সাধারণ বিজ্ঞান
অধ্যায়-২ ও ৩ সৃজনশীল পদ্ধতিপ্রিয় শিক্ষার্থীরা, আজ সাধারণ বিজ্ঞান বিষয়ের অধ্যায়-৩ ‘রাসায়নিক বিক্রিয়া ও রাসায়নিক সমীকরণ’ থেকে সৃজনশীল পদ্ধতির একটি নমুনা প্রশ্নোত্তর আলোচনা করব। এ ধরনের অন্য প্রশ্নোত্তরের জন্য বিষয়বস্তুটি ভালোভাবে পড়বে।# নিচের উদ্দীপকটি দেখ এবং প্রশ্নোগুলোর উত্তর দাও।(i) 4 Na + O2 = 2 Na2O(ii) 2H2 + O2 = 2H2O(iii) NH3 + HCl = NH4Clপ্রশ্ন: ক. রাসায়নিক বিক্রিয়া কী?প্রশ্ন: খ. রাসায়নিক আসক্তি বলতে কী বোঝো?প্রশ্ন: গ. (i) নম্বর বিক্রিয়ায় বিক্রিয়াজাত পদার্থকে পানিতে দ্রবীভূত করলে যে পদার্থ উৎ পন্ন হয়, তা কোন ধর্মী? ব্যাখ্যা করো।প্রশ্ন: ঘ. ‘সব সংশ্লেষণ বিক্রিয়াই সংযোজন বিক্রিয়া, কিন্তু সব সংযোজন বিক্রিয়া সংশ্লেষণ বিক্রিয়া নয়’ (i), (ii) ও (iii) নম্বর বিক্রিয়ার সাহায্যে উক্তিটির যথার্থতা বিশ্লেষণ করো।উত্তর: ক. রাসায়নিক বিক্রিয়া: যে প্রক্রিয়ায় এক বা একাধিক পদার্থ পরিবর্তিত হয়ে সম্পূর্ণ ভিন্ন ধর্মবিশিষ্ট নতুন পদার্থে পরিণত হয়, সাধারণভাবে তাকে রাসায়নিক বিক্রিয়া বলে।উত্তর: খ. রাসায়নিক বিক্রিয়া সংঘটনের জন্য বিক্রিয়ক পদার্থের মধ্যে যে প্রবল আকর্ষণ থাকা প্রয়োজন, তাকে রাসায়নিক আসক্তি বলে।রাসায়নিক আসক্তির জন্য রাসায়নিক বিক্রিয়া সংঘটিত হয়। এই আসক্তি বিপরীতধর্মী মৌলের মধ্যে সবচেয়ে বেশি এবং একই জাতীয় মৌলের মধ্যে সবচেয়ে কম। যেমন: ধাতুর সঙ্গে অধাতুর মিলিত হওয়ার বিশেষ আসক্তি আছে। তাই সোডিয়াম ক্লোরিনের সঙ্গে বিক্রিয়ায় সোডিয়াম ক্লোরাইড উৎ পন্ন করে।# পরবর্তী অংশ ছাপা হবে আগামীকাল