সান্ধ্যকালীন এমবিএ প্রোগ্রামে ভর্তি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাণিজ্য অনুষদের অধীনে মাস্টার অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন (এমবিএ) প্রোগ্রামে শিক্ষার্থী ভর্তির প্রক্রিয়া শুরু হয়েছে। আবেদন করতে হবে ৩১ মার্চের মধ্যে।শিক্ষার্থীরা বাণিজ্য অনুষদের ম্যানেজমেন্ট, অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেমস, মার্কেটিং, ফিন্যান্স, ব্যাংকিং, এমআইএস, ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট ও আইবি বিভাগে ভর্তির জন্য আবেদন করতে পারবেন। আবেদনকারী শিক্ষার্থীদের যেকোনো বিভাগ থেকে ৬ পয়েন্ট বা তার বেশি পেয়ে স্নাতক সম্মান পাস করতে হবে (প্রথম শ্রেণী-৩, দ্বিতীয় শ্রেণী-২, তৃতীয় শ্রেণী-১, জিপিএ ৪-এর ক্ষেত্রে ৩, জিপিএ ৩-এর ক্ষেত্রে ২, জিপিএ ২-এর ক্ষেত্রে ১)।প্রার্থীর জন্য চাকরির অভিজ্ঞতা এবং ইয়ার অব স্কুলিং অতিরিক্ত যোগ্যতা হিসেবে বিবেচিত হবে। আবেদনপত্র ৩১ মার্চের মধ্যে সঠিকভাবে পূরণ করে বাণিজ্য অনুষদে জমা দিতে হবে। সান্ধ্যকালীন এমবিএ ভর্তির আবেদনপত্র সোনালী ব্যাংক ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা থেকে ৭৫০ টাকা দিয়ে সংগ্রহ করতে হবে। এই কোর্সের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে আগামী ৮ এপ্রিল শুক্রবার বিকেল তিনটায়।বিস্তারিত আরও তথ্যের জন্য ডিন অফিস, বাণিজ্য অনুষদ, ঢাকা বিশ্ববিদ্যালয়, ঢাকা এবং ফোন: ৮৬১৩২৯৫, ৯৬৬১৯২০-৭৩/৪৩৬০ নম্বরে যোগাযোগ করা যাবে।