সাধারণ বিজ্ঞান
অধ্যায়-২৩ প্রিয় শিক্ষার্থী, আজ সাধারণ বিজ্ঞান বিষয়ের ১৯ নম্বর অধ্যায় থেকে সৃজনশীল পদ্ধতির একটি নমুনা প্রশ্নোত্তর আলোচনা করব।# নিচের উদ্দীপকটি পড়ে প্রশ্নগুলোর উত্তর দাও।ফরহাদ সাহেব একটি বিয়ের অনুষ্ঠানে গিয়ে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। চিকিৎসার জন্য তাঁকে স্থানীয় একটি ক্লিনিকে পাঠানো হয়। সেখানে ব্যবহূত একটি সিরিঞ্জ দিয়ে ইনজেকশন দেওয়া হয়। পরবর্তী সময়ে তিনি সুস্থ হয়ে ওঠেন। কিন্তু কিছুদিন ধরে তাঁর শুকনো কাশি হচ্ছে এবং শরীরের ওজনও অনেক কমে যাচ্ছে।প্রশ্ন: ক. ক্যানসার কী?প্রশ্ন: খ. ডায়াবেটিস রোগে ইনসুলিন ব্যবহার করা হয় কেন?প্রশ্ন: গ. উদ্দীপকে উল্লিখিত কারণ ছাড়া আর কী কী উপায়ে রোগটি সংক্রমিত হতে পারে? ব্যাখ্যা করো।প্রশ্ন: ঘ. ফরহাদ সাহেবের প্রতি আমাদের আচরণ কেমন হওয়া উচিত বলে তুমি মনে করো?উত্তর: ক. ক্যানসার একটি জীবনঘাতী রোগ। বিশ্বের দুরারোগ্য ব্যাধির মধ্যে এইডসের পরই ক্যানসারের স্থান। ক্যানসার আক্রান্ত কোষগুলো দ্রুত বিভাজিত হয় এবং দেহের পুষ্টিকর উপাদান ব্যবহার করে নেয়।উত্তর: খ. ইনসুলিন এক প্রকার হরমোন, যা অগ্ন্যাশয়ের অভ্যন্তরে আইলেটস অব ল্যাঙ্গারহ্যান্স নামক গ্রন্থিতে তৈরি হয়। ইনসুলিন শরীরের শর্করা পরিপাক নিয়ন্ত্রণ করে থাকে। অগ্ন্যাশয়ে যদি ইনসুলিন তৈরি না হয়, তখন রক্তে শর্করার পরিমাণ স্থায়ীভাবে বেড়ে যাবে এবং অতিরিক্ত শর্করা প্রস্রাবের সঙ্গে নির্গত হয়।একে বলা হয় ডায়াবেটিস। ডায়াবেটিস রোগে শর্করা পরিপাক কার্যে ইনসুলিন ব্যবহূত হয়।উত্তর: গ. ফরহাদ সাহেব এইডসে আক্রান্ত। ব্যবহূত সিরিঞ্জ দিয়ে ইনজেকশন দেওয়ার কারণে ফরহাদ সাহেব এইডসে আক্রান্ত হন। আর যে যে উপায়ে এইডসের জীবাণু এইচআইভি সংক্রমিত হতে পারে, তা হলো: ১. এইচ আইভি বা এইডসে আক্রান্ত রোগীর রক্ত কোনো ব্যক্তির দেহে পরিসঞ্চালন করলে।২. আক্রান্ত ব্যক্তির কোনো অঙ্গ অন্য ব্যক্তির দেহে প্রতিস্থাপন করলে।৩. এইডসে আক্রান্ত মায়ের মাধ্যমে (গর্ভাবস্থায়, প্রসবকালে বা সন্তানের মায়ের দুধ পানকালে) তাঁর শিশু এই রোগে সংক্রমিত হতে পারে। ৪. অনৈতিক ও অনিরাপদ দৈহিক মিলনের মাধ্যমে।উত্তর: ঘ. ফরহাদ সাহেব এইডসে আক্রান্ত হয়েছেন। এমতাবস্থায় তাঁর প্রতি সবার দৃষ্টিভঙ্গি উন্নত করতে হবে। একজন এইডসে আক্রান্ত ব্যক্তি অতি সহজেই অন্যকে সংক্রমিত করে না এবং আক্রান্ত হওয়ার সঙ্গে সঙ্গে কর্মক্ষমতা হারিয়ে ফেলে না। তাই আমাদের লক্ষ রাখা প্রয়োজন, তাঁকে যেন সমাজ থেকে বিচ্ছিন্ন করা না হয়। পরিবার, সমাজ, কর্মক্ষেত্র সর্বত্র থেকে তাঁকে মানসিকভাবে উৎসাহ জোগাতে হবে। পরিবারের প্রতিটি কাজে তাঁকে আগের মতো মূল্যায়ন করতে হবে। তাঁর মতামতকে গুরুত্ব দিয়ে মূল্যায়ন করতে হবে। কোনো ধরনের বিরূপ মন্তব্য কেউ কোনো অবস্থাতেই তাঁর সঙ্গে করবে না। সবাই সার্বক্ষণিকভাবে তাঁর খোঁজখবর নেবে এবং তাঁর যথাযথ পরিচর্যার ব্যবস্থা করবে। পরিবার বা সমাজ থেকে ফরহাদ সাহেব যাতে কোনোভাবেই বিচ্ছিন্ন হয়ে না পড়েন, সেদিকে লক্ষ রাখতে হবে। তাঁর সার্বিক সুস্থতার জন্যই তাঁর প্রতি পরিবার ও সমাজের দৃষ্টিভঙ্গি অত্যন্ত আন্তরিক ও সহানুভূতিপূর্ণ হওয়া একান্ত প্রয়োজন।