সান্ধ্যকালীন এমবিএ কোর্স

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় শিক্ষা অনুষদের অধীনে মাস্টার্স ইন বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন (এমবিএ) সান্ধ্যকালীন কোর্সে ছাত্রছাত্রী ভর্তির জন্য আবেদনপত্র আহ্বান করা হয়েছে।আবেদনের ন্যূনতম যোগ্যতা: যেকোনো বিভাগ থেকে ৬ পয়েন্ট পেয়ে স্নাতক ডিগ্রি থাকতে হবে (যেখানে প্রথম শ্রেণী = ৩, দ্বিতীয় শ্রেণী = ২, তৃতীয় শ্রেণী = ১, জিপিএ ৪ = ৩, জিপিএ ৩ = ২ এবং জিপিএ ২ = ১ পয়েন্ট)। চাকরির অভিজ্ঞতা ও পাসের বছর অতিরিক্ত যোগ্যতা হিসেবে গণ্য হবে।বিষয়সমূহ: ব্যবস্থাপনা শিক্ষা, হিসাববিজ্ঞান ও তথ্যপদ্ধতি, বিপণন, ফিন্যান্স, ব্যাংকিং ব্যবস্থাপনা ও তথ্যপদ্ধতি, ট্যুরিজম ও হসপিটালিটি ম্যানেজমেন্ট এবং ইন্টারন্যাশনাল বিজনেস।আবেদনের তারিখ: আবেদনপত্র ৩১ মার্চ ২০১০ তারিখ পর্যন্ত সংগ্রহ ও জমা দেওয়া যাবে।আবেদনপত্র সংগ্রহ ও জমা: নির্ধারিত আবেদনপত্র সোনালী ব্যাংক লিমিটেড, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শাখা থেকে ৫০০ টাকার বিনিময়ে সংগ্রহ করা যাবে। আবেদনপত্র জমা দিতে হবে ব্যবসায় শিক্ষা অনুষদের ডিনের কার্যালয়ে।ভর্তি পরীক্ষা: ৯ এপ্রিল ২০১০, শুক্রবার, বেলা তিনটায়। বিস্তারিত যোগাযোগ: ডিনের কার্যালয়, ব্যবসায় শিক্ষা অনুষদ, ঢাকা বিশ্ববিদ্যালয়। ফোন: ৮৬১৩২৯৫, ৯৬৬১৯২০-৭০, বর্ধিত-৪৩৬০।