সাধারণ বিজ্ঞান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অধ্যায়-১প্রিয় শিক্ষার্থীরা, আজ পদার্থের গঠন: অণু, পরমাণু থেকে একটি প্রশ্নোত্তর আলোচনা করব। # চিত্রটি লক্ষ কর এবং নিচের প্রশ্নগুলোর উত্তর দাও।ক. পরমাণু কী?খ. পানিকে যৌগিক পদার্থ বলা হয় কেন?গ. Q পাত্রে চাপ প্রয়োগ করলে কী ঘটবে? ব্যাখ্যা করো।ঘ. R পাত্রের পদার্থের তাপমাত্রা কমিয়ে ফেললে অণুর গতিশক্তি ও অবস্থার কোনো পরিবর্তন হবে কি? উত্তরের পক্ষে তোমার যুক্তি দাও।উত্তর: ক. পরমাণু: পরমাণু হলো মৌলিক পদার্থের ক্ষুদ্রতম কণা, যার মধ্যে ওই পদার্থের বৈশিষ্ট্য অক্ষুণ্ন থাকে এবং প্রকৃতিতে যাদের স্বাধীন অস্তিত্ব নেই।উত্তর: খ. যে পদার্থকে রাসায়নিক উপায়ে বিশ্লেষণ করলে দুই বা ততোধিক সম্পূর্ণ ভিন্ন ধর্মবিশিষ্ট মৌলিক পদার্থ পাওয়া যায়, তাকে যৌগিক পদার্থ বলে।পানিকে তড়িৎপ্রবাহ দিয়ে বিশ্লেষণ করলে হাইড্রোজেন ও অক্সিজেন নামক ভিন্ন ধর্মবিশিষ্ট মৌলিক পদার্থ পাওয়া যায়। এ জন্য পানিকে যৌগিক পদার্থ বলে।উত্তর: গ. Q পাত্রে তরল পদার্থ আছে। তরল পদার্থের অণুগুলো জোট বা সমষ্টি নিয়ে গঠিত হলেও এর মধ্যে আকর্ষণশক্তি তুলনামূলকভাবে কম থাকায় অণুগুলো পরস্পরের সঙ্গে শিথিলভাবে সংযুক্ত থাকে। অর্থাৎ অণুগুলোর মধ্যে ফাঁকা স্থান থাকে। তাই তরল পদার্থের ওপর চাপ প্রয়োগ করলে তা কিছুটা সংকুচিত হবে এবং এর আয়তনও কমে যাবে।উত্তর: ঘ. R পাত্রে বায়বীয় পদার্থ আছে। বায়বীয় পদার্থের তাপমাত্রা কমিয়ে ফেললে এর অণুর গতিশক্তি ও অবস্থার পরিবর্তন হবে। বায়বীয় পদার্থের তাপমাত্রা কমালে অণুর গতিশক্তি কমে যায় এবং অণুগুলো পরস্পরের কিছুটা কাছে আসে। ফলে অণুর আনবিক শক্তি বেড়ে যায় এবং আন্ত-আণবিক শক্তি যথেষ্ট বেড়ে গিয়ে বায়বীয় পদার্থ তরল পদার্থে রূপান্তরিত হয়। আবার তরল পদার্থের তাপমাত্রা কমালে অণুগুলো পরস্পরের আরও কাছাকাছি আসে বলে আন্ত-আণবিক শক্তি বেড়ে যায়। তরল পদার্থ অবশেষে কঠিন পদার্থে রূপান্তরিত হয়। সুতরাং, উপরিউক্ত আলোচনা থেকে প্রতীয়মান হয় যে R পাত্রের পদার্থের তাপমাত্রা কমিয়ে ফেললে অণুর গতিশক্তি ও অবস্থার পরিবর্তন হয়।