সামাজিক বিজ্ঞান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অধ্যায়-৪প্রিয় শিক্ষার্থীরা, গতকালের পর আজ সামাজিক বিজ্ঞান বিষয়ের ৪ নম্বর অধ্যায় থেকে সৃজনশীল পদ্ধতির একটি নমুনা প্রশ্নোত্তরের শেষ অংশ আলোচনা করব।ঘ. বাংলাদেশের পরিপ্রেক্ষিতে উদ্দীপকের কোন চিত্রটি প্রযোজ্য, বিশ্লেষণ করো।উত্তর: ঘ. বাংলাদেশের পরিপ্রেক্ষিতে উদ্দীপকের ২ নম্বর চিত্রটি প্রযোজ্য।কেননা ২ নম্বর চিত্রে এককেন্দ্রিক সরকারব্যবস্থার প্রতিচ্ছবি দেখানো হয়েছে। বাংলাদেশে এককেন্দ্রিক সরকারব্যবস্থা বিদ্যমান। সাধারণত এককেন্দ্রিক সরকার বলতে সেই সরকারকে বোঝায়, যেখানে রাষ্ট্রের যাবতীয় ক্ষমতা সংবিধান কর্তৃক কেন্দ্রীয় সরকারের ওপর ন্যস্ত থাকে। এ ব্যবস্থায় শাসনতন্ত্র কেন্দ্রীয় ও স্থানীয় সরকারের মধ্যে ক্ষমতা বণ্টনের ব্যবস্থা করে না। এককেন্দ্রিক সরকারে শাসনকার্যের সুবিধার জন্য রাষ্ট্রকে কতকগুলো অংশে বিভক্ত করা হয় এবং অংশগুলোতে স্থানীয় সরকার গঠন করা হয়। স্থানীয় সরকারের ক্ষমতা সংকুচিত বা প্রসারিত করা কেন্দ্রীয় সরকারের ইচ্ছার ওপর নির্ভর করে। বাংলাদেশের রাষ্ট্রীয় প্রশাসনিক কাঠামোর কেন্দ্রবিন্দু হলো সচিবালয়। সচিবালয়ের পরেই বিভাগীয়, জেলা প্রশাসন বিদ্যমান। এ ছাড়া রাষ্ট্রের তৃণমূলপর্যায়ে, স্থানীয় সরকার গঠন করে স্থানীয় সমস্যার সমাধানের জন্য বাংলাদেশে স্থানীয় সরকার প্রচলিত আছে। ইউনিয়ন পরিষদ, পৌরসভা ও সিটি করপোরেশনগুলো স্থানীয় সরকারের অন্তর্ভুক্ত।এককেন্দ্রিক শাসনব্যবস্থায় একটি সরকারের তত্ত্বাবধানে সারা দেশে একই আইন, নীতি ও শাসনপদ্ধতি প্রচলিত থাকে। এতে শাসনব্যবস্থা দৃঢ় ও জাতীয় ঐক্য অধিক সংহত হয়। সর্বময় ক্ষমতা একটি সরকারের হাতে থাকায় অভ্যন্তরীণ ও বৈদেশিক ব্যাপারে অধিক দক্ষতার পরিচয় পাওয়া যায়। বাংলাদেশে বিভাগ, জেলা, উপজেলা প্রশাসন ও স্থানীয় সরকারব্যবস্থা বিদ্যমান থাকায় জাতীয় সরকারের কাজের চাপ লাঘব হয় এবং স্থানীয় সমস্যা জাতীয়পর্যায়ে সমস্যার সৃষ্টি করতে পারে না। ফলে জাতীয় ও আঞ্চলিক সরকারের ধারাবাহিক শাসনব্যবস্থা অব্যাহত গতিতে চলতে থাকে এবং জাতীয় অগ্রগতি ত্বরান্বিত হয়।