সাবধানে বৃত্ত পূরণ করবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রধান শিক্ষক, খুলনা জিলা স্কুল, খুলনাপরীক্ষার্থী, ২০১৩, তোমাদের প্রতি রইল আমার আন্তরিক দোয়া ও শুভেচ্ছা। তোমরা জীবনের এক গুরুত্বপূর্ণ অধ্যায়ের সূচনা করতে যাচ্ছ। তাই তোমাদের জীবনে এসএসসি পরীক্ষা একটি অত্যাবশ্যকীয় বিষয়। এই পরীক্ষায় ভালোভাবে অংশ নিতে তোমাদের প্রয়োজন পাঠ্যবই সুন্দর ও পুঙ্খানুপুঙ্খ অধ্যয়ন করা। যেহেতু তোমাদের প্রায় প্রতিটি বিষয়ই সৃজনশীল প্রশ্ন সেহেতু উত্তর প্রদানে পাঠ্যবইয়ের বিষয়বস্তুকেই গুরুত্ব দিতে হবে। পরীক্ষা শুরুর প্রথম দিন ৩০ মিনিট আগে এবং অন্যদিনে কমপক্ষে ১০ মিনিট আগে পরীক্ষার হলে প্রবেশের চেষ্টা করবে। মনে রাখবে, সৃজনশীল বা রচনামূলক উত্তরপত্রের শিরোনাম এবং এমসিকিউ উত্তরপত্র যেহেতু কম্পিউটার রিড করে এবং তোমাকে বৃত্ত পূরণ করতে হয়, তুমি অবশ্যই বলপয়েন্ট কলম দিয়ে বৃত্তগুলো পূরণ করবে। এখানে কাটাকাটি বা ঘষামাজা কিছুই করবে না। বিশেষ করে এমসিকিউ উত্তরপত্রটিতে সেট কোড না লিখলে পরীক্ষা বাতিল হবে। সৃজনশীল বা রচনামূলক উত্তরপত্রের লেখায় কাটাকটি বা ঘষামাজা করবে না। ঝকঝকে উত্তরপত্র সব পরীক্ষকের প্রথম পছন্দ। পরীক্ষা শেষে অন্তত ১০ মিনিট রেখে দাও রিভিশনের জন্য। পরীক্ষা নিয়ে অযথা দুশ্চিন্তা করবে না।