সাধারণ বিমাকে বলা হয় ক্ষতিপূরণের চুক্তি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সহকারী শিক্ষকজ্ঞান ও অনুধাবনমূলক প্রশ্ন  অংশ-৬প্রিয় শিক্ষার্থী, ব্যবসায় পরিচিতি বিষয়ের জ্ঞান ও অনুধাবনমূলক প্রশ্নোত্তর ধারাবাহিকভাবে দেওয়া হলো।অধ্যায়-৯জ্ঞানমূলক প্রশ্ন:প্রশ্ন: অর্থ কাকে বলে?উত্তর : পণ্যদ্রব্য ক্রয়-বিক্রয় এবং ঋণ পরিশোধের জন্য সাধারণভাবে গ্রহণযোগ্য মাধ্যমকে অর্থ বলে।প্রশ্ন: ব্যাংক কী?উত্তর: যে আর্থিক প্রতিষ্ঠান জনসাধারণের উদ্ধৃত্ত অর্থ আমানত হিসেবে গ্রহণ করে এবং অন্যদের তা ঋণ হিসেবে প্রদান করে তাকে ব্যাংক বলে।প্রশ্ন: কেন্দ্রীয় ব্যাংক কাকে বলে?উত্তর: দেশের ব্যাংক ব্যবস্থার শীর্ষ ব্যাংককে বলা হয় কেন্দ্রীয় ব্যাংক।প্রশ্ন: বাণিজ্যিক ব্যাংক কাকে বলে?উত্তর: যে ব্যাংক জনসাধারণের কাছ থেকে আমানত গ্রহণ করে এবং ব্যবসায়ের বিভিন্ন ক্ষেত্রে ঋণ হিসেবে তা প্রদান করে তাকে বাণিজ্যিক ব্যাংক বলে।প্রশ্ন: চেক কী?উত্তর: চেক হলো এক ধরনের হস্তান্তরযোগ্য দলিল, যা ব্যাংকের প্রতি টাকা প্রদানের শর্তহীন লিখিত ও দস্তখত করা আদেশনামা, যার টাকা চাহিবামাত্র ব্যাংক প্রদানে বাধ্য। প্রশ্ন: ব্যাংক ড্রাফট কী? উত্তর: ব্যাংক কোনো ব্যক্তিকে নির্দিষ্ট পরিমাণ টাকা চাহিবামাত্র প্রদানের জন্য তার কোনো শাখার ওপর যে আদেশ প্রদান করে, তাকে ব্যাংক ড্রাফট বলে।প্রশ্ন: চলতি হিসাব কী?উত্তর: যে হিসাবে প্রতিদিন ব্যাংক চলাকালে যতবার ইচ্ছা টাকা জমা দেওয়া যায় এবং ইচ্ছামাফিক টাকা ওঠানো যায় তাকে চলতি হিসাব বলে।প্রশ্ন: সঞ্চয়ী হিসাব বলতে কী বোঝায়? উত্তর: যে হিসাবে আমানতকারীরা ব্যাংক চলাকালীন একাধিকবার টাকা জমা রাখতে পারে, কিন্তু জমা করা টাকা সাধারণত সপ্তাহে দুবারের বেশি উত্তোলন করতে পারে না, তাকে সঞ্চয়ী হিসাব বলে। অধ্যায়-১০জ্ঞানমূলক প্রশ্ন:প্রশ্ন: সাধারণ বিমা কী? উত্তর: সাধারণ বিমা বলতে জীবন বিমা ছাড়া অন্যান্য বিমা, যেমন: নৌ বিমা, অগ্নি বিমা, দুর্ঘটনা বিমা ইত্যাদি বিমাকে বোঝায়। সাধারণ বিমাকে ক্ষতিপূরণের চুক্তিও বলা হয়।প্রশ্ন: আজীবন বিমাপত্র কাকে বলে?উত্তর: যে বিমা চুক্তিপত্রের মাধ্যমে বিমা গ্রহীতাকে তার মৃত্যুকাল পর্যন্ত বিমা প্রিমিয়ামের টাকা পরিশোধ করতে হয় এবং বিমাকারী বিমাগ্রহীতার মৃত্যুর পর তার উত্তরাধিকারী বা মনোনীত ব্যক্তিকে বিমাকৃত অর্থ প্রদানের প্রতিশ্রুতি দেয়, ওই বিমাপত্রকে আজীবন বিমাপত্র বলে। প্রশ্ন: দুর্ঘটনা বিমা কাকে বলে? উত্তর: দুর্ঘটনা বিমা বলতে কোনো ব্যক্তি বা বস্তুর দুর্ঘটনাজনিত ক্ষতির বিপক্ষে বিমা করাকে বোঝায়। এর শর্তানুসারে নির্ধারিত প্রিমিয়ামের বিনিময়ে বিমা কোম্পানি বিমাগ্রহীতার বা তার কোনো বস্তুর দুর্ঘটনাজনিত ক্ষতিপূরণ করতে প্রতিশ্রুতিবদ্ধ থাকে।প্রশ্ন: সামুদ্রিক ক্ষতি কী? উত্তর: নৌপথে পণ্যদ্রব্য পরিবহনকালে যে ক্ষতি হয়ে থাকে, তাকে সামুদ্রিক ক্ষতি বলে। সমুদ্রপথে বিভিন্ন কারণে পণ্যের ক্ষতি হতে পারে। যেমন: ঝড়-তুফান, চুরি-ডাকাতি, জাহাজডুবি, অগ্নিকাণ্ড, পণ্য নিক্ষেপ, হরতাল, শত্রুদেশ কর্তৃক আটক ইত্যাদি। অনুধাবনমূলক প্রশ্ন:প্রশ্ন: বিমা কেন করা হয় বুঝিয়ে লেখো। উত্তর: মানুষ সবকিছুকে জয় করতে পারলেও কখনো মৃত্যুকে জয় করতে পারেনি। যেকোনো সময় তার জীবনের প্রদীপ নিভে যেতে পারে। তা ছাড়া বিভিন্ন রোগব্যাধি, দুর্ঘটনা, বার্ধক্য ইত্যাদি ভর করতে পারে। তার ব্যক্তিগত সম্পদ ও ব্যবসায়-বাণিজ্য বিভিন্ন কারণে ক্ষতিগ্রস্ত হতে পারে। যার ফলে আর্থিক ক্ষতির সম্মুখীন হতে পারে। এসব ঝুঁকি থেকে আর্থিক-সহায়তা পাওয়ার জন্য কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান বিমা করে থাকে।