সাধারণগণিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জ্যামিতি প্রিয় শিক্ষার্থীরা, আজ জ্যামিতি অনুশীলন থেকে একটি সমস্যার সমাধান করব।উপপাদ্য:প্রমাণ করো যে, ত্রিভুজের যেকোনো দুটি বাহুর সমষ্টি তার তৃতীয় বাহুর ওপর অঙ্কিত মধ্যমার দ্বিগুণ অপেক্ষা বৃহত্তর।বিশেষ নির্বচন: মনে করি, ABC-এ BC-এর ওপর মধ্যমা AD, প্রমাণ করতে হবে যে, AB+AC>2AD.অঙ্কন: AD-কে E পর্যন্ত এমনভাবে বর্ধিত করি, যেন AD = DE হয়। C, E যোগ করি।প্রমাণ: ABD ও CDE-এর মধ্যেBD = CD [D, BC-এর মধ্যবিন্দু]AD = DE [অঙ্কনানুসারে]এবং অন্তর্ভুক্ত ADB = অন্তর্ভুক্ত CDE [বিপ্রতীপ কোণ বলে] ABD  CDE AB = CE............(i)এখন ACE-এAC+CE>AE [ ত্রিভুজের যেকোনো দুই বাহুর সমষ্টি তৃতীয় বাহু অপেক্ষা বৃহত্তর]বা, AC+AB>AE [AB = CE]বা, AB+AC>AD+DE [অঙ্কনানুসারে AD = DE]বা, AB+AC>AD+ADবা, AB+AC>2ADঅর্থাৎ ত্রিভুজের যেকোনো দুই বাহুর সমষ্টি তার তৃতীয় বাহুর ওপর অঙ্কিত মধ্যমার দ্বিগুণ অপেক্ষা বৃহত্তর (প্রমাণিত)।