সাধারণ বিজ্ঞান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সৃজনশীল প্রশ্নোত্তরপ্রিয় শিক্ষার্থীরা, আজ সাধারণ বিজ্ঞান বিষয়ে ১৭ নম্বর অধ্যায় ‘প্রসাধনী সামগ্রী’ থেকে সৃজনশীল পদ্ধতির একটি নমুনা প্রশ্নোত্তর আলোচনা করব।ষোড়শী প্রাপ্তি রূপচর্চা করতে পছন্দ করে। সে প্রতিদিন একাধিকবার ক্রিম, পাউডার, লিপস্টিক ইত্যাদি ব্যবহার করে। প্রাপ্তি লক্ষ করল, তার চুল পড়ে যাচ্ছে এবং ত্বকের কোনো কোনো স্থানে ফোসকা পড়েছে। পরে চিকিৎসকের শরণাপন্ন হলে তিনি তাকে প্রয়োজনীয় পরামর্শ দিলেন।প্রশ্ন: ক. অ্যান্টিসেপটিক কী?খ. টেলকম পাউডার বলতে কী বোঝায়?গ. প্রাপ্তির চুল পড়ে যাওয়ার কারণ কী? ব্যাখ্যা করো।ঘ. প্রাপ্তির প্রতি চিকিৎসকের পরামর্শ মূল্যায়ন করো।উত্তর: ক. অ্যান্টিসেপটিক হলো প্রতিরোধক, রাসায়নিক পদার্থ থেকে তৈরি। সজীব কোষকলার ওপর জীবাণুর জন্ম-বৃদ্ধি রোধক পদার্থকে অ্যান্টিসেপটিক বলা হয়। উত্তর: খ. গোসলের পর কিংবা ঘামের কারণে সৃষ্ট ত্বকের অতিরিক্ত আর্দ্রতা দূর করা বা ঘাম রোধের জন্য যে পাউডার ব্যবহার করা হয়, তাকে টেলকম পাউডার বলে। টেলকম পাউডার পিচ্ছিলকারক, দেহের দুই অঙ্গের ঘর্ষণজনিত প্রদাহ রোধ করে। টেলকম পাউডারের মূল উপাদান ট্যালক।উত্তর: গ. চুলের পরিচর্যার জন্য বিভিন্ন ধরনের কেশ তেল, হেয়ার টনিক, হেয়ার লোশন, সাবানবিহীন শ্যাম্পু ইত্যাদি ব্যবহূত হয়। চুল আমাদের অমূল্য সম্পদ। চুল মাথাকে তাপ, শৈত্য ও ধুলাবালির হাত থেকে রক্ষা করে এবং দেহের সৌন্দর্য বৃদ্ধি করে। তাই চুলের যত্নের জন্য আমরা বিভিন্ন প্রসাধনী যেমন: কেশ তেল, হেয়ার টনিক, হেয়ার লোশন, পমেড ইত্যাদি ব্যবহার করি। এ ছাড়া রেজিনভিত্তিক স্প্রে পমেড, অ্যালকোহলভিত্তিক লোশন, হেয়ার কন্ডিশনার, কোনো কোনো রাসায়নিক পদার্থ চুলকে বিভিন্ন ধরনের স্টাইল করার জন্য ব্যবহূত হয়। এ সবকিছু ব্যবহারের নির্দিষ্ট মাত্রা বা পরিমাণ রয়েছে। মাত্রাতিরিক্ত প্রসাধনী ব্যবহার চুলের জন্য তথা অঙ্গের জন্য ক্ষতিকর। প্রাপ্তি চুলের যত্নে অতিরিক্ত প্রসাধনী ব্যবহার করে। তাই চুলের প্রসাধনীতে ব্যবহূত বিভিন্ন রাসায়নিক উপাদানের পার্শ্বপ্রতিক্রিয়ার দরুন প্রাপ্তির চুল পড়ে যায়।উত্তর: ঘ. প্রসাধনী সামগ্রী যেমন সৌন্দর্য বৃদ্ধি করে, তেমনি অতিরিক্ত প্রসাধনী সামগ্রী ব্যবহারের ফলে সৌন্দর্যহানি ঘটে। প্রসাধনী মূলত বিভিন্ন রাসায়নিক পদার্থের সংমিশ্রণ। প্রাপ্তি প্রতিদিন একাধিকবার ক্রিম, পাউডার, লিপস্টিক ব্যবহার করে। এ জন্য তার চুল পড়ে যাচ্ছে এবং ত্বকের বিভিন্ন স্থানে ফোসকা পড়েছে। অতিরিক্ত প্রসাধনী ব্যবহারের কারণে প্রাপ্তির এ ধরনের সমস্যার সৃষ্টি হয়েছে। চিকিৎসক প্রাপ্তিকে প্রসাধনী ব্যবহারে সতর্ক হতে বললেন। তিনি আরও বললেন, অতিরিক্ত প্রসাধনী ব্যবহারে বিভিন্ন ধরনের চর্মরোগ, এমনকি চামড়া পুড়ে মুখমণ্ডলের রং নষ্ট হয়ে যায়, চামড়ায় ক্ষত দেখা দেয়, মাথার খুলিতে ঘা হয়, চুল পড়ার হার আরও বেড়ে যায় এবং তাড়াতাড়ি চুল পেকে যায়। এ জন্য তিনি প্রাপ্তিকে পরিমাণমতো প্রসাধনী ব্যবহারের পরামর্শ দিলেন। সুতরাং প্রাপ্তির প্রতি চিকিৎসকের পরামর্শ যথার্থ ছিল।