সাধারণ বিজ্ঞান
অধ্যায়-৪প্রিয় শিক্ষার্থীরা, আজ সাধারণ বিজ্ঞান বিষয়ের ৪ নম্বর অধ্যায় ‘অম্ল, ক্ষারক ও লবণ’ থেকে সৃজনশীলপদ্ধতির একটি নমুনা প্রশ্নোত্তর আলোচনা করব।শুষ্ক চুনের মধ্যে পানি যোগ করায় একটি নতুন যৌগ উৎপন্ন হলো। উৎপন্ন যৌগের সঙ্গে ফেনফথ্যালিন দ্রবণ যোগ করার পর এটি গোলাপি বর্ণ ধারণ করল। এরপর তাতে H2SO4 যোগ করা হলো।প্রশ্ন: ক. খাবার সোডার রাসায়নিক সংকেত কী?খ. লবণ বলতে কী বোঝায়?গ. উৎপন্ন যৌগের সঙ্গে H2SO4-এর যে বিক্রিয়া হবে, তা সমীকরণসহ লেখো।ঘ. H2SO4 এসিডের সঙ্গে বিক্রিয়ায় উৎপন্ন যৌগগুলো বিক্রিয়ক যৌগ দুটি থেকে ভিন্নধর্মী বিশ্লেষণ করো।উত্তর: ক. খাবার সোডার রাসায়নিক নাম NaHCO3উত্তর: খ. এসিডের প্রতিস্থাপনীয় হাইড্রোজেন পরমাণু কোনো ধাতু বা ধাতুর মতো ক্রিয়াশীল মূলক দ্বারা আংশিক বা সম্পূর্ণরূপে প্রতিস্থাপিত হয়ে যে যৌগ গঠন করে, তাকে লবণ বলে। এসিড ও ক্ষারকের বিক্রিয়ার ফলে ক্ষারকের ধাতু এসিডের হাইড্রোজেনের স্থান দখল করে যে নতুন যৌগ উৎপন্ন করে, তাকে লবণ বলে। যেমন: NaCl, ZnSO4, KNO3 ইত্যাদি।উত্তর: গ. উৎপন্ন যৌগটি ক্যালসিয়াম হাইড্রোক্সাইড বা Ca(OH)2। দ্রবণে সালফিউরিক এসিড (H2SO4) যোগ করলে পরস্পরের সঙ্গে বিক্রিয়া করে ক্যালসিয়াম সালফেট লবণ ও পানি উৎপন্ন করে।বিক্রিয়াটি নিম্নরূপ: Ca(OH)2+H2SO4 CaSO4+2H2Oউত্তর: ঘ. উদ্দীপক অনুসারে বিক্রিয়াটি হলো:Ca(OH)2+H2SO4 CaSO4+2H2Oবিক্রিয়াটিতে বিক্রিয়ক Ca(OH)2 এবং H2SO4 হলো যথাক্রমে ক্ষার ও এসিড। এ বিক্রিয়ক দুটি পরস্পরের সঙ্গে রাসায়নিক বিক্রিয়ায় দুটি ভিন্ন ধর্মবিশিষ্ট প্রোডাক্ট Ca(OH)2 এবং H2O উৎপন্ন করে। এ ক্ষেত্রে প্রোডাক্ট CaSO4 একটি লবণ এবং H2O একটি তরল, যা বিক্রিয়ক এসিড ও ক্ষারের ধর্ম থেকে সম্পূর্ণ আলাদা। যেমন: এসিড ও ক্ষার লিটমাস পেপারের সংস্পর্শে বর্ণ পরিবর্তন করে। কিন্তু লবণ বা পানি কোনোটিই লিটমাস পেপারের সংস্পর্শে বর্ণ পরিবর্তন করে না। সুতরাং উপরিউক্ত আলোচনা থেকে প্রতীয়মাণ হয়, H2SO4 এসিডের সঙ্গে বিক্রিয়ায় উৎপন্ন যৌগগুলো বিক্রিয়ক যৌগ দুটি থেকে ভিন্নধর্মী।