সাধারণবিজ্ঞান
প্রভাষক, রূপনগর মডেল স্কুল ও কলেজ, ঢাকা অধ্যায়-১ প্রিয় শিক্ষার্থী, আজ তোমাদের সাধারণবিজ্ঞান বইয়ের প্রথম অধ্যায় থেকে একটি গুরুত্বপুর্ণ প্রশ্ন নিয়ে আলোচনা করছি।# নিচের চিত্রটি লক্ষ করো এবং প্রশ্নগুলোর উত্তর দাও।প্রশ্ন: ক. প্রাণীজগতের সবচেয়ে বৃহত্তম পর্ব কোনটি?প্রশ্ন: খ. দ্বিপদ নামকরণ বলতে কী বোঝায়?প্রশ্ন: গ. চিত্র-m প্রাণীটি কোন পর্বের, ব্যাখ্যা করো।প্রশ্ন: ঘ. চিত্র-n-এর প্রাণী চাষ করে আমরা কীভাবে লাভবান হতে পারি, মতামত দাও।উত্তর: ক. প্রাণীজগতের সবচেয়ে বৃহত্তম পর্ব আর্থ্রোপোডা।উত্তর: খ. গন নামের শেষে প্রজাতিক পদ যুক্ত করে প্রতিটি জীবের নামকরণের পদ্ধতিকে দ্বিপদ নামকরণ বলে। দ্বিপদ নামকরণের দুটি অংশ থাকে। যেমন: মানুষের বৈজ্ঞানিক নাম Homo supiens। বৈজ্ঞানিক নাম ল্যাটিন অথবা ইংরেজি ভাষায় লিখতে হয়।উত্তর: গ. চিত্র-m-এর প্রাণীটি হাইড্রা। চিত্র-m (হাইড্রা)-এর বৈশিষ্ট্যগুলো হলো— এক. হইড্রা দ্বিস্তরী প্রাণী, দেহ অ্যাক্টোডার্স ও অ্যান্ডোডার্ম নামে দুটি ভ্রূণীয় কোষস্তর নিয়ে গঠিত। এই দুই স্তরের মাঝে অকোষীয় মেসোগ্লিয়া রয়েছে।দুই. এর দেহে সিলেন্টেরন বা গ্যাসট্রোভাসকুলার নামের দেহগহ্বর আছে। এটি পরিপাক ও সংবহনে অংশ নেয়।তিন. অ্যাক্টোডার্ম নামের ভ্রূণীয় কোষস্তরে বৈশিষ্ট্যপূর্ণ নিডোব্লাস্ট কোষ থাকে।উপরিউক্ত বৈশিষ্ট্যগুলো Cnidaria পর্বের প্রাণীদের সঙ্গে হুবহু সামজস্যপূর্ণ। সুতরাং চিত্র-m-এর প্রাণীটি (Cnidaria) পর্বের অন্তর্ভুক্ত।উত্তর: ঘ. চিত্র-n-এর প্রাণীটি শামুক। বাণিজ্যিকভাবে শামুক চাষ করা না হলেও এটি চাষের মাধ্যমে আমরা বিভিন্ন দিক দিয়ে লাভবান হতে পারি। নিচে এ সম্পর্কে আলোচনা করা হলো:এক. শামুকের শক্ত খোলক পুড়িয়ে চুন তৈরি করা হয়, যা পানের সঙ্গে খেতে ও দালান চুনকামের কাজে ব্যবহার করা হয়।দুই. শামুকের খোলককে গ্রামাঞ্চলে চামচ ও চাকুর বিকল্প হিসেবে ব্যবহার করা হয়।তিন. শামুক চুন অধিক প্রাকৃতিক গুণসম্পন্ন ও ক্যালসিয়ামসমৃদ্ধ, যা বিভিন্ন রোগের ওষুধ হিসেবে ব্যবহূত হয়।চার. শামুকের দেহের কোমল অংশকে বিভিন্ন দেশে খাদ্য হিসেবে ব্যবহার করা হয়।পাঁচ. শামুকের খোলক থেকে উজ্জ্বল অলংকার, চাবির রিং ইত্যাদি তৈরি করা হয়।ছয়. বড় বড় মাছ ধরার জন্য বড়শির টোপ হিসেবে শামুকের নরম অংশ ব্যবহূত হয়।সাত. শামুকের খোলক-চূর্ণ হাঁস-মুরগি ও ভেতরের নরম অংশ মাছের খাদ্য হিসেবে ব্যবহূত হয়।আট. শামুকের খোলকচূর্ণ থেকে চুন তৈরি, বিভিন্ন দ্রব্যসামগ্রী তৈরি, নরম দেহকে খাদ্য হিসেবে বিভিন্ন দেশে রপ্তানি ইত্যাদি কাজে নিয়োজিত থেকে বহু লোক জীবিকা নির্বাহ করেন।সুতরাং উপরিউক্ত আলোচনা থেকে প্রতীয়মান হয়, চিত্র-n-এর প্রাণীটি চাষের মাধ্যমে আমরা বিভিন্নভাবে লাভবান হতে পারি।