সাধারণবিজ্ঞান
বহুনির্বাচনী প্রশ্নোত্তর অংশ-২৭প্রিয় শিক্ষার্থীরা, গতকালের পর আজ সাধারণ বিজ্ঞান বিষয় থেকে নমুনা বহুনির্বাচনী প্রশ্নোত্তর দেওয়া হলো।অধ্যায়-১৯১৭. পরিবেশের ভারসাম্য রক্ষার জন্য একটি দেশের মোট আয়তনের কত ভাগ বনভূমি দরকার?ক. ৭ খ. ৯ গ. ১৬ ঘ. ২৫১৮. বায়ুমণ্ডলে কার্বনডাই অক্সাইড বৃদ্ধির কারণ কী? i. অত্যধিক জনসংখ্যা বৃদ্ধি ii. বনজঙ্গল উজাড় হওয়া iii. যানবাহনের সংখ্যা বৃদ্ধিকোনটি সঠিক? ক. i ও ii খ. i ও iii গ. ii ও iii ঘ. i, ii ও iii১৯. বন উজাড় হলে কোনটি কমে যাবে?ক. পানি খ. অক্সিজেন গ. নাইট্রোজেন ঘ. কার্বনডাই অক্সাইড২০. কোন প্রক্রিয়ায় শক্তি নির্গত হয়? ক. শ্বসন খ. ব্যাপন গ. অভিস্রাবণ ঘ. সালোকসংশ্লেষণ। অধ্যায়-২০১. অ্যালবুমিন কী? ক. ডিমের খোসা খ. ডিমের কুসুম গ. ডিমের সাদা অংশ ঘ. খোসার নিচের পাতলা পর্দা২. মুরগি কেন নুড়ি খায়? ক. ভিটামিনের জন্য খ. খাদ্য হজমের জন্য গ. খনিজ লবণের জন্য ঘ. খাদ্য চূর্ণ করার জন্য ৩. পরিপাককৃত খাদ্য কোথায় শোষিত হয়?ক. ক্রপে খ. ক্ষুদ্রান্ত্রে গ. গিজার্ডে ঘ. পাকস্থলীতে৪. মুরগি ঠোঁট দিয়ে কী করে। i. খাদ্য খায় ii. শত্রুকে আঘাত করেiii. ভারসাম্য রক্ষা করেনিচের কোনটি সঠিক?ক. i ও ii খ. i ও iii গ. ii ও iii ঘ. i, ii ও iii৫. কোন প্রাণীর জোড়-বিজোড় পাখনা আছে?ক. ব্যাঙ খ. তিমি গ. বাদুড় ঘ. ইলিশ৬. ডিমের নরম খোসা শক্ত হয় কী করে?i. বাতাসের সংস্পর্শে ii. আলোর সংস্পর্শে iii. অ্যালবুমিনের জন্য।কোনটি সঠিক? ক. i ও ii খ. ii গ. i ও iii ঘ. ii ও iii৭. মুরগির পরিপাকতন্ত্রে কয়টি প্রকোষ্ঠ থাকে? ক. পাঁচটি খ. চারটি গ. তিনটি ঘ. দুটি৮. মুরগির খাদ্য পিষ্ট করে কিভাবে?i. গ্রন্থিবহুল প্রকোষ্ঠ ii. পেশিবহুল প্রকোষ্ঠ iii. ছোট নুড়ি পাথর। নিচের কোনটি সঠিক?ক. i ও ii খ. i ও iii গ. ii ও iii ঘ. i, ii ও iii# পরবর্তী অংশ ছাপা হবে আগামীকালসঠিক উত্তর: অধ্যায়-১৯: ১৭. ঘ ১৮. ঘ ১৯. খ ২০. ক।অধ্যায়-২০: ১। গ ২। ঘ ৩। খ ৪। ক ৫। ঘ ৬। ক ৭। ঘ ৮। গ।