সামাজিক বিজ্ঞান
অধ্যায়-৫প্রিয় শিক্ষার্থীরা, আজ সামাজিক বিজ্ঞান বিষয়ের ৫ নম্বর অধ্যায়ের ২য় পরিচ্ছেদ থেকে সৃজনশীল পদ্ধতির একটি নমুনা প্রশ্নোত্তর আলোচনা করব। এম কে সাহা অত্যন্ত মেধাবী ও শিক্ষিত যুবক। তিনি একটি অনুন্নত জনপদ থেকে উঠে এসেছেন। এখনো তাঁর গ্রামে বাল্যবিবাহ প্রচলিত আছে। শিক্ষার অভাবে অনেকেই বাল্যবিবাহ, বহুবিবাহ—এগুলোর খারাপ দিকগুলো বোঝতে পারে না। তিনি গ্রামে একটি বিদ্যালয় প্রতিষ্ঠা করলেন এবং জনগণকে সচেতন করে তুলতে লাগলেন। ক. এম কে সাহার কার্যক্রম ইতিহাসের কোন ব্যক্তির সঙ্গে মিলে যায়। খ. তাঁকে বাংলা গদ্যসাহিত্যের জনক বলা হয় কেন?গ. উক্ত ব্যক্তির মাধ্যমে সমাজ কীভাবে উপকৃত হয়েছিল —আলোচনা করো।ঘ. উদ্দীপকের এম কে সাহার কার্যক্রম উক্ত ব্যক্তির সম্পূর্ণ কার্যক্রমকে ধারণ করে কি না, বিশ্লেষণ করো। উত্তর:ক. এম কে সাহার কার্যক্রম ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের কার্যক্রমের সঙ্গে মিলে যায়।উত্তর:খ. ঈশ্বরচন্দ্রকে বাংলা গদ্যসাহিত্যের জনক বলা হয়। বাংলা গদ্যসাহিত্যে তাঁর অবদান অনেক। চাকরি ছেড়ে দেওয়ার পর তিনি পরিপূর্ণভাবে সাহিত্যসেবায় মনোনিবেশ করেন। তিনি প্রায় ২৫টি বাংলা বই লেখেন। বেতাল পঞ্চবিংশতি, কপালকুণ্ডলা, বিষবৃক্ষ ইত্যাদি তাঁর বিখ্যাত গ্রন্থাবলি। বাংলা গদ্যসাহিত্যে তাঁর এসব অসামান্য অবদানের জন্যই তাঁকে বাংলা গদ্যের জনক বলা হয়।উত্তর:গ. উদ্দীপকের এম কে সাহার সঙ্গে যাঁর মিল আছে, তিনি হলেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের মাধ্যমে সমাজ নানাভাবে উপকৃত হয়েছিল। প্রথমত, তিনি বিধবা বিবাহের প্রচলন করার জন্য যে পদক্ষেপ নিয়েছিলেন তা সমাজে যুগান্তকারী প্রভাব ফেলেছিল। ১৮৫৬ সালে তাঁর প্রচেষ্টায় বিধবা বিবাহের আইন পাস হয়। তা ছাড়া শিক্ষার প্রসারেও ঈশ্বরচন্দ্র যথেষ্ট অবদান রাখেন। তিনি নিজগ্রাম বীরসিংহে একটি ইংরেজি উচ্চবিদ্যালয় প্রতিষ্ঠা করেন। এ ছাড়া তিনি অনেক বালিকা বিদ্যালয় প্রতিষ্ঠা করেন। তিনি কলকাতা মেট্রোপলিটন কলেজেরও প্রতিষ্ঠাতা। বাংলা সাহিত্যেও তাঁর অবদান অসামান্য।মোটকথা, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের কার্যক্রম সমাজে অনেক বড় পরিবর্তন এনেছিল। বিশেষ করে বিধবা বিবাহ প্রচলন করে তিনি নারীদের দুর্বিষহ ও কষ্টকর জীবন থেকে মুক্তি দিয়েছিলেন। উত্তর:ঘ. আমি মনে করি, এম কে সাহার কার্যক্রম ঈশ্বরচন্দ্রের কার্যক্রমেরই প্রতিরূপ। আমরা উদ্দীপকের এম কে সাহাকে দেখতে পাই, তিনি সমাজে বাল্যবিবাহরোধে চেষ্টা করে যাচ্ছেন। বাল্যবিবাহের কুফল সম্পর্কে অশিক্ষিত জনগোষ্ঠীকে তিনি সচেতন করে তুলছেন। তিনি গ্রামে শিক্ষার প্রসারের জন্য বিদ্যালয়ও প্রতিষ্ঠা করেছেন। আমরা ঈশ্বরচন্দ্রের পুরো জীবনের কার্যক্রমেও এসব দেখতে পাই। এ ক্ষেত্রে একটি পার্থক্য হলো, ঈশ্বরচন্দ্রকে কাজগুলো করতে হয়েছিল আইন পাস করে। অপরদিকে এম কে সাহা প্রচলিত আইনকে বাস্তবায়নের জন্য কাজ করে যাচ্ছেন।তাই আমরা বলতে পারি যে এম কে সাহার কার্যক্রম ঈশ্বরচন্দ্রের কার্যক্রমেরই প্রতিফলন। তিনি তাঁর অবস্থান থেকে ঈশ্বরচন্দ্রের কার্যক্রমেরই আদর্শিক সমর্থন দিয়ে যাচ্ছেন।