সাধারণ বিজ্ঞান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অধ্যায়-১প্রিয় শিক্ষার্থীরা, আজ সাধারণ বিজ্ঞান বিষয়ের অধ্যায়-১ থেকে বহুনির্বাচনী প্রশ্নোত্তর আলোচনা করব। এ ধরনের অন্য প্রশ্নোত্তরের জন্য বিষয়বস্তুটি ভালোভাবে পড়বে। প্রশ্ন: পানি অক্সিজেন ও হাইড্রোজেন নামক দুটি গ্যাসীয় মৌলিক পদার্থের সমন্বয়ে গঠিত—বিষয়টি কে প্রমাণ করেন? উত্তর: ব্রিটিশ বিজ্ঞানী ক্যাভেনডিস।প্রশ্ন: পৃথিবীতে এ পর্যন্ত আবিষ্কৃত মৌলিক পদার্থের সংখ্যা কত? উত্তর: ১১১টি।প্রশ্ন: পৃথিবীতে এ পর্যন্ত আবিষ্কৃত মৌলিক পদার্থের কয়টি প্রকৃতিতে পাওয়া যায়? উত্তর: ৯২টি।প্রশ্ন: কঠিন মৌলিক পদার্থের নাম লেখো?উত্তর: তামা, লোহা, দস্তা, সোনা, রুপা, গন্ধক, অ্যালুমিনিয়াম, টিন, কার্বন, ফসফরাস ও সিলিকন।প্রশ্ন: তরল মৌলিক পদার্থ কী কী?উত্তর: পারদ, ব্রোমিন, গ্যালিয়াম, সিজিয়াম ও ফ্রান্সিয়াম।প্রশ্ন: গ্যাসীয় মৌলিক পদার্থ কী কী?উত্তর: হাইড্রোজেন, অক্সিজেন, নাইট্রোজেন, ক্লোরিন, ফ্লোরিন, হিলিয়াম, নিয়ন, আর্গন, ক্রিপটন, জেনন ও রেডন।প্রশ্ন: যৌগিক পদার্থের উদাহরণ কী?উত্তর: পানি, চিনি, সাবান, সোডা, লবণ, কার্বন ডাইঅক্সাইড।প্রশ্ন: কোন পদার্থের সংখ্যা প্রতিদিন বেড়েই চলেছে?উত্তর: যৌগিক পদার্থ।প্রশ্ন: ‘পরমাণু’ নাম কে দেন?উত্তর: ভারতীয় দার্শনিক কণাদ।প্রশ্ন: ‘অ্যাটম’ নাম দেন কে?উত্তর: গ্রিক দার্শনিক ডেমোক্রিটাস।প্রশ্ন: ‘অ্যাটম’ শব্দের অর্থ কী?উত্তর: যাকে আর ভাগ করা যায় না।প্রশ্ন: পরমাণু সম্পর্কে নতুন ধারণা কে দেন?উত্তর: অধ্যাপক জন ডালটন।প্রশ্ন: পৃথিবীর সব বস্তুই কী দ্বারা গঠিত? উত্তর: পরমাণু।প্রশ্ন: ‘অণু’ নামটি কে দেন?উত্তর: ইতালীয় বিজ্ঞানী আমেদেও অ্যাভোগ্যাড্রো। প্রশ্ন: স্বাধীনভাবে মুক্ত অবস্থায় থাকতে পারে কে?উত্তর: অণু।প্রশ্ন: সরাসরি রাসায়নিক বিক্রিয়ায় অংশ নেয় কে?উত্তর: পরমাণু।প্রশ্ন: আন্তঃআণবিক শক্তি সবচেয়ে বেশি কোন পদার্থের?উত্তর: কঠিন পদার্থের।প্রশ্ন: আন্তঃআণবিক শক্তি সবচেয়ে কম কোন পদার্থের?উত্তর: বায়বীয় পদার্থের।প্রশ্ন: কাঠে পেরেক ঢোকানো সহজ কেন?উত্তর: অণুর মধ্যে ফাঁক থাকার কারণে।প্রশ্ন: পদার্থ তিন অবস্থায় রূপান্তরের কারণ কী?উত্তর: রাসায়নিক পরিবর্তন।প্রশ্ন: কোন পদার্থের নির্দিষ্ট আকার ও আয়তন নেই?উত্তর: বায়বীয় পদার্থের।প্রশ্ন: বায়ু কী?উত্তর: একটি গ্যাসীয় বা বায়বীয় পদার্থ।প্রশ্ন: দুইটি অণুর মধ্যবর্তী দূরত্বকে কী বলে?উত্তর: আন্তঃআণবিক দূরত্ব।