সাধারণবিজ্ঞান
বহুনির্বাচনী প্রশ্নোত্তর অংশ-৩২প্রিয় শিক্ষার্থীরা, গতকালের পর আজ সাধারণ বিজ্ঞান বিষয় থেকে নমুনা বহুনির্বাচনী প্রশ্নোত্তর দেওয়া হলো।অধ্যায়-২২ ২৫. লসিকার ক্ষেত্রে তথ্য হলো—।i. সামান্য অম্লধর্মী ii. হালকা হলুদ বর্ণের তরল পদার্থ iii. প্রোটিনের পরিমাণ রক্তরসের তুলনায় কম নিচের কোনটি সঠিক? ক. i ও ii খ. i ও iii গ. ii ও iii ঘ. i, ii ও iii২৬. কোনটি মেনিনজেস নামক পর্দা দ্বারা আবৃত থাকে? ক. বৃক্ক খ. মস্তিষ্ক গ. হূৎপিণ্ড ঘ. ফুসফুস২৭. দুটি স্নায়ুকোষের মিলনস্থলকে কী বলে?ক. সাইন্যাপস খ. ডেনড্রাইট গ. কোষদেহ ঘ. অ্যাক্সন২৮. স্নায়ুতন্ত্রের গঠন ও কার্যগত একককে কী বলে?ক. কলা খ. অঙ্গ গ. তন্ত্র ঘ. নিউরোন২৯. ট্রাকিয়া কী দিয়ে গঠিত?ক. কোষ খ. কলা গ. অস্থি ঘ. তরুণাস্থি৩০. কোষদেহ থেকে উৎপন্ন লম্বা সুতার মতো অংশকে কী বলে?ক. অ্যাক্সন খ. ডেনড্রন গ. ডেনড্রাইট ঘ. সাইন্যাপস। অধ্যায়-২৩১. ইনসুলিন কোথায় তৈরি হয়?ক. যকৃতে খ. ক্ষুদ্রান্ত্রে গ. অগ্ন্যাশয়ে ঘ. পাকস্থলীতে২. কোন ভিটামিনের অভাবে দৃষ্টিশক্তি নষ্ট হয়?ক. ভিটামিন ‘এ’ খ. ভিটামিন ‘বি’ গ. ভিটামিন ‘সি’ ঘ. ভিটামিন ‘ডি’৩. কোনটি মস্তিষ্কের ক্যানসার প্রতিরোধে সাহায্য করে?ক. গাজর খ. টমেটো গ. মসুর ঘ. বাঁধাকপি৪. উচ্চ রক্তচাপের লক্ষণ হলো—।i. ক্ষত সহজে না শুকানো ii. বুক ধড়ফড় করাiii. ক্লান্তি বোধ করাকোনটি সঠিক? ক. i ও ii খ. i ও iii গ. ii ও iii ঘ. i, ii ও iii৫. জরায়ুর ক্যানসার নির্ণয় করা যায়—।ক. আলট্রাসনোগ্রাফির মাধ্যমে খ. এন্ডোসকপির মাধ্যমে গ. রক্ত পরীক্ষার মাধ্যমে ঘ. পাপটেস্টের মাধ্যমে৬. ইনসুলিন কোন রোগের ওষুধ?ক. জন্ডিস খ. বহুমূত্র গ. ক্যানসার ঘ. উচ্চ রক্তচাপ৭. বাংলাদেশে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর কত সালে প্রতিষ্ঠা করা হয়? ক. ১৯৮০ খ. ১৯৮৫ গ. ১৯৯০ ঘ. ১৯৯৫৮. শাকসবজি খাওয়ার মাধ্যমে ক্যানসারে মৃত্যুহার শতকরা কত ভাগ কমানো সম্ভব?ক. ২৩ খ. ৩০ গ. ৩৩ ঘ. ৪০৯. অন্ত্রের ক্যানসার নির্ণয় করা যায়—।ক. আলট্রাসনোগ্রাফির মাধ্যমে খ. এন্ডোসকপির মাধ্যমে গ. রক্ত পরীক্ষার মাধ্যমে ঘ. পাপটেস্টের মাধ্যমে১০. রক্তে কোন উপাদান বৃদ্ধি পেলে জন্ডিস হয়?ক. লসিকা খ. পিত্তরস গ. অনুচক্রিকা ঘ. হিমোগ্লোবিন১১. বিশ্বের দুরারোগ্য ব্যাধির মধ্যে এইডসের পর কোনটির স্থান? ক. যক্ষ্মা খ. ক্যানসার গ. বহুমূত্র ঘ. জন্ডিস১২. ডায়াবেটিসের লক্ষণ হলো—।i. ক্ষুধামন্দা ii. চোখে কম দেখা iii. শরীরের ওজন কমে যাওয়াকোনটি সঠিক? ক. i ও ii খ. i ও iii গ. ii ও iii ঘ. i, ii ও iii# নিচের অনুচ্ছেদটি পড়ো এবং ১৩ ও ১৪ নম্বর প্রশ্নের উত্তর দাও।রানুর কয়েক মাস যাবৎ পেটে অসুখ, সর্দি-কাশি, জ্বর ও ঘা সারছে না। তার শরীরের ওজনও অনেক কমে যাচ্ছে। চিকিৎসকের কাছে গেলে তিনি পরীক্ষা-নিরীক্ষার পর রানুর আত্মীয়স্বজনকে তার সুচ, সিরিঞ্জ ইত্যাদি বাসার অন্যদের ব্যবহার করতে নিষেধ করলেন এবং সামাজিকভাবে সচেতন হতে বললেন।১৩. রানু কী রোগে আক্রান্ত?ক. যক্ষ্মা খ. ক্যানসার গ. এইডস ঘ. বহুমূত্র১৪. রোগটি প্রতিরোধে করণীয়—।i. রক্ত গ্রহণের আগে রক্ত পরীক্ষা করা ii. অপারেশনের আগে যন্ত্রপাতি জীবাণুমুক্ত করা iii. ধর্মীয় ও সামাজিক অনুশাসন যথাযথভাবে অনুসরণ করাকোনটি সঠিক? ক. i ও ii খ. i ও iii গ. ii ও iii ঘ. i, ii ও iii১৫. কোন রোগটি আমাদের দেশে কোনো কোনো সময় ব্যাপকভাবে দেখা যায়?ক. অন্ধত্ব খ. ছানি পড়া গ. চোখ ওঠা ঘ. চোখ হলুদ হওয়া১৬. ক্যানসার নির্ণয়ের উপায় হলো—।i. বিলিরুবিন পরীক্ষা ii. রক্তচাপ পরীক্ষাiii. রক্ত ও অস্থিমজ্জা পরীক্ষাকোনটি সঠিক? ক. ii খ. iii গ. i ও ii ঘ. i ও iii# পরবর্তীঅংশ ছাপা হবে আগামীকালসঠিক উত্তর: অধ্যায়-২২: ২৫. গ ২৬. খ ২৭. ক ২৮. ঘ ২৯. ঘ ৩০. ক। অধ্যায়-২৩: ১. গ, ২. ক, ৩. ঘ, ৪. গ, ৫. ঘ, ৬. খ, ৭. গ, ৮. গ, ৯. খ, ১০. খ, ১১. খ, ১২. গ, ১৩. গ, ১৪. ঘ, ১৫. গ ১৬. খ।