সাধারণ বিজ্ঞান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বহুনির্বাচনী প্রশ্নোত্তর  অংশ-২১প্রিয় শিক্ষার্থী, সাধারণ বিজ্ঞান বিষয়ের বহুনির্বাচনী প্রশ্নোত্তর ধারাবাহিকভাবে দেওয়া হলো। অধ্যায়-১৬ ১. ডিটারজেন্ট কোন ধরনের পদার্থ?ক. সিনথেটিক-জাতীয় খ. তৈল-জাতীয় গ. ক্ষারীয় ঘ. অম্লীয়২. সাবানের মূল উপাদান কোনটি? ক. রঞ্জক খ. সুগন্ধি গ. কস্টিক সোডা ঘ. সোডিয়াম সিলিকেট৩. গোসলের জন্য কোন সাবান ব্যবহার করা হয়?ক. লন্ড্রি সাবান খ. ফ্লেইক সাবান গ. শেভিং সাবান ঘ. টয়লেট সাবান৪. প্লাস্টিকের চেয়ার পরিষ্কার করতে কোনটি ব্যবহূত হয়? ক. বার সাবান খ. মেটাল পলিশ গ. উইন্ডো ক্লিনার ঘ. অ্যালকোহল-জাতীয় তরল৫. সাবানের চেয়ে ডিটারজেন্ট ব্যবহারের সুবিধা বেশি. কারণ কী?i. টিউবওয়েলের পানিতে উত্তম ফেনা দেয় ii. ঠান্ডা পানিতে দ্রুত গলে যায় iii. কঠিন তলের ভেতর প্রবেশ করে ময়লা পরিষ্কার করেনিচের কোনটি সঠিক?ক. i ও ii খ. i ও iii গ. ii ও iii ঘ. i, ii ও iii৬. শেভিং সাবানের উপাদান কোনটি?ক. কস্টিক পটাশ খ. কস্টিক সোডা গ. সিলিকেট ঘ. সোপ স্টোন পাউডার৭. লন্ড্রি সাবানের উপাদান কোনটি?ক. কস্টিক সোপ খ. কস্টিক পটাশ গ. স্টিয়ারিক এসিড ঘ. তেল৮. কোন সাবানে অতিরিক্ত স্টিয়ারিক এসিড ব্যবহূত হয়?ক. দানা সাবান খ. শেভিং সাবান গ. লন্ড্রি সাবান ঘ. টয়লেট সাবান৯. উদ্ভিজ্জ তেল কোন সাবানের উপাদান?ক. লন্ড্রি সাবান খ. টয়লেট সাবান গ. দানা সাবান ঘ. শেভিং সাবান১০. কোন সাবানে সাধারণত সুগন্ধ ও জীবাণুনাশক থাকে না? ক. লন্ড্রি সাবান খ. দানা সাবান গ. শেভিং সাবান ঘ. টয়লেট সাবান১১. লন্ড্রি সাবানের উপাদান কী?i. চর্বি ii. রঞ্জক iii. কস্টিক সোডানিচের কোনটি সঠিক?ক. i ও ii খ. i ও iii গ. ii ও iii ঘ. i, ii ও iii১২. শেভিং সাবান কী? i. পেস্টের মতো নরম ii. প্যাকেটে বাজারজাত করা হয় iii. দীর্ঘস্থায়ী ফেনা সৃষ্টি করেনিচের কোনটি সঠিক?ক. i ও ii খ. i ও iii গ. ii ও iii ঘ. i, ii ও iii# নিচের অনুচ্ছেদটি পড়ো এবং ১৩ ও ১৪ নম্বর প্রশ্নের উত্তর দাও: সুমনদের পুকুরে গ্রামের সবাই গোসল করে, কাপড় পরিষ্কার করে এবং রান্নার পানি সংগ্রহ করে. কিছুদিন পর দেখা গেল পুকুরের মাছ মারা যাচ্ছে এবং পানি দূষিত হয়ে পড়ছে।১৩. মাছগুলো মারা যাওয়ার জন্য কোন কারণটি সবচেয়ে দায়ী?ক. অনেক মানুষের গোসল করা খ. পুকুরের পানি পচে যাওয়া গ. অধিক পরিমাণে সাবান ও ডিটারজেন্ট ব্যবহার করা ঘ. পানির ওপর সাবানের ফেনা ভেসে থাকা১৪. মাছের মৃত্যু ও পানিদূষণ রোধে গ্রামের লোকদের কী উচিত ?i. কম সাবান ব্যবহার করা ii. কাপড় কাচতে ডিটারজেন্ট ব্যবহার করা iii. পানি তুলে নিয়ে নির্দিষ্ট জায়গায় কাপড় পরিষ্কার করাকোনটি সঠিক? ক. ii খ. iii গ. i ও ii ঘ. i ও iii# পরবর্তীঅংশ ছাপা হবে আগামীকালসঠিক উত্তর: অধ্যায়-১৬: ১. ক ২. গ ৩. ঘ ৪. গ ৫. ঘ ৬. ক ৭. ক ৮. খ ৯. খ ১০. ক ১১. ঘ ১২. খ ১৩. গ ১৪. খ।