সাধারণ বিজ্ঞান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অধ্যায়-১৫প্রিয় শিক্ষার্থীরা তোমাদের জন্য আজ সাধারণ বিজ্ঞান থেকে একটি গুরুত্বপূর্ণ নমুনা প্রশ্নোত্তর আলোচনা করা হলো। নিচের উদ্দীপকটি পড়ে প্রশ্নগুলোর উত্তর দাও।সুন্দরবন বেড়াতে গিয়ে সেঁজুতি তার চাচার কাছে জানতে চাইল, তার বাগানে সঠিক গুণাগুণসম্পন্ন বীজ বপন করেও দেখা যায় কিছু কিছু বীজের অঙ্কুরোদ্গম হয় না। কিন্তু লোনা মাটিতে অঙ্কুরিত হয়ে কীভাবে এই বিশাল বনরাজি সৃষ্টি হয়েছে? চাচা বিষয়টি তাকে বুঝিয়ে বললেন।ক. ফল কাকে বলে?খ. সরিষাকে কেন শুষ্ক ফল বলা হয়?গ. সেঁজুতির বাগানে কিছু কিছু বীজের অঙ্কুরোদ্গম না হওয়ার কারণ ব্যাখ্যা করো।ঘ. উদ্দীপকে বর্ণিত অঞ্চলে বিশাল বনরাজি সৃষ্টির কারণ বিশ্লেষণ করো।উত্তর: ক. ফল: ফুলের গর্ভাশয় নিষিক্ত, পরিপুষ্ট ও পরিণত হয়ে যে অঙ্গ গঠন করে তাকে ফল বলে।উত্তর: খ. যে ফলের ফলত্বক পাতলা এবং ফল পরিপক্ব হলে ত্বক শুকিয়ে ফেটে যায় তাকে শুষ্ক ফল বলে। সরিষার ফলত্বক পাতলা এবং ফল পরিপক্ব হলে ত্বক শুকিয়ে ফেটে যায়। এ জন্য সরিষাকে শুষ্ক ফল বলা হয়।উত্তর: গ. বীজের অঙ্কুরোদ্গম কতগুলো প্রভাবক দ্বারা নিয়ন্ত্রিত হয়। সেঁজুতির বাগানে রোপণকৃত বীজগুলো সঠিক গুণাগুণসম্পন্ন হওয়ার পরও বাহ্যিক প্রভাবক ঠিকমতো পায়নি। অঙ্কুরোদ্গমের বাহ্যিক প্রভাবকগুলো হচ্ছে পানি, অক্সিজেন, তাপ, আলো। সেঁজুতির বীজগুলো সঠিক গুণাগুণসম্পন্ন ছিল অর্থাৎ তার অভ্যন্তরীণ প্রভাবক ঠিক ছিল। কিন্তু বাহ্যিক প্রভাবক—পানি, তাপ, আলো, অক্সিজেনের যেকোনো একটির অথবা সব কয়টিরই অভাব ছিল। এ কারণে সেঁজুতির বাগানের কিছু কিছু বীজের অঙ্কুরোদ্গম হয়নি।উত্তর: ঘ. উদ্দীপকে বর্ণিত অঞ্চলটি ম্যানগ্রোভ বন বা সুন্দরবন। ম্যানগ্রোভ বনের গাছগুলো বিশেষ বৈশিষ্ট্যসম্পন্ন হওয়ায় প্রতিকূল পরিবেশে খাপ খাওয়াতে পারে। এ বনে জোয়ার-ভাটার লবণাক্ত পানি প্রবেশ করে। সেখানকার মাটি লোনা, প্রয়োজনীয় অক্সিজেনও কম। তাই বীজের অঙ্কুরোদ্গম ব্যাহত হওয়ার আশঙ্কা থাকে। কিন্তু ওই অঞ্চলের গাছগুলোর ফল গাছে থাকা অবস্থায় এর ভেতরে বীজের অঙ্কুরোদ্গম শুরু হয়। এ ধরনের অঙ্কুরোদ্গমকে জরায়ুজ অঙ্কুরোদ্গম বলে। এ সময় ভ্রূণমুকুলও বৃদ্ধি পেয়ে ওজনে বেড়ে যায়। ওজন বাড়ার কারণে গাছ থেকে চারা বিচ্ছিন্ন হয়ে খাড়াভাবে নরম মাটিতে ঢুকে আটকে যায়। জরায়ুজ অঙ্কুরোদ্গমের জন্য সমুদ্রের তীরবর্তী এলাকায় জোয়ার-ভাটার টানে বীজ ভেসে যেতে পারে না। তা না হলে সমুদ্র উপকূলবর্তী অঞ্চলে বনরাজি জন্মাতে পারত না।