সাধারণ বিজ্ঞান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অধ্যায়-১  পদার্থের গঠনপ্রিয় শিক্ষার্থীরা, আজ প্রথম অধ্যায়ের ‘পদার্থের গঠন: অণু, পরমাণু’ থেকে সৃজনশীল পদ্ধতির একটি নমুনা প্রশ্নোত্তর আলোচনা করব। এ ধরনের অন্য প্রশ্নোত্তরের জন্য বিয়ষবস্তুটি ভালোভাবে পড়বে। # নিচের চিত্র দুটি দেখো এবংপ্রশ্নের উত্তর দাও।প্রশ্ন: ক. অণু কী?প্রশ্ন: খ. আন্তঃআণবিক শক্তি বলতে কী বোঝ?প্রশ্ন: গ. A পাত্রে চাপ প্রয়োগ করলে কী ঘটবে? ব্যাখ্যা করো।প্রশ্ন: ঘ. B পাত্রের তাপমাত্রা পরিবর্তনের ফলে পদার্থের অণুর গতিশক্তি ও অবস্থার পরিবর্তন হবে কি? উত্তরের সপক্ষে তোমার যুক্তি দাও।উত্তর: ক. অণু: অণু হচ্ছে মৌলিক বা যৌগিক পদার্থের ক্ষুদ্রতম কণা, যার মধ্যে ওই পদার্থের বৈশিষ্ট্য অক্ষুণ্ন থাকে এবং প্রকৃতিতে যাদের স্বাধীন অস্তিত্ব আছে।উত্তর: খ. আন্তঃআণবিক শক্তি: পদার্থের অণুগুলোর মধ্যে একটি আকর্ষণ শক্তি আছে। এ কারণে অণুগুলো নিবিড়ভাবে সংঘবদ্ধ থাকে। আবার অণুগুলো পরস্পর থেকে দূরে সরে যাওয়ার একটি বিকর্ষণ প্রবণতাও আছে। অণুগুলোর আকর্ষণ ও বিকর্ষণের এই মিলিত শক্তিকে আন্তঃআণবিক শক্তি বলে।উত্তর: গ. A পাত্রে কঠিন পদার্থ আছে। কঠিন পদার্থের অণুগুলো পরস্পরের প্রচণ্ড আকর্ষণে অত্যন্ত কাছাকাছি নিবিড়ভাবে অবস্থান করে। ফলে অণুগুলোর মধ্যে বিশেষ কোনো ফাঁকা স্থান থাকে না। তাই কঠিন পদার্থের ওপর চাপ প্রয়োগ করলে এর আকার বা আয়তনের বিশেষ কোনো পরিবর্তন হবে না।উত্তর: ঘ. B পাত্রে তরল পদার্থ আছে। তরল পদার্থের তাপমাত্রা পরিবর্তনের ফলে অণুর গতিশক্তি ও অবস্থার পরিবর্তন ঘটে। তরল পদার্থে তাপ প্রয়োগ করলে অণুগুলো দ্রুতগতিতে চলাচল করে। ফলে কিছু অণু আন্তঃআণবিক শক্তিকে পরাভূত করে তরল পদার্থের অন্য অণুকে ছেড়ে ওপরের দিকে উঠে যায়। এভাবে তরল পদার্থ গ্যাসীয় পদার্থে রূপান্তরিত হয়। আবার তরল পদার্থকে ঠান্ডা করলে অণুগুলো পরস্পরের আরও কাছাকাছি আসে এবং অণুগুলোর মধ্যকার দূরত্ব একেবারেই কমে যায়। অণুগুলোর গতিও কমে যায়। ফলে তরল পদার্থ কঠিন পদার্থে রূপান্তরিত হয়। সুতরাং উপরিউক্ত আলোচনা থেকে প্রতীয়মান হয় যে B পাত্রের তাপমাত্রা পরিবর্তনের ফলে পদার্থের অণুর গতিশক্তি ও অবস্থার পরিবর্তন হয়।