সাধারণবিজ্ঞান
প্রভাষক, রূপনগর মডেল স্কুল ও কলেজ, ঢাকাঅধ্যায়-১ প্রিয় শিক্ষার্থী, আজ তোমাদের সাধারণবিজ্ঞান বইয়ের প্রথম অধ্যায় থেকে একটি গুরুত্বপুর্ণ প্রশ্ন নিয়ে আলোচনা করছি।# কনকের গায়ে মশা কামড় দিলে সে এটিকে হাতচাপা দিয়ে ধরে ফেলে। একটি ম্যাগনেফাইং গ্লাস দিয়ে সে এর উপাঙ্গ, চোখ ও দেহাবরণ পর্যবেক্ষণ করল। পরে সে তার পাঠ্যপুস্তকের জ্ঞানের আলোকে এটির শ্রেণীগত অবস্থান বোঝার চেষ্টা করল।প্রশ্ন: ক. কোন পর্বের সব প্রাণী সামুদ্রিক?প্রশ্ন: খ. প্রতিসাম্যের ভিত্তিতে তারা মাছ কোন ধরনের প্রাণী, ব্যাখ্যা করো।প্রশ্ন: গ. কনকের পর্যবেক্ষণের আলোকে প্রাণীটির শ্রেণীগত অবস্থান ব্যাখ্যা করো।প্রশ্ন: ঘ. প্রাণীটির শ্রেণীগত অবস্থান জানা কনকের প্রয়োজন কেন, বিশ্লেষণ করো।উত্তর: ক.একাইনোডারমাটা পর্বের সব প্রাণী সামুদ্রিক।উত্তর: খ.প্রতিসাম্যের ভিত্তিতে তারা মাছ এরীয় প্রতিসম প্রাণী। তারা মাছকে দেহের কেন্দ্রীয় অক্ষ বরাবর একাধিকবার সমান দুই অংশে ভাগ করা যায়। এ জন্য তারা মাছ অরীয় প্রতিসম প্রাণী।উত্তর: গ.কনকের পর্যবেক্ষণকৃত প্রাণীটি মশা, যা আর্থ্রোপোডা পর্বের প্রাণী। নিচের বৈশিষ্ট্যের কারণে প্রাণীটি আর্থ্রোপোডা পর্বের:১. দেহ খণ্ডায়িত ও সন্ধিযুক্ত উপাঙ্গ বিদ্যমান।২. মাথায় একজোড়া পুঞ্জাক্ষি ও অ্যান্টেনা থাকে।৩. নরম দেহ কাইটিনসমৃদ্ধ আবরণী দ্বারা গঠিত।৪. এদের দেহের রক্তপূর্ণ গহ্বর হিমোসিল নামে পরিচিত।উত্তর: ঘ.পারস্পরিক সাদৃশ্য ও বৈসাদৃশ্যের ভিত্তিতে একটি নির্দিষ্ট রীতি অনুযায়ী প্রাণীকুলকে গোষ্ঠীভুক্ত করার পদ্ধতিকে শ্রেণীবিন্যাস বলে। তত্ত্বীয় ও ফলিত—উভয় জীববিজ্ঞানেই শ্রেণীগত অবস্থানের প্রয়োজনীয়তা অনস্বীকার্য। কনক ওই প্রাণীটির শ্রেণীগত অবস্থান নির্ণয়ের মাধ্যমে ওই গোষ্ঠীর অন্যান্য প্রাণী সম্পর্কে ধারণা লাভ করবে। কম পরিশ্রম ও অল্প সময়ের মধ্যে প্রাণীজগতের অনেক সদস্য সম্পর্কে জানা ও শেখার জন্য শ্রেণীবিন্যাস প্রয়োজন। শ্রেণীগত অবস্থানের মাধ্যমে প্রাণীকুলের বিবর্তনের ধারা ও নতুন প্রজাতি শনাক্ত করা সহজ হয় এবং প্রাণীকুলের পারস্পরিক সম্পর্ক বা জাতিজনির বিভিন্ন তথ্য পাওয়া যায়। শ্রেণীগত অবস্থান জানার মাধ্যমে অর্থনৈতিক গুরুত্বসম্পন্ন প্রাণী বাছাই, বন্যপ্রাণী সংরক্ষণ ও কৃত্রিম প্রজননের মাধ্যমে উন্নত জাতের পশুপাখি উদ্ভাবন সহজতর হয়। এসব কারণেই কনের জন্য ওই প্রাণীটির শ্রেণীগত অবস্থান জানা দরকার।