সাধারণ বিজ্ঞান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অধ্যায়-২৫প্রিয় শিক্ষার্থীরা, আজ সাধারণ বিজ্ঞান বিষয়ের ২৫ নম্বর অধ্যায় ‘প্রাকৃতিক দুর্যোগ: ঘূর্ণিঝড় ও জলোচ্ছ্বাস’ থেকে সৃজনশীল পদ্ধতির একটি নমুনা প্রশ্নোত্তর আলোচনা করব। এ ধরনের অন্য প্রশ্নোত্তরের জন্য বিষয়বস্তুটি ভালোভাবে পড়বে।চেয়ারম্যান সাহেব রেডিওতে আসন্ন ঘূর্ণিঝড়ের সংবাদ শুনে দুর্যোগ মোকাবিলায় বিভিন্ন ব্যবস্থা গ্রহণ করলেন। কিন্তু তার পরও দুর্যোগ-পরবর্তী সময়ে মানুষের দুরবস্থা দেখে ব্যথিত হলেন। ক. রেডিও কী? খ. বাংলাদেশকে দুর্যোগপ্রবণ অঞ্চল বলা হয় কেন?গ. বর্ণিত যন্ত্রের মাধ্যমে কীভাবে চেয়ারম্যান সাহেব ঘূর্ণিঝড়ের সংবাদ শুনতে পেলেন?ঘ. দুর্যোগ মোকাবিলায় চেয়ারম্যান সাহেবের করণীয় ব্যবস্থা সম্পর্কে মন্তব্য করো।উত্তর: ক. রেডিও: রেডিও হচ্ছে এমন একটি যন্ত্র, যার সাহায্যে শব্দশক্তি ও আলোকশক্তিকে একই সঙ্গে বিদ্যুৎশক্তিতে এবং বিদ্যুৎশক্তিকে পুনরায় শব্দশক্তি এবং আলোকশক্তিতে রূপান্তর করা যায়।উত্তর: খ. ভূপ্রকৃতি অনুসারে বাংলাদেশ উষ্ণ-আর্দ্র অঞ্চলে অবস্থিত। দেশটির উত্তরে হিমালয় পর্বতমালা ও দক্ষিণে ফানেল আকৃতির বঙ্গোপসাগরীয় উপকূল। ভৌগোলিক ও অবস্থানগত কারণে এ দেশে বিভিন্ন ধরনের প্রাকৃতিক দুর্যোগ সংঘটিত হয়ে থাকে। এর মধ্যে ঘূর্ণিঝড় ও জলোচ্ছ্বাস, বন্যা, নদীভাঙন, খরা, টর্নেডো ও ভূমিকম্প উল্লেখযোগ্য। এ জন্য বাংলাদেশকে দুর্যোগপ্রবণ অঞ্চল বলা হয়।উত্তর: গ. উদ্দীপকে বর্ণিত যন্ত্র রেডিওর যোগাযোগব্যবস্থায় রয়েছে একটি শব্দপ্রেরক ও একটি গ্রাহকযন্ত্র। প্রেরকযন্ত্রে একটি মাইক্রোফোন থাকে। মাইক্রোফোনের সামনে আসন্ন ঘূর্ণিঝড়ের সংবাদটি পাঠ করা হয়। মাইক্রোফোনের কাজ হলো এ শব্দশক্তিকে বিদ্যুৎশক্তিতে রূপান্তর করা। এ বিদ্যুৎশক্তিকে কয়েকটি যন্ত্রের সাহায্যে বিবর্ধিত করে বিদ্যুৎ চুম্বকীয় তরঙ্গে রূপান্তর করা হয়। প্রেরকযন্ত্রের অ্যান্টেনার সাহায্যে বিদ্যুৎ চুম্বকীয় তরঙ্গ শূন্যে প্রেরণ করা হয়। শূন্যে ছড়িয়ে পড়া এ তরঙ্গ আয়নমণ্ডলে প্রতিফলিত হয়ে গ্রাহকযন্ত্রের অ্যান্টেনাতে পৌঁছায়। অ্যান্টেনা তরঙ্গের বিদ্যুৎশক্তিকে গ্রাহকযন্ত্রের অন্যান্য অংশে প্রেরণ করে। তারপর তা প্রেরণ করা হয় লাউড স্পিকারে। লাউড স্পিকার বিদ্যুৎশক্তিকে শব্দশক্তিতে রূপান্তর করে এবং চেয়ারম্যান সাহেব তখন আসন্ন ঘূর্ণিঝড়ের সংবাদ শুনতে পান। উত্তর: ঘ. যেকোনো প্রাকৃতিক বিপর্যয় শুরুর আগে সম্ভাব্য সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণ করলে ক্ষয়ক্ষতি থেকে রক্ষা পাওয়া সম্ভব। রেডিওতে আসন্ন ঘূর্ণিঝড়ের সংবাদ শুনে চেয়ারম্যান সাহেব এলাকাবাসীদের অবহনযোগ্য সম্পদ নিরাপদ আশ্রয়ে বাড়ির ভেতরে আবৃত করে ভারী দ্রব্যাদি চাপা দিয়ে রাখতে; খাবার পানি কলসিতে ভরে পলিথিন দিয়ে বেঁধে মাটির নিচে পুঁতে রাখতে; গবাদিপশু সঙ্গে করে উঁচু টিলায় নিয়ে যেতে; টাকা-পয়সা বা মূল্যবান বস্তু হাঁড়ির ভেতরে করে পলিথিন দিয়ে আবৃত করে মাটিতে চাপা দিতে; আশ্রয়কেন্দ্রে খাওয়ার জন্য চিড়া, মুড়ি, মুড়কি, গুড়, পানি নিয়ে যেতে এবং কাঁচা বাড়ি যাতে ভেঙে না পড়ে, সে জন্য দড়ি দিয়ে শক্ত করে মাটির সঙ্গে খুঁটিতে বেঁধে রাখার পরামর্শ দিলেন। অনবরত রেডিওতে সংবাদ শুনে আশ্রয়কেন্দ্রে যাওয়ার প্রস্তুতি নিতে বললেন। চেয়ারম্যান সাহেবের গৃহীত ব্যবস্থাগুলো দুর্যোগ প্রতিরোধ ও নিয়ন্ত্রণ করতে না পারলেও ক্ষয়ক্ষতির পরিমাণ বহুলাংশে কমিয়ে আনতে সক্ষম হবে।