সামাজিক বিজ্ঞান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অধ্যায়-১৬প্রয় শিক্ষার্থীরা, গতকালের পর আজ সামাজিক বিজ্ঞান বিষয়ের ১৬ নম্বর অধ্যায় ‘যৌতুক প্রথা ও বাংলাদেশের নারী’ থেকে সৃজনশীল পদ্ধতির নমুনা প্রশ্নোত্তরের শেষ অংশ আলোচনা করব। ঘ. সমাজ থেকে যৌতুক প্রথা নিরসনে কী উদ্যোগ নেওয়া যেতে পারে? তোমার মতামত দাও।উত্তর: ঘ. যৌতুক এমন একটি অনৈতিক পন্থা, যার মাধ্যমে অন্যের অর্থ আত্মসাৎ করা হয়। যৌতুক প্রথা আমাদের সমাজে অস্থিরতা সৃষ্টি করে দুরারোগ্য ব্যাধির মতো ছড়িয়ে পড়েছে। এই সামাজিক সমস্যা নিরসনের জন্য কার্যকরভাবে উদ্যোগী হওয়া প্রয়োজন। যৌতুক প্রথা নিরসনের জন্য যেসব উদ্যোগ নেওয়া যেতে পারে সেগুলো নিচে দেওয়া হলো।১। দারিদ্র্য দূরীকরণের জন্য সরকারি ও বেসরকারিভাবে বিভিন্ন ধরনের প্রকল্প বাস্তবায়ন করা যেতে পারে। যাতে বেকার মানুষ কাজ পাবে।২। শিক্ষাকে সর্বাধিক গুরুত্বারোপ করে এর প্রসার ঘটাতে হবে। যেমন: অবৈতনিক শিক্ষা। কেননা শিক্ষা মানুষকে আত্মসচেতন করে তোলে।৩। দক্ষ মানবসম্পদে পরিণত করতে শিক্ষার সুযোগ নারী-পুরুষ উভয়কে দিতে হবে।৪। নারীর যথাযথ মর্যাদা প্রদান করতে হবে। তাকে ন্যায্য অধিকার প্রদানের জন্য অর্থনৈতিক কর্মকাণ্ডে অংশগ্রহণের সুযোগ দিতে হবে। নারী সাবলম্বী হলে তার অর্থনৈতিক মুক্তি আসবে।৫। যৌতুকবিরোধী সামাজিক আন্দোলন ও গণসচেতনতা জোরদার করতে গণমাধ্যম ও ধর্মীয় প্রতিষ্ঠানকে সম্পৃক্ত করা যেতে পারে।উদ্দীপকের আলোকে বলা যায়, উপরিউক্ত উদ্যোগের পাশাপাশি বিভিন্ন প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণের মাধ্যমে আইনের বাস্তবায়ন করে আমরা প্রতিকারমূলক ব্যবস্থাও নিতে পারি। যেহেতু যৌতুক নারী নির্যাতনের একটি প্রধান কারণ, তাই যৌতুক প্রথা প্রতিরোধ একটি অবশ্য করণীয় কর্তব্য। এ বিষয়ে সরকার ও বেসরকারি সংস্থাগুলো বর্তমানে যৌতুকবিরোধী আন্দোলন গড়ে তুলছে। যুবসমাজকে যৌতুকবিরোধী আন্দোলনে সম্পৃক্ত করে আমরা বলতে পারি যৌতুককে ‘না’ বলুন। আমাদের সমাজে যারা যৌতুক প্রথার পক্ষপাতী, তাদের সামাজিকভাবে বর্জন করতে হবে। গণমাধ্যম এ বিষয়ে জনগণকে সচেতন করে তুলতে প্রচারণা চালাতে পারে। ধর্মীয় নেতা ইমাম সাহেবরা যৌতুক প্রথার কুফল সম্পর্কে মানুষকে অবহিত করে আমাদের সমাজে শৃঙ্খলা আনতে সহায়তা করতে পারেন। সমাজের সবাইকে অত্যন্ত সচেতনতার সঙ্গে বুঝতে হবে যে যৌতুক এমনই একটি অনৈতিক পন্থা, যার মাধ্যমে অন্যের অর্থ আত্মসাৎ করা হয়; যা একটি বড় ধরনের দুর্নীতি। নারীকে তার প্রাপ্য সম্মান ও অধিকার প্রদান করতে হলে আমাদের সবাইকে যৌতুক দেওয়া ও নেওয়া বন্ধ করতে হবে। তাহলে এই সামাজিক সমস্যা থেকে আমরা মুক্ত হতে পারব।