সাধারণ বিজ্ঞান
প্রভাষক, রূপনগর মডেল স্কুল ও কলেজ, ঢাকাঅধ্যায়-৩ শিক্ষার্থীরা, আজ রয়েছে রাসায়নিক বিক্রিয়া ও রাসায়নিক সমীকরণ থেকে সৃজনশীলপদ্ধতির একটি প্রশ্নোত্তর। # বিক্রিয়া দুটি লক্ষ করো এবং প্রশ্নগুলোর উত্তর দাও।(i) 2H2O 2H2 + O2(ii) Zn + H2SO4 ZnSO4 + H2ক. যোজনী কাকে বলে?খ. প্রশমন বিক্রিয়া বলতে কী বোঝ?গ. (ii) নম্বর বিক্রিয়াটি কী ধরনের, ব্যাখ্যা করো।ঘ. (i) নম্বর বিক্রিয়াটি কি বিযোজন ও বিশ্লেষণ উভয় ধরনের? মতামত দাও।উত্তর: ক. যোজনী: একটি মৌলের অন্য মৌলের সঙ্গে সংযুক্ত হওয়ার সামর্থ্যকে যোজনী বা যোগ্যতা বলে। কোনো মৌলের একটি পরমাণু যতসংখ্যক হাইড্রোজেন পরমাণুর সঙ্গে যুক্ত হয় অথবা যতসংখ্যক হাইড্রোজেন পরমাণুকে অপসারিত করে, সেই সংখ্যা দিয়ে এ মৌলের যোগ্যতা প্রকাশ করা হয়।উত্তর: খ. যে রাসায়নিক বিক্রিয়ায় একটি এসিড ও একটি ক্ষারকের সংযোগে লবণ ও পানি উৎপন্ন করে, তাকে প্রশমন বিক্রিয়া বলে। যেমন: হাইড্রোক্লোরিক এসিডের সঙ্গে ম্যাগনেশিয়াম অক্সাইড বিক্রিয়া করে ম্যাগনেশিয়াম ক্লোরাইড ও পানি উৎপন্ন করে।বিক্রিয়া: 2HCl + MgO MgCl2 - H2Oউত্তর: গ. (ii) নম্বর বিক্রিয়াটি প্রতিস্থাপন বিক্রিয়া। সংজ্ঞা অনুসারে যে রাসায়নিক বিক্রিয়ায় একটি মৌল অন্য যৌগের অণুর এক বা একাধিক পরমাণুকে সরিয়ে নিজেই তার স্থান দখল করে নতুন যৌগ উৎপন্ন করে সে বিক্রিয়াকে প্রতিস্থাপন বিক্রিয়া বলে।(ii) নম্বর বিক্রিয়ায় Zn মৌল সালফিউরিক এসিড থেকে H2 সরিয়ে নিজেই তার স্থান দখল করে নতুন যৌগ জিংক সালফেট উৎপন্ন করেছে। অর্থাৎ, জিংক সালফিউরিক এসিড থেকে H2 কে প্রতিস্থাপন করে H2 কে মুক্ত করে দেয়। সুতরাং (ii) নম্বর বিক্রিয়াটি প্রতিস্থাপন বিক্রিয়া।উত্তর: ঘ. (i) নম্বর বিক্রিয়াটি হলো 2H2O2H2+O2বিযোজন বিক্রিয়ার সংজ্ঞা থেকে আমরা জানি, যে রাসায়নিক বিক্রিয়ায় একটি যৌগ বিভক্ত হয়ে দুই বা ততোধিক মৌলে বা যৌগে পরিণত হয়, তাকে বিযোজন বিক্রিয়া বলে। আবার, যে বিযোজন বিক্রিয়ায় একটি যৌগিক পদার্থ ভেঙে দুই বা ততোধিক মৌলে পরিণত হয়, তাকে বিশ্লেষণ বিক্রিয়া বলে। (i) নম্বর বিক্রিয়াটিতে পানি বিশ্লিষ্ট হয়ে হাইড্রোজেন ও অক্সিজেনে পরিণত হয়। সুতরাং এটি বিযোজন বিক্রিয়া। তবে এ বিক্রিয়ায় যৌগিক পদার্থটি ভেঙে দুটি মৌলিক পদার্থ অক্সিজেন ও হাইড্রোজেন উৎপন্ন করে। তাই এটি বিশ্লেষণ বিক্রিয়া। সুতরাং উপরিউক্ত আলোচনা থেকে প্রতীয়মান হয় যে, (i) নম্বর বিক্রিয়াটি বিযোজন ও বিশ্লেষণ উভয় ধরনের।