সাধারণবিজ্ঞান
অধ্যায়-১১প্রিয় শিক্ষার্থী, আজ রয়েছে বিজ্ঞান বিষয়ের ১১ নং অধ্যায় থেকে শূন্যস্থান পূরণনিয়ে আলোচনা। # শূন্যস্থান পূরণ করো।প্রশ্ন: বিষুবরেখা বরাবর সারা বছর সূর্যরশ্মি—ভাবে পড়ে।উত্তর: বিষুবরেখা বরাবর সারা বছর সূর্যরশ্মি খাড়াভাবে পড়ে।প্রশ্ন: মেরু অঞ্চল প্রায় নয় মাস—ঢাকা থাকে।উত্তর: মেরু অঞ্চল প্রায় নয় মাস বরফ ঢাকা থাকে।প্রশ্ন: বিষুবীয় অঞ্চলে আবহাওয়া সর্বাপেক্ষা— ও — থাকে।উত্তর: বিষুবীয় অঞ্চলের আবহাওয়া সর্বাপেক্ষা উষ্ণ ও আর্দ্র থাকে।প্রশ্ন: কোনো এলাকায় বৃষ্টিপাত হবে কি না তা জানতে হলে বায়ুতে—পরিমাণ ও বায়ুর—জানা দরকার।উত্তর: কোনো এলাকায় বৃষ্টিপাত হবে কি না তা জানতে হলে বায়ুতে জলীয়বাষ্পের পরিমাণ ও বায়ুর তাপমাত্রা জানা দরকার।প্রশ্ন: কোনো অঞ্চলের বহু বছরের গড় আবহাওয়ার ধারাকে—বলে।উত্তর: কোনো অঞ্চলের বহু বছরের গড় আবহাওয়ার ধারাকে জলবায়ু বলে।প্রশ্ন: বায়ুতে জলীয় বাষ্পের পরিমাণ বেড়ে গেলে—কমে যায়।উত্তর: বায়ুতে জলীয়বাষ্পের পরিমাণ বেড়ে গেলে বায়ুচাপ কমে যায়।প্রশ্ন: বেশি তাপের ফলে বায়ুর—এবং কম তাপের ফলে—সৃষ্টি হয়।উত্তর: বেশি তাপের ফলে বায়ুর নিম্নচাপ এবং কম তাপের ফলে উচ্চচাপ সৃষ্টি।প্রশ্ন: বায়ু প্রবাহের গতি খুব বেড়ে গেলে তাকে—বলে।উত্তর: বায়ু প্রবাহের গতি খুব বেড়ে গেলে তাকে ঝড় বলে।# সঠিক উত্তরটি খাতায় লেখো।প্রশ্ন: কোন স্থানের আবহাওয়া বলতে কোনটি বুঝায়?ক. বায়ু, তাপ, চাপ, আর্দ্রতা ও বায়ু প্রবাহের দৈনন্দিন অবস্থা।খ. বায়ুর তাপ, চাপ, আদ্রর্তা ও বায়ু প্রবাহের বাত্সরিক আস্থা।গ. সাত দিনের গড় তাপ, বায়ুচাপ, বৃষ্টিপাত ও বায়ু প্রবাহের অবস্থা।ঘ. কেবল বৃষ্টিপাতের দৈনিক গড় ও বায়ু প্রবাহ।উত্তর: ক. বায়ু, তাপ, চাপ, আর্দ্রতা ও বায়ু প্রবাহের দৈনন্দিন অবস্থা।প্রশ্ন: কোনো স্থানের জলবায়ু বলতে কী বুঝ?ক. কয়েক দিনের আবহাওয়ার গড়।খ. কয়েক সপ্তাহের আবহাওয়ার গড়।গ. কয়েক মাসের আবহাওয়ার গড়।ঘ. কয়েক বছরের আবহাওয়ার গড়।উত্তর: ঘ. কয়েক বছরের আবহাওয়ার গড়।প্রশ্ন: পৃথিবীর উত্তর ও দক্ষিণ মেরুর মাঝামাঝি স্থানে যে বৃত্তাকার রেখা কল্পনা করা হয়েছে তার নাম কী?ক. বিষুবরেখা খ. অক্ষরেখা গ. মেরুরেখা ঘ. ক্রান্তীয় রেখা।উত্তর: ক. বিষুবরেখা।প্রশ্ন: বায়ুতে জলীয় বাষ্পের পরিমাণ বেড়ে গেলে বায়ুচাপের কী পরিবর্তন হয়?ক. কমে যায় খ. বেড়ে যায় গ. স্থির থাকে ঘ. শূন্য হয়।উত্তর: ক. কমে যায়।প্রশ্ন: বৃষ্টিপাত পরিমাপক যন্ত্রের নাম কী?ক. বৃষ্টিমাপক যন্ত্র খ. ব্যারোমিটার গ. থার্মোমিটার ঘ. হাইড্রোমিটার।উত্তর: ক. বৃষ্টিমাপক যন্ত্র।# পরবর্তী অংশ ছাপা হবে আগামীকাল