সাধারণবিজ্ঞান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বহুনির্বাচনী প্রশ্নোত্তর  অংশ-৩১প্রিয় শিক্ষার্থীরা, গতকালের পর আজ সাধারণ বিজ্ঞান বিষয় থেকে নমুনা বহুনির্বাচনী প্রশ্নোত্তর দেওয়া হলো।অধ্যায়-২২# নিচের অনুচ্ছেদটি পড়ো এবং ১১ ও ১২ নম্বর প্রশ্নের উত্তর দাও। বৃষ্টিভেজা রাস্তায় স্কুলে যাওয়ার পথে পা পিছলে পড়ে গিয়ে ফারজানার পা কেটে গেল। সে পায়ে ব্যথা পেল এবং ক্ষতস্থান থেকে রক্তক্ষরণ হলো। ১১. ফারজানার পা থেকে রক্তক্ষরণ বন্ধ করতে সাহায্য করে—। ক. রক্তরস খ. অণুচক্রিকা গ. শ্বেতকণিকা ঘ. লোহিত কণিকা ১২. ফারজানা ব্যথা বুঝতে পেল—।i. হূদযন্ত্রের মাধ্যমে ii. স্নায়ুকোষের মাধ্যমে iii. মস্তিষ্কের মাধ্যমে। নিচের কোনটি সঠিক?ক. i ও ii খ. i ও iii গ. ii ও iii ঘ. i, ii ও iii ১৩. পেরিকার্ডিয়াল রস কোথায় থাকে? ক. যকৃতে খ. হূৎপিণ্ডে গ. ফুসফুসে ঘ. পাকস্থলীতে১৪. শিরার উৎপত্তিস্থল কোথায়?ক. কলা খ. ধমনি গ. হূৎপিণ্ড ঘ. কৈশিক জালিকা১৫. কোনটির নাড়িস্পন্দন আছে?ক. শিরা খ. ধমনি গ. লসিকা ঘ. কৈশিক জালিকা১৬. সেঁজুতির তাড়াহুড়া করে খাওয়ার সময় দমবন্ধ হওয়ার উপক্রম হয়ে কাশি আরম্ভ হয়। এর কারণ—। i. খাদ্যকণা গলবিলে প্রবেশ করে ii. খাদ্যকণা ট্রাকিয়ায় প্রবেশ করে iii. ত্রপিগ্লটিস খুলে যাওয়া নিচের কোনটি সঠিক?ক. i ও ii খ. i ও iii গ. ii ও iii ঘ. i, ii ও iii # নিচের অনুচ্ছেদটি পড়ো এবং ১৭ ও ১৮ নম্বর প্রশ্নের উত্তর দাও।নির্মাণশ্রমিক ফরহাদের বেশ কিছুদিন ধরে খুসখুসে কাশি হচ্ছে এবং কাশির সঙ্গে কখনো রক্ত পড়ছে। শরীরের ওজনও আস্তে আস্তে কমে যাচ্ছে।১৭. ফরহাদ কী রোগে আক্রান্ত? ক. নিউমোনিয়া খ. হাঁপানি গ. প্লুরিসি ঘ. যক্ষ্মা১৮. ফরহাদের রোগ সৃষ্টিকারী পরজীবীটি কী?ক. ছত্রাক খ. ভাইরাস গ. প্রটোজোয়া ঘ. ব্যাকটেরিয়া১৯. ব্রঙ্কাইটিস হচ্ছে একধরনের—।i শ্বাসনালির সংক্রমণ ii. ফুসফুসের সংক্রমণ iii. ভাইরাসজনিত রোগ। নিচের কোনটি সঠিক? ক. i ও ii খ. i ও iii গ. ii ও iii ঘ. i, ii ও iii ২০. স্নায়ুকোষের কোন অংশটি সবচেয়ে লম্বা?ক. দেহকোষ খ. ডেনড্রন গ. ডেনড্রাইট ঘ. অ্যাক্সন ২১. মানুষের কত জোড়া করোটিক স্নায়ু আছে?ক. ৬ খ. ৮ গ. ১০ ঘ. ১২ জোড়া ২২. উচ্চরক্তচাপের লক্ষণ কোনটি? ক. কাশি হওয়া খ. জ্বর হওয়া গ. গিঁটে ব্যথা হওয়া ঘ. ঘাড় ও মাথার পেছনে ব্যথা হওয়া ২৩. প্লুরা কোথায় অবস্থিত? ক. স্বরযন্ত্রে খ. হূৎপিণ্ডে গ. ফুসফুসে ঘ. ট্রাকিয়ায় ২৪. ঘ্রাণের অনুভূতি মস্তিষ্কে বহন করে—।i. অপটিক স্নায়ু ii. অডিটরি স্নায়ু iii. অলফ্যাক্টরি স্নায়ু নিচের কোনটি সঠিক? ক. ii খ. iii গ. i ও ii ঘ. i ও iii # পরবর্তীঅংশ ছাপা হবে আগামীকালসঠিক উত্তর: অধ্যায়-২২: ১১. খ ১২. গ ১৩. খ ১৪. ঘ ১৫. খ ১৬. গ ১৭. ঘ ১৮. ঘ ১৯. খ ২০. ঘ ২১. ঘ ২২. ঘ ২৩. গ ২৪. খ।