সামসুল হক খান স্কুল অ্যান্ড কলেজে জিপিএ–৫ পেয়েছে ৭০৬
ঢাকা বোর্ডে ২০২১ সালের এইচএসসি পরীক্ষায় অবতীর্ণ ৯৬৮ এবং উত্তীর্ণ ৯৬৬ জনে ৭০৬ জিপিএ–৫ পেয়ে দেশ সেরা সামসুল হক খান স্কুল অ্যান্ড কলেজ। পাশের হার ৯৯.৯৭%। করোনা অতিমারির মধ্যেও এই অভাবনীয় সাফল্যে শিক্ষার্থী, অভিভাবক ও শিক্ষকদের দারুণভাবে উচ্ছ্বাসিত করেছে।
২০২১ সালে এইচএসসি পরীক্ষায় অবতীর্ণ শিক্ষার্থীদের মধ্যে ৬১২ জনে ৫৬৮ বিজ্ঞানে, ১৭৭ জনে ৮২ ব্যবসায় শিক্ষায় এবং ১৭৯ জনে ৫৬ মানবিক বিভাগ থেকে জিপিএ–৫ পেয়েছে।
২০২০ সালেও এইচএসসিতে সামসুল হক খান স্কুল অ্যান্ড কলেজ সাড়াজাগানো ফল অর্জন করে। শতভাগ পাশসহ ৬৫০ জিপিএ–৫ অর্জিত হয়েছিল। কেবল তাই নয়, উচ্চশিক্ষার ভর্তি পরীক্ষায় ২০২০ উত্তীর্ণ শিক্ষার্থীদের ২২ জন সরকারি মেডিকেল কলেজে, ১১৮ জন ঢাবিসহ বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয় ও ২৩ জন বুয়েট, কুয়েট, রুয়েট ও চুয়েটে ভর্তি হওয়ার সৌভাগ্য লাভ করে। এই প্রতিষ্ঠানের কেবল কলেজ শাখায়ই নয়, স্কুল শাখাও সমানভাবে অগ্রগামী। ২০১৫ সালে ঢাকা বোর্ডে এসএসসিতে প্রথম স্থান অধিকার করে দেশসেরা হওয়ার সম্মান অর্জন করে এবং ২০১২ সালে হয় দ্বিতীয় সেরা।
অভিভাবক ও শিক্ষার্থীদের অধ্যক্ষ ড. মাহবুবুর রহমান মোল্লা বলেন, ‘করোনার বাধার মধ্যেও শিক্ষকদের প্রাণপণ চেষ্টায় আজকের এই উজ্জ্বল অর্জন। করোনার জন্য শিড়্গা প্রতিষ্ঠান বন্ধ থাকলেও নিয়মিত অনলাইন ক্লাস, ও বিভিন্ন পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। এর ফলে এইচএসসিতে আমাদের ঈর্ষণীয় সাফল্য। শিক্ষার্থীদের প্রত্যাশা পুরণই আমাদের লক্ষ।’ এইচএসসি উত্তীর্ণদের প্রাণঢালা অভিনন্দন জানায় ঢাকা-৫ আসনের এমপি বীর মুক্তিযোদ্ধা মনিরুল ইসলাম মনু ও প্রতিষ্ঠানের গভর্নিংবডির সম্মানিত চেয়ারম্যান সামসুদ্দিন ভূঁইয়া সেন্টু ।
জিপিএ–৫ প্রাপ্ত শিক্ষার্থী নাহিয়ান তাবাসসুম পুর্ণা বলে, ‘নিয়মিত অনলাইন ক্লাস, অন্তবর্তী পরীক্ষাসমূহ ও শিক্ষকবৃন্দের আন্তরিক তদারকি আমাদের কাঙিক্ষত ফল এনে দিয়েছে। ব্যবসায় শিক্ষা বিভাগের গোল্ডেন জিপিএ–৫ প্রাপ্ত শিক্ষার্থী খায়রুন নিসা বলেন, প্রিন্সিপাল স্যারের যাবতীয় পদক্ষেপ আমাদের গৌরবোজ্জ্বল ফল নিশ্চিত করেছে। দুঃসহ করোনার মধ্যে অনলাইন ক্লাস হয়েছে নিয়মিত এবং সেভাবে পরীক্ষাগুলোও হয়েছে। শিক্ষকবৃন্দের অপরিসীম চেষ্টা ও ভালোবাসার কাছে আমরা চিরঋণী।