সাধারণ বিজ্ঞান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রভাষক, রূপনগর মডেল স্কুল ও কলেজ, ঢাকাঅধ্যায়-১৩  বিদ্যুত্প্রিয় শিক্ষার্থীরা, আজ ত্রয়োদশ অধ্যায়ের বিদ্যুত্ থেকে সৃজনশীল পদ্ধতির আরও একটি নমুনা প্রশ্নোত্তর আলোচনা করব। এ ধরনের অন্য প্রশ্নোত্তরের জন্য বিষয়বস্তুটি ভালোভাবে পড়বে। প্রশ্ন-ক: বিদ্যুত্ প্রবাহের এসআই একক কী? প্রশ্ন-খ: পর্যাবৃত্ত প্রবাহ কী? বুঝিয়ে লেখো। প্রশ্ন-গ: চিত্র-১ বর্তনীটির মধ্য দিয়ে কী পরিমাণ বিদ্যুত্ প্রবাহিত হবে? প্রশ্ন-ঘ: গৃহে বিদ্যুতায়নের জন্য চিত্র-১ এবং চিত্র-২-এর মধ্যে কোন বর্তনীটির ব্যবহার সুবিধাজনক? উত্তরের পক্ষে তোমার যুক্তি দাও। উত্তর-ক: বিদ্যুত্ প্রবাহের এসআই একক অ্যাম্পিয়ার। উত্তর-খ: পর্যাবৃত্ত প্রবাহ: যে বিদ্যুত্ প্রবাহের দিক নির্দিষ্ট সময় পরপর পরিবর্তিত হয় তাকে পর্যাবৃত্ত প্রবাহ বলে। বর্তমানে বিশ্বের সকল দেশের বিদ্যুত্ সরবরাহ পর্যাবৃত্ত প্রবাহ। পর্যাবৃত্ত প্রবাহের উত্স হচ্ছে ডায়নামো বা জেনারেটর। বাতি, ফ্যান, টিভি, ফ্রিজ, এয়ার কন্ডিশনার ইত্যাদি যাবতীয় বৈদ্যুতিক যন্ত্র চালাতে পর্যাবৃত্ত প্রবাহ ব্যবহূত হয়। উত্তর-গ: দেওয়া আছে, বিভব পার্থক্য = ২২০ ভোল্ট বাতির ক্ষমতা = (৩০+৩০) ওয়াট = ৬০ ওয়াট বিদ্যুত্ প্রবাহের পরিমাণ বের করতে হবে। আমরা জানি, বৈদ্যুতিক ক্ষমতা = বিভব পার্থক্য x বিদ্যুত্ প্রবাহবা, বিদ্যুত্ প্রবাহ = বা, বিদ্যুত্ প্রবাহ = অতএব, বিদ্যুত্ প্রবাহ = ০.২৭ অ্যাম্পিয়ার উত্তর: ০.২৭ অ্যাম্পিয়ার বিদ্যুত্ প্রবাহিত হবে উত্তর-ঘ: চিত্র-১ সিরিজ বর্তনী এবং চিত্র-২ সমান্তরাল বর্তনী। গৃহে বিদ্যুতায়নের জন্য ২ নম্বর চিত্রের বর্তনীর ব্যবহার সুবিধাজনক। ২ নম্বর চিত্রে ২টি বাতিই সমান্তরালে সংযোগ করা আছে। এতে ২টি বাতিই ব্যাটারির সম্পূর্ণ ভোল্টেজ পাবে। এতে একটি বাতি ফিউজ হলে অন্যটি জ্বলবে। কিন্তু ১ নম্বর চিত্রের বর্তনীতে বাতিগুলো সিরিজ সংযোগে আছে বলে সবগুলো বাতি সমান ভোল্টেজ পাবে না। একটি বাতি ফিউজ হয়ে গেলে বর্তনীর সংযোগ বিচ্ছিন্ন হয়ে যাবে। ফলে অন্য বাতিগুলো জ্বলবে না। গৃহে বিদ্যুতায়নের মূলকথা, প্রতিটি বাতি, পাখা ও অন্যান্য বৈদ্যুতিক সরঞ্জামাদির সংযোগস্থলে উপযুক্ত ভোল্টেজ প্রয়োগ করা। সমান্তরাল বর্তনীতে বিদ্যুত্ সরবরাহ উত্স থেকে আগত প্রধান দুটি তারের সঙ্গে প্রতিটি বাতি ও পাখা এবং বৈদ্যুতিক সরঞ্জামাদি পরস্পরের সমান্তরালে অবস্থান করে। প্রত্যেক শাখালাইনের জন্য পৃথক ফিউজ থাকে। প্রতিটি শাখালাইনে যেটি দরকার সেটিই চালানো যায়। এতে বিদ্যুতের অপচয় রোধ হয়। সুতরাং উপরিউক্ত আলোচনা থেকে প্রতীয়মান হয় যে, গৃহে বিদ্যুতায়নের জন্য চিত্র-২-এর বর্তনীটির ব্যবহার সুবিধাজনক।