ও জড় উপাদানগুলো বাস্তুসংস্থানে নিবিড়ভাবে সম্পৃক্ত।