সাধারণ বিজ্ঞান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জ্ঞান ও অনুধাবনমূলক প্রশ্ন  অংশ-৭প্রিয় শিক্ষার্থী, সাধারণ বিজ্ঞান বিষয়ের জ্ঞান ও অনুধাবনমূলক প্রশ্নোত্তর ধারাবাহিকভাবে দেওয়া হলো।অধ্যায়-১৩জ্ঞানমূলক প্রশ্নপ্রশ্ন: শব্দের অনুভূতি মস্তিষ্কে কতক্ষণ স্থায়ী হয়?উত্তর: শব্দের অনুভূতি মস্তিষ্কে ০.১ সেকেন্ড স্থায়ী হয়।প্রশ্ন: প্রতিফলক সর্বনিম্ন কত দূরে থাকলে প্রতিধ্বনি শোনা যাবে?উত্তর: প্রতিফলক সর্বনিম্ন ১৬.৫ মিটার দূরে থাকলে প্রতিধ্বনি শোনা যাবে।অনুধাবনমূলক প্রশ্নপ্রশ্ন: বিভিন্ন মাধ্যমে শব্দের বেগ বিভিন্ন হওয়ার কারণ কী?উত্তর: কোনো মাধ্যমে শব্দের বেগ ওই মাধ্যমের স্থিতিস্থাপকতা ও ঘনত্বের ওপর নির্ভরশীল। মাধ্যমের স্থিতিস্থাপকতা বেশি হলে শব্দের বেগ বেশি হয় এবং স্থিতিস্থাপকতা কম হলে শব্দের বেগ কম হয়। আবার মাধ্যমের ঘনত্ন বেশি হলে শব্দের বেগ কম হয় এবং ঘনত্ব কম হলে শব্দের বেগ বেশি হয়। প্রশ্ন: মাধ্যম ছাড়া শব্দ চলাচল করতে পারে না কেন?উত্তর: মাধ্যম ছাড়া শব্দ চলাচল করতে পারে না। কারণ মাধ্যমের কম্পনের মাধ্যমেই শব্দের বিস্তৃতি ঘটে। যেখানে মাধ্যম নেই, সেখানে কম্পনও নেই। ফলে শব্দ চলাচল করতে পারবে না। তাই কঠিন, তরল, বায়বীয় যেকোনো একটি মাধ্যম আবশ্যক। অধ্যায়-১৪জ্ঞানমূলক প্রশ্নপ্রশ্ন: চলবিদ্যুত্ কী?উত্তর: কোনো পরিবাহীর দুই প্রান্তের মধ্যে বৈদ্যুতিক চাপের পার্থক্য ঘটলে ওই পরিবাহীর ভেতর দিয়ে বিদ্যুত্ প্রবাহ সৃষ্টি হয়। এভাবে প্রাপ্ত প্রবহমান বিদ্যুতকে চলবিদ্যুত্ বলে।প্রশ্ন: ভোল্টার বিদ্যুত্ কোষ কাকে বলে?উত্তর: আলেকসান্দ্রো ভোল্টা উদ্ভাবিত বিদ্যুত্ কোষকে ভোল্টার বিদ্যুত্ কোষ বলে।প্রশ্ন: পোলারন কী?উত্তর: বিদ্যুত্ প্রবাহের ফলে তামার পাতের ওপর হাইড্রোজেন গ্যাসের বুদ্বুদ জমে গিয়ে বিদ্যুত্ প্রবাহে বাধার সৃষ্টি করে। এ দোষকে বলা হয় পোলারন।প্রশ্ন: শুষ্ক বিদ্যুত্ কোষ কাকে বলে?উত্তর: যেসব বিদ্যুত্ কোষে কোনো তরল পদার্থ থাকে না তাদের শুষ্ক বিদ্যুত্ কোষ বলে। প্রশ্ন: চৌম্বক ক্ষেত্র কাকে বলে?উত্তর: কোনো চুম্বকের চারদিকে যতটুকু এলাকা পর্যন্ত ওই চুম্বকের প্রভাব বিস্তৃত থাকে সে এলাকাকে ওই চুম্বকের চৌম্বক ক্ষেত্র বলে।অনুধাবনমূলক প্রশ্ন:প্রশ্ন: ডিসি ও এসি কারেন্টের মাধ্যে পার্থক্য কী?উত্তর: ডিসি কারেন্ট সর্বদা একই দিকে প্রবাহিত হয় কিন্তু এসি কারেন্ট নির্দিষ্ট সময় অন্তর অন্তর দিক পরিবর্তন করে।প্রশ্ন: মাথা আঁচড়ানোর সময় চিরুনি চার্জযুক্ত হয় কেন?উত্তর: মাথা আঁচড়ানোর সময় চুলের সঙ্গে চিরুনির ঘর্ষণের ফলে বিদ্যুত্ উত্পন্ন হয়। ফলে চিরুনি চার্জযুক্ত হয়।অধ্যায়-১৫জ্ঞানমূলক প্রশ্নপ্রশ্ন: টেলিগ্রাফ কী?উত্তর: যে যন্ত্রের সাহায্যে বৈদ্যুতিক তারের মাধ্যমে দূরবর্তী স্থানে সাংকেতিক ভাষায় সংবাদ প্রেরণ করা হয় তাকে টেলিগ্রাফ বলে।# পরবর্তী অংশ ছাপা হবে আগামীকাল