সাধারণ বিজ্ঞান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অধ্যায়-২ ও ৩  সৃজনশীল পদ্ধতিপ্রিয় শিক্ষার্থীরা, গতকালের পর আজ সাধারণ বিজ্ঞান বিষয়ের অধ্যায়-৩ ‘রাসায়নিক বিক্রিয়া ও রাসায়নিক সমীকরণ’ থেকে সৃজনশীল পদ্ধতির একটি নমুনা প্রশ্নোত্তরের শেষ অংশ আলোচনা করব। এ ধরনের অন্য প্রশ্নোত্তরের জন্য বিষয়বস্তুটি ভালোভাবে পড়বে।প্রশ্ন: গ. (i) নম্বর বিক্রিয়ায় বিক্রিয়াজাত পদার্থকে পানিতে দ্রবীভূত করলে যে পদার্থ উৎপন্ন হয়, তা কোন ধর্মী? ব্যাখ্যা করো।উত্তর: গ. (i) নম্বর বিক্রিয়ায় বিক্রিয়াজাত পদার্থ হলো Na2O বা সোডিয়াম অক্সাইড। একে পানিতে দ্রবীভূত করলে NaOH বা সোডিয়াম হাইড্রোক্সাইড উৎপন্ন হয়। যেমন: Na2O + H2O = 2NaOHএটি একটি ক্ষার। এতে লাল লিটমাস দ্রবণ যোগ করলে নীল বর্ণ ধারণ করবে। কোনো এসিড যোগ করলে লবণ ও পানি উৎপন্ন হবে। NaOH + HCl = NaCl + H2Oসুতরাং উৎপন্ন পদার্থ ক্ষারধর্মী।প্রশ্ন: ঘ. ‘সব সংশ্লেষণ বিক্রিয়াই সংযোজন বিক্রিয়া, কিন্তু সব সংযোজন বিক্রিয়া সংশ্লেষণ বিক্রিয়া নয়’ (i), (ii) ও (iii) নম্বর বিক্রিয়ার সাহায্যে উক্তিটির যথার্থতা বিশ্লেষণ করো।উত্তর: ঘ. যে রাসায়নিক বিক্রিয়ায় দুই বা ততোধিক মৌলিক বা যৌগিক পদার্থ পরস্পর বিক্রিয়া করে একটি মাত্র যৌগ উৎপন্ন করে, তাকে সংযোজন বিক্রিয়া বলে। সে অনুসারে উদ্দীপকে উল্লিখিত {(i), (ii) ও (iii)} তিনটি বিক্রিয়াই সংযোজন বিক্রিয়া।অপর দিকে যে সংযোজন বিক্রিয়ায় দুই বা ততোধিক মৌলিক পদার্থ যুক্ত হয়ে একটি মাত্র যৌগ উৎপন্ন করে, তাকে সংশ্লেষণ বিক্রিয়া বলে।(i), (ii) ও (iii) নম্বর বিক্রিয়ায় উৎপন্ন যৌগগুলো যথাক্রমে Na2O, H2O ও NH4Cl(i) নম্বর বিক্রিয়ায় মৌল উপাদান সোডিয়াম (Na) ও অক্সিজেনের (O2) প্রত্যক্ষ সংযোগে যৌগটি উৎপন্ন হয়েছে। অতএব এটি সংযোজন ও সংশ্লেষণ বিক্রিয়া।(ii) নম্বর বিক্রিয়ায় মৌল উপাদান হাইড্রোজেন (Na) ও অক্সিজেনের (O2) প্রত্যক্ষ সংযোগে যৌগটি উৎপন্ন হয়েছে। অতএব এটিও সংযোজন ও সংশ্লেষণ বিক্রিয়া।(iii) নম্বর বিক্রিয়ায় NH4Cl গঠিত হয়েছে যৌগ NH3 ও যৌগ HCl-এর সংযোগে। সুতরাং এটি সংযোজন বিক্রিয়া কিন্তু সংশ্লেষণ বিক্রিয়া নয়।অতএব উদ্দীপকে বর্ণিত (i), (ii) ও (iii) নম্বর বিক্রিয়া পর্যালোচনা করে প্রতীয়মান হয় যে, সব সংশ্লেষণ বিক্রিয়াই সংযোজন বিক্রিয়া, কিন্তু সব সংযোজন বিক্রিয়া সংশ্লেষণ বিক্রিয়া নয়।