সাধারণ বিজ্ঞান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অধ্যায়-২৪প্রিয় শিক্ষার্থীরা, আজ ২৪ নম্বর অধ্যায়ের ‘পৃথিবীর আবর্তন: সময় ও ঋতু পরিবর্তন’ থেকে সৃজনশীল পদ্ধতির একটি নমুনা প্রশ্নোত্তর আলোচনা করব। এ ধরনের অন্য প্রশ্নোত্তরের জন্য বিষয়বস্তুটি ভালোভাবে পড়বে। উদ্দীপকটি পড়ে প্রশ্নগুলোর উত্তর দাওসেঁজুতি মামার কাছে দ্রাঘিমা নির্ণয়ের পদ্ধতি জানতে চাইল। মামা স্থানীয় সময়ের পার্থক্য দিয়ে দ্রাঘিমা নির্ণয়ের পদ্ধতি বুঝিয়ে দিলেন। তিনি আরও বললেন, পৃথিবীর দ্রাঘিমা ও সময়সম্পর্কিত একটি আন্তর্জাতিক রেখা আছে। এই রেখা সময়সংক্রান্ত জটিলতা এড়ানোর জন্য কোনো কোনো স্থানে আঁকাবাঁকা করা হয়েছে।ক. কোন তারিখে উত্তর গোলার্ধে দিন সবচেয়ে বড় হয়?খ. বার্ষিক গতি বলতে কী বোঝো?গ. সেঁজুতি দ্রাঘিমা নির্ণয়ের পদ্ধতি সম্পর্কে কী জানতে পারল? বর্ণনা করো।ঘ. আন্তর্জাতিক তারিখ রেখাসম্পর্কিত মামার বক্তব্যের গুরুত্ব বিশ্লেষণ করো।উত্তর: ক. ২১ জুন উত্তর গোলার্ধে দিন সবচেয়ে বড় হয়।উত্তর: খ. পৃথিবী আপন কক্ষপথে বছরে একবার সূর্যের চারদিকে পরিক্রমণ করে। পশ্চিম থেকে পূর্ব দিকে পৃথিবীর এ পরিক্রমণকে বার্ষিক গতি বলে। এভাবে সূর্যের চারদিকে পৃথিবীর একটি পরিক্রমণকালকে সৌরবছর বলে। বার্ষিক গতির ফলে দিনরাত্রির হ্রাস-বৃদ্ধি ঘটে, ঋতু পরিবর্তন হয় এবং তাপের তারতম্য ঘটে।উত্তর: গ. মামা স্থানীয় সময়ের পার্থক্য দিয়ে দ্রাঘিমা নির্ণয়ের পদ্ধতি বুঝিয়ে দিলেন। তিনি বললেন, পৃথিবী নিজ অক্ষের চারদিকে পশ্চিম দিক থেকে পূর্বে ঘোরার জন্য পূর্বে অবস্থিত স্থানগুলোয় আগে সূর্য উদিত হয়। এ কারণে পূর্ব দিকে অবস্থিত ও পশ্চিমে অবস্থিত স্থানগুলোর মধ্যে স্থানীয় সময়ের পার্থক্য হয়ে থাকে। পৃথিবী ২৪ ঘণ্টায় ৩৬০০ পরিধি অতিক্রম করে। এ হিসাবে পৃথিবী ৪ মিনিটে ১০ পরিধি অতিক্রম করে। যদি কোনো দুটি স্থানের স্থানীয় সময়ের পার্থক্য ১ ঘণ্টা হয়, তাহলে স্থান দুটির দ্রাঘিমার পার্থক্য ১৫০ হবে। যে স্থানের সময় অগ্রগামী বা বেশি হবে, সে স্থান অপর স্থান থেকে পূর্ব দিকে অবস্থিত। অনুরূপভাবে, একটি স্থানের দ্রাঘিমা জানা থাকলে অপর স্থানের দ্রাঘিমা স্থানীয় সময়ের পার্থক্য দিয়ে নির্ণয় করা যায়। এভাবে সেঁজুতি স্থানীয় সময়ের পার্থক্য দিয়ে মামার কাছ থেকে দ্রাঘিমা নির্ণয়ের পদ্ধতি জানতে পারল।উত্তর: ঘ. মামার বক্তব্য অনুসারে, পৃথিবীর দ্রাঘিমা ও সময়সংক্রান্ত জটিলতা নিরসনের জন্য কোনো কোনো স্থানে আন্তর্জাতিক তারিখ রেখা আঁকাবাঁকা করা হয়েছে। এ রেখা স্থলভাগের ওপর দিয়ে অতিক্রম করলে একই দেশে দুই রকম তারিখ ও বার দেখা দেওয়ার আশঙ্কা থাকে। এ জন্য সম্পূর্ণভাবে ১৮০০ মধ্যরেখা বরাবর না হয়ে আন্তর্জাতিক তারিখ রেখাকে স্থানে স্থানে পূর্ব বা পশ্চিমে স্থানান্তরিত করা হয়েছে। ১৮০০ মধ্যরেখা সাইবেরিয়ার উত্তর-পূর্ব অংশ এবং অ্যালিউসিয়ান, ফিজি ও চ্যাথাম দ্বীপপুঞ্জের ওপর দিয়ে অতিক্রম করেছে। স্থলভাগের ওপর বারের অসুবিধা দূর করতে আন্তর্জাতিক তারিখ রেখা অ্যালিউসিয়ান দ্বীপপুঞ্জের নিকট ৭০ পশ্চিমে এবং ফিজি ও চ্যাথাম দ্বীপপুঞ্জের নিকট ১১০ পূর্বে বেঁকে গেছে। সুতরাং, আন্তর্জাতিক তারিখ রেখা সম্পর্কে মামার বক্তব্য যথার্থ ছিল।