সাধারণ বিজ্ঞান
বহুনির্বাচনীপ্রিয় শিক্ষার্থীরা, আজ সাধারণ বিজ্ঞান থেকে অধ্যায়ভিত্তিক বহুনির্বাচনী প্রশ্নোত্তর দেওয়া হলো।অধ্যায়-১১ছয় বছরের মেয়ে তানিয়াদের বাড়িতে মলত্যাগের জন্য নির্দিষ্ট কোনো স্থান নেই। সে পচা-বাসি যখন যা পায় তা-ই খায়। কিছুদিন যাবৎ তার তলপেটে ব্যথা হচ্ছে এবং মলের সঙ্গে রক্ত পড়ছে। তার মা তাকে চিকিৎসকের কাছে নিয়ে গেলেন। চিকিৎসক তাকে ওষুধ এবং প্রয়োজনীয় উপদেশ দিলেন।ক. কোন পর্বের প্রাণীদের সাধারণত স্পঞ্জ বলা হয়?খ. ব্যাঙকে কেন উভচর প্রাণী বলা হয়?গ. তানিয়ার দেহে রোগের পরজীবীটি কীভাবে বৃদ্ধিপ্রাপ্ত হয়? ব্যাখ্যা করো।ঘ. তানিয়ার প্রতি চিকিৎসকের পরামর্শ মূল্যায়ন করো।উত্তর: ক. পরিফেরা পর্বের প্রাণীদের সাধারণত স্পঞ্জ বলা হয়।উত্তর: খ. ব্যাঙের জীবনে দুটি পর্যায় থাকে। লার্ভা অবস্থায় এরা সাধারণত পানিতে বাস করে এবং ফুলকা দিয়ে শ্বাসকার্য চালায়। পূর্ণাঙ্গ অবস্থায় এরা স্থলে বাস করে এবং ফুসফুস দিয়ে শ্বাসকার্য চালায়। জীবনচক্রের দুটি পর্যায়ে ভিন্ন দুটি পরিবেশেই বসবাসের জন্য অভিযোজিত বলে ব্যাঙকে উভচর প্রাণী বলা হয়।উত্তর: গ. তানিয়ার দেহে পরজীবীটি হলো অ্যান্টামিবা। এটি পরজীবী হিসেবে তানিয়ার অন্ত্রে বাস করে এবং আমাশয় রোগ সৃষ্টি করে। এদের দেহ সাইটোপ্লাজম ও নিউক্লিয়াস দিয়ে গঠিত। দেহের চারদিকে পাতলা পর্দা বা কোষ আবরণী থাকে। পানি, শাকসবজি-জাতীয় খাদ্যের মাধ্যমে জীবাণু তানিয়ার দেহে ঢোকে এবং অন্ত্রে আমাশয় রোগ সৃষ্টি করে। এ কারণে তানিয়ার তলপেটে ব্যথা হয় এবং মলের সঙ্গে রক্ত ও শ্লেষ্মা বের হয়।উত্তর: ঘ. তানিয়া আমাশয় রোগে আক্রান্ত। এ রোগ থেকে রক্ষার জন্য চিকিৎসক তাকে যেখানে-সেখানে মলত্যাগ না করতে এবং স্বাস্থ্যসম্মত পায়খানা ব্যবহার করতে বললেন। এ ছাড়া তিনি নলকূপের পানি বা ফোটানো পানি পান, পানি ও শাকসবজি যাতে দূষিত না হয় সেদিকে খেয়াল রাখতে, মাছি ও আরশোলা থেকে খাদ্যদ্রব্য রক্ষা করতে প্রভৃতি স্বাস্থ্যবিধি মেনে চলার পরামর্শ দিলেন। অ্যান্টামিবা দিয়ে আক্রান্ত হলে চিকিৎসকের পরামর্শ অনুসারে ওষুধ সেবন করতে বললেন। সুতরাং, তানিয়ার প্রতি চিকিৎসকের পরামর্ম যথার্থ ছিল।