সাধারণ বিজ্ঞান
অধ্যায়-২৩প্রিয় শিক্ষার্থীরা, আজ সাধারণ বিজ্ঞান বিষয়ের ২৩ নম্বর অধ্যায়ের ‘কয়েকটি সাধারণ ব্যাধি’ থেকে সৃজনশীল পদ্ধতির একটি নমুনা প্রশ্নোত্তর আলোচনা করব। এ ধরনের অন্য প্রশ্নোত্তরের জন্য বিষয়বস্তুটি ভালোভাবে পড়বে।নির্মাণ শ্রমিক পলাশ পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি। কৌতূহলবশত বন্ধুদের সঙ্গে সিগারেটের পাশাপাশি বিভিন্ন ধরনের মাদক গ্রহণ করতে থাকে। এ কারণে ক্রমেই সে মাদকাসক্ত হয়ে পড়ে। এতে তার শারীরিক অবস্থার অবনতি ঘটে। পরিণতিতে সে চাকরিচ্যুত হয়। প্রশ্ন: ক. অন্ধত্ব কাকে বলে?প্রশ্ন: খ. চোখে আইব্রু, কাজল ব্যবহার করা উচিত নয় কেন? প্রশ্ন: গ. কীভাবে পলাশের শারীরিক অবস্থার অবনতি ঘটে ব্যাখ্যা করো।প্রশ্ন: ঘ. পলাশের পরিণতি আমাদের কী শিক্ষা দেয়? আলোচনা করো।উত্তর: ক. অন্ধত্ব: যেকোনো কারণে চোখের লেন্স অস্বচ্ছ হয়ে গেলে প্রথমে রোগী ঝাপসা দেখে, পরে কোনো একসময় একেবারেই দেখতে পায় না। এ অবস্থাকে অন্ধত্ব বলে।উত্তর: খ. চোখে আইব্রু, কাজল ব্যবহার করলে এলার্জি হতে পারে। এই এলার্জির কারণে চোখ অত্যন্ত চুলকায়, চোখ ফুলে লাল হয়ে যায়, চোখ দিয়ে পানি পড়ে এবং কেতর বা পিচুটি হয়। এসব অসুবিধার কারণে চোখে আইব্রু, কাজল ব্যবহার করা উচিত নয়।উত্তর: গ. পলাশ প্রথমে সিগারেটে আসক্ত হয়ে পড়ে, যার ফলে শারীরিক অবস্থার অবনতি হতে থাকে। সিগারেটের পরে সে বিভিন্ন মাদকদ্রব্য যেমন: গাঁজা, ভাং, চুরুট, আফিম, মরফিন ইত্যাদির প্রতি আসক্ত হয়ে পড়ে। এ কারণে তার ক্ষুধামান্দ্য, দুর্বলতা ও মানসিক চাপ বাড়তে থাকে। পলাশ মাদকাসক্ত হওয়ার কারণে কর্মক্ষমতা হ্রাস, অনিদ্রা, পেটে ব্যথা, ক্ষুধামন্দা, স্নায়বিক দুর্বলতা ইত্যাদিতে আক্রান্ত হয়েছে। উত্তর: ঘ. পলাশের মাদকাসক্ত হওয়া, অসুস্থতা, চাকরিচ্যুত হওয়া—এ বিষয়গুলো থেকে আমরা নিচে উল্লিখিত শিক্ষা নিতে পারি। ১. কোনো অবস্থায়ই এমনকি কৌতূহলের বশবর্তী হয়েও কখনো মাদক গ্রহণ করা যাবে না। ২. বন্ধু নির্বাচনে সতর্ক থাকতে হবে। যারা মাদক গ্রহণ করে, তাদেরকে পরিহার করতে হবে। ৩. রক্তগ্রহণের ক্ষেত্রে অবশ্যই নতুন সুঁই ও সিরিঞ্জ ব্যবহার করতে হবে এবং একই সুঁই ও সিরিঞ্জ অনেকে ব্যবহার করা যাবে না। ৪. মাদকমুক্ত সমাজ ও জনসমষ্টি গঠন করতে হবে। এ জন্য জনসচেতনতা সৃষ্টি করতে হবে। ৫. সিগারেট থেকে শুরু করে যেকোনো ধরনের মাদক গ্রহণ সম্পূর্ণভাবে পরিহার করতে হবে। ৬. মাদক থেকে মুক্ত থাকার জন্য সব সময় সুপরামর্শ দিতে হবে। তাহলে মাদকমুক্ত জীবন গড়ে তোলা সম্ভব। ৭. বিভিন্ন ধরনের মাদকদ্রব্য পাচার বন্ধ করতে সরকারকে কঠোর হতে হবে।মাদকাসক্ত জীবন একটি অভিশপ্ত জীবন। এ জীবন থেকে বের হয়ে আমাদের সুস্থ জীবনের অঙ্গীকার করতে হবে।