সাধারণ বিজ্ঞান
অধ্যায়-২প্রিয় শিক্ষার্থীরা, আজ আমরা বিজ্ঞান বিষয়ের দুই নম্বর অধ্যায় থেকে সৃজনশীল পদ্ধতির একটি নমুনা প্রশ্নোত্তর আলোচনা করব।# নিচের চিত্রটি দেখে প্রশ্নের উত্তর দাওপ্রশ্ন: ক. বংশগতি কাকে বলে?প্রশ্ন: খ. ক্রোমোজোমকে বংশগতির ভৌতভিত্তি বলা হয় কেন?প্রশ্ন: গ. চিত্রের কোষ বিভাজন-প্রক্রিয়া ব্যাখ্যা করো।প্রশ্ন: ঘ. প্রজাতির ধারাবাহিকতা রক্ষায় ওপরের বিভাজনটির ভূমিকা বিশ্লেষণ করো।উত্তর: ক. মা-বাবার বৈশিষ্ট্য যে প্রক্রিয়ায় সন্তান-সন্ততিতে সঞ্চারিত হয় তাকে বংশগতি বলে।উত্তর: খ. নিউক্লিয়াসে অবস্থিত নির্দিষ্টসংখ্যক সুতার মতো যে অংশগুলো জীবের বংশগত বৈশিষ্ট্য বহন করে, তাকে ক্রোমোজোম বলে। ক্রোমোজোম বংশগতির ধারা অক্ষুণ্ন রাখার জন্য কোষ বিভাজনের সময় জিনকে সরাসরি মা-বাবা থেকে বহন করে পরবর্তী বংশধরে নিয়ে যায়। এ কারণে ক্রোমোজোমকে বংশগতির ভৌত ভিত্তি বলা হয়।উত্তর: গ. চিত্রে প্রদর্শিত কোষ বিভাজনটি মিয়োসিস। মিয়োসিস কোষ বিভাজনের মাধ্যমে একটি সুকেন্দ্রিক কোষ বিশেষ প্রক্রিয়ায় বিভাজিত হয়ে চারটি কোষে পরিণত হয়। এই বিভাজন প্রক্রিয়ায় নিউক্লিয়াস দুবার কিন্তু ক্রোমোজোম একবার বিভক্ত হয় এবং নতুন সৃষ্ট কোষে ক্রোমোজোম সংখ্যা মাতৃকোষের ক্রোমোজোম সংখ্যার অর্ধেক হয়। এই কোষ বিভাজন ডিপ্লয়েড জীবের মাতৃজনন কোষে হয়। ফলে হ্যাপ্লয়েড গ্যানেট সৃষ্টি হয়।উত্তর: ঘ. চিত্রে মিয়োসিস কোষ বিভাজন দেখানো হয়েছে। প্রিপ্লয়েড জীবে জনন মাতৃকোষে মিয়োসিস কোষ বিভাজন ঘটে থাকে। মিয়োসিস কোষ বিভাজনের কারণে একটি মাতৃজনন কোষ বিভাজিত হয়ে চারটি কোষে পরিণত হয় এবং প্রতিটি কোষে ক্রোমোজোমসংখ্যা মাতৃকোষের ক্রোমোজোমসংখ্যার অর্ধেক হয়। অর্থাৎ জননকোষের n সংখ্যক ক্রোমোজোম থাকে। জনন কোষে ক্রোমোজোমসংখ্যা মাতৃকোষের ক্রোমোজোমসংখ্যার অর্ধেক না হলে পুং ও স্ত্রী জননকোষের মিলনে সৃষ্ট জীবে ক্রোমোজোমসংখ্যা দ্বিগুণ অর্থাৎ ৪ n হয়ে যেত। ফলে জীবের বৈশিষ্ট্যের ধারাবাহিকতা রক্ষা পেত না। যদি মিয়োসিস না ঘটত, তবে বংশানুক্রমে ক্রোমোজোমসংখ্যা ক্রমান্বয়ে দ্বিগুণ, চার গুণ, আট গুণ—এভাবে বাড়তে থাকত। ফলে প্রজাতির বৈশিষ্ট্য সম্পূর্ণরূপে বিনষ্ট হতো।সুতরাং উপরিউক্ত আলোচনা থেকে প্রতীয়মান হয় যে প্রজাতির ধারাবাহিকতা রক্ষায় চিত্রে প্রদর্শিত বিভাজনটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।