সাধারণবিজ্ঞান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বহুনির্বাচনী প্রশ্নোত্তর  অংশ-১৫প্রিয় শিক্ষার্থীরা, গতকালের পর আজ সাধারণ বিজ্ঞান বিষয় থেকে নমুনা বহুনির্বাচনী প্রশ্নোত্তর দেওয়া হলো। অধ্যায়-১০ ১. উষ্ণতা পরিমাপে কোনটি ব্যবহূত হয়? ক. মিটার স্কেল খ. কেলভিন স্কেল গ. ভার্নিয়ার স্কেল ঘ. স্লাইড ক্যালিপার্স ২. গলন্ত বরফের উষ্ণতা কত? ক. ৭৩ খ. ১৭৩ গ. ২৭৩ ঘ. ৩৭৩ কে.৩. কেরোসিনের আপেক্ষিক তাপ কত?ক. ২১১১ খ. ২১০০ জুল/কিগ্রা-কে. গ. ১৯৬৪ ঘ. ৯০০ জুল/কিগ্রা-কে. ৪. টেস্ট ক্রিকেটে খেলোয়াড়দের সাদা পোশাক পরিধানের কারণ— i. এটি সৌন্দর্য বৃদ্ধি করে ii. এটি তাপ কম শোষণ করে iii. এটি তাপের প্রতিফলন ঘটায়কোনটি সঠিক? ক. i ও ii খ. i ও iii গ. ii ও iii ঘ. i, ii ও iii ৫. এক ক্যালরি সমান কত জুল? ক. ০.২৪ খ. ০.৪২ গ. ২.৪ ঘ. ৪.২৬. এক কাপ দুধে কত কিলোক্যালরি শক্তি রয়েছে? ক. ৬০ খ. ৮০ গ. ১০০ ঘ. ১৫০ ৭. তাপের এসআই একক কী? ক. জুল খ. ক্যালরি গ. কেলভিন ঘ. কিলোক্যালরি।৮. ফুটন্ত পানির উষ্ণতা কত? ক. ০ খ. ১০০ গ. ২৭৩ ঘ. ৩৭৩ কে. ৯. আমাদের শরীরে প্রায় কত শতাংশ পানি? ক. ৫৫-৬০ খ. ৬৫-৭০ গ. ৭৫-৮০ ঘ. ৮৫-৯০১০. তাপ সঞ্চালনের প্রক্রিয়া কয়টি? ক. ৫টি খ. ৪টি গ. ৩টি ঘ. ২টি১১. কোনটি তাপ অপরিবাহী? ক. কর্ক খ. কাগজ গ. রাবার ঘ. পলিস্টিরিন১২. পানির উচ্চ আপেক্ষিক তাপ ব্যবহূত হয়—i. আগুন নেভানোর কাজে ii. দেহের উষ্ণতা স্থির মানে রাখতে iii. সমুদ্রের পানি থেকে লবণ তৈরি করতে নিচের কোনটি সঠিক? ক. i ও ii খ. i ও iii গ. ii ও iii ঘ. i, ii ও iii১৩. বিদ্যুৎ চুম্বকীয় তরঙ্গ হলো—i. আলোক ii. বিকীর্ণ তাপ iii. এক্স-রশ্মিনিচের কোনটি সঠিক? ক. i ও ii খ. i ও iii গ. ii ও iii ঘ. i, ii ও iii১৪. কোন রঙের বস্তুর তাপ শোষণ ক্ষমতা বেশি? ক. সাদা খ. কালো গ. হলুদ ঘ. গোলাপি ১৫. রান্নার কাজে অ্যালুমিনিয়ামের পাত্র ব্যবহারের কারণ—। i. এতে তাপশক্তির অপচয় কম হয় ii. উত্তপ্ত অবস্থায় ধরলে হাতের ক্ষতি হয় না iii. তাপ দিলে তা দ্রুত পাত্রের ভেতরের খাদ্যদ্রব্যে সঞ্চালিত হয়নিচের কোনটি সঠিক? ক. i ও ii খ. i ও iii গ. ii ও iii ঘ. i, ii ও iii ১৬. ক্যালরিমিটার হলো—i. উষ্ণতা পরিমাপের যন্ত্র ii. তাপ পরিমাপের যন্ত্র iii. তামা বা অ্যালুমিনিয়ামের পাত্রনিচের কোনটি সঠিক? ক. i ও ii খ. i ও iii গ. ii ও iii ঘ. i, ii ও iii# পরবর্তী অংশ ছাপা হবে আগামীকালসঠিক উত্তর: অধ্যায়-১০: ১. খ।২. গ ৩. ক ৪. গ ৫. ঘ ৬. ঘ ৭. ক ৮. ঘ। ৯. খ ১০. গ ১১.ঘ ১২.ক ১৩.ঘ ১৪.খ ১৫. খ ১৬. গ।