সামাজিক বিজ্ঞান
সামাজিক পরিবর্তনের ধারাবাহিকতাপ্রিয় শিক্ষার্থীরা, গতকালের পর আজ সামাজিক বিজ্ঞান বিষয়ের ‘সামাজিক পরিবর্তনের ধারাবাহিকতা’ অধ্যায় থেকে সৃজনশীল পদ্ধতির একটি নমুনা প্রশ্নোত্তর আলোচনা করব। এ ধরনের অন্য প্রশ্নোত্তরের জন্য অধ্যায়টির বিষয়বস্তু ভালোভাবে পড়বে। প্রশ্ন: ঘ. সামাজিক পরিবর্তনে দৈনন্দিন জীবনে ব্যবহূত যন্ত্রপাতিসমূহের তাৎপর্য মূল্যায়ন করো। উত্তর: ঘ. দৈনন্দিন জীবনে ব্যবহূত যন্ত্রপাতিসমূহ সামাজিক পরিবর্তনে উল্লেখযোগ্য ভূমিকা রেখে চলেছে। রাজনৈতিক, অর্থনৈতিক, সাংস্কৃতিক ক্ষেত্রে পরিবর্তন আনছে। তাই তো আশকা তার বন্ধু ফাল্গুনীকে আধুনিক প্রযুক্তির সুফলগুলোর পাশাপাশি বহুল ব্যবহূত অত্যাধুনিক গণনাযন্ত্রে কম্পিউটারের বহুমাত্রিক ব্যবহারিক দিকগুলো চিহ্নিত করতে পেরেছে। পরিবহন ও যোগাযোগব্যবস্থায় বৈপ্লবিক পরিবর্তন এনেছে চাকা, ছাপাখানার আবিষ্কার। আধুনিক যন্ত্রশিল্পের প্রসার ঘটার ফলে উৎপাদনের হার বিপুলভাবে বেড়ে যায় এবং সমাজে নবযুগের সৃষ্টি হয়। ফলে বিভিন্ন যন্ত্রের সাহায্যে জ্ঞানচর্চার উপকরণ দ্রুত প্রকাশ ও প্রচার করা হচ্ছে। দৈনন্দিন জীবনে ব্যবহূত যন্ত্রপাতির ব্যবহার আধুনিক সমাজের অন্যতম বৈশিষ্ট্য। বৈদ্যুতিক বাতি, পাখা, রেডিও, টিভি, ফ্রিজ, টেলিফোন ইত্যাদি আজ মানুষের প্রতিদিনকার ব্যবহার্য জিনিস। দৈনন্দিন যাতায়াত ও পরিবহনে মানুষ স্থলপথে বাস, ট্রাক, জিপ, মোটরগাড়ি, রেলগাড়ি; জলপথে জাহাজ, লঞ্চ, স্টিমার ইত্যাদি ব্যবহার করছে। আকাশপথে ব্যবহার করছে বিমান। জমিতে কলের লাঙল, ফসল কাটা ও ফসল মাড়ানোর মেশিন এবং পানি সেচের পাম্প ব্যবহার উৎপাদন বৃদ্ধি করছে। যন্ত্রপাতির বহুল প্রচলন ও ব্যবহারের ফলে মানুষের জীবনে অনেক পরিবর্তন এসেছে। ফলে মানুষের জীবনযাত্রা হয়েছে সহজ ও স্বাচ্ছন্দ্যময়। তাই তো, বর্তমান আধুনিক যুগের মানুষ কম্পিউটারের মাধ্যমে ই-কমার্স বাণিজ্য সম্পন্ন করতে পারছে।