সামাজিক বিজ্ঞান
অধ্যায়-৬ রাজনৈতিক অধিকারের আন্দোলনপ্রিয় শিক্ষার্থীরা, আজ সামাজিক বিজ্ঞানের ৬ নম্বর অধ্যায় ‘রাজনৈতিক অধিকারের আন্দোলন’ থেকে একটি সৃজনশীল পদ্ধতির একটি নমুনা প্রশ্নোত্তর আলোচনা করব। # নিচের উদ্দীপকটি পড় এবং প্রশ্নগুলোর উত্তর দাও। ইতিহাসের ছাত্রী সাইমা ও মনিকা বর্তমানে লিবিয়ায় সংঘটিত রাজনৈতিক আন্দোলন সম্পর্কে তাদের শিক্ষকের কাছে জানতে চাইলে তিনি জানান, এ ধরনের সহিংস রাজনৈতিক আন্দোলন উপমহাদেশেও ঘটেছিল। এরপর তিনি উপমহাদেশে ১৭৫৭ সালে শুরু হওয়া ইংরেজ শাসনকালে সংঘটিত সিপাহি বিদ্রোহ, আলীগড় আন্দোলন, বঙ্গভঙ্গ থেকে স্বাধীনতা লাভ পর্যন্ত বিভিন্ন রাজনৈতিক গুরুত্বপূর্ণ ঘটনাবলি সংক্ষেপে আলোচনা করলেন। শিক্ষক তাদের আরও জানালেন, দাবি আদায়ের আন্দোলনের মাধ্যমে উপমহাদেশ স্বাধীন হয়। প্রশ্ন: ক. কোন আইনে উপমহাদেশ স্বাধীন হয়?প্রশ্ন: খ. সিপাহি বিদ্রোহের সামরিক কারণ ব্যাখ্যা করো?প্রশ্ন: গ. উপমহাদেশের স্বাধীনতা আন্দোলন কীভাবে মুসলিম সমাজকে ইংরেজি শিক্ষা গ্রহণে সম্পৃক্ত করে? বুঝিয়ে লেখো।ঘ. দাবি আদায়ে বঙ্গভঙ্গ আন্দোলনের মাধ্যমে মুসলিমরা কী শিক্ষা পেয়েছিল? বিশ্লেষণ করো।উত্তর: ক. ১৯৪৭ সালের ১৮ জুলাই ব্রিটিশ পার্লামেন্টে পাস হওয়া ‘ভারত স্বাধীনতা আইন’ অনুসারে উপমহাদেশ স্বাধীন হয়।উত্তর: খ. রাজনৈতিক, সামাজিক, অর্থনৈতিক, ধর্মীয়, সামরিক ইত্যাদি কারণে ১৮৫৭ সালে উপমহাদেশে সংঘটিত সশস্ত্র সংগ্রাম হচ্ছে ‘সিপাহি বিদ্রোহ’। এ সংগ্রামের একটি উল্লেখযোগ্য কারণ হচ্ছে—সামরিক বিরাজমান বৈষম্য। তৎকালীন উপমহাদেশে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির সেনাবাহিনীতে দেশীয় ও ইউরোপীয়দের মধ্যে অনেক দিক দিয়ে বৈষম্য ছিল। আর তা হলো:১. যোগ্যতা থাকা সত্ত্বেও দেশীয়দের উচ্চ পদে উন্নীত করা হতো না।২. ইউরোপীয় সিপাহিদের চেয়ে দেশীয় সিপাহিদের বেতন ও ভাতা অনেক কম ছিল। ৩. দেশীয় সিপাহিদের প্রতি নিষ্ঠুর ও অন্যায় আচরণ করা হতো। যুদ্ধক্ষেত্রে সমুদ্র পাড়ি দিয়ে মিয়ানমার যাওয়ার জন্য দেশীয় সেনাদের পাঠানো হতো। ৪. সর্বশেষ ‘এনফিল্ড’ নামক নতুন রাইফেলের টোটায় চর্বি মাখিয়ে দিল, যা সেনারা দাঁত দিয়ে কেটে রাইফেলে ঢোকাত। শূকর ও গরুর চর্বি বলে গুজব ছড়িয়ে দিলে হিন্দু-মুসলমান উভয় ধর্মাবলম্বীর সেনারা ক্ষুব্ধ হয়। জাতি-ধর্ম নাশ করার জন্য এ ব্যবস্থা মনে করে সেনাদের মনে আগুন দাউ দাউ করে জ্বলে উঠলে সংঘটিত হয় ১৮৫৭ সালের সশস্ত্র সামরিক বিদ্রোহ।# পরবর্তী অংশ ছাপা হবে আগামীকাল