সামাজিক বিজ্ঞান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দক্ষিণ আমেরিকাপ্রিয় শিক্ষার্থীরা, আজ সামাজিক বিজ্ঞান বিষয় থেকে সৃজনশীল পদ্ধতির একটি নমুনা প্রশ্নোত্তর আলোচনা করব। এ ধরনের অন্য প্রশ্নোত্তরের জন্য বিষয়বস্তুটি ভালোভাবে পড়বে।# ওপরের মানচিত্রটি দেখে নিচের প্রশ্নোত্তরগুলো লেখো।ক. দক্ষিণ আমেরিকার সর্ববৃহৎ সমভূমির নাম কী?খ. কিটোকে চির বসন্তের শহর বলা হয় কেন?গ. মানচিত্রে শীতল নাতিশীতোষ্ণ জলবায়ু অঞ্চলটি চিহ্নিত করে এর বিবরণ দাও।ঘ. প্রবল স্রোতের জন্য কোন নদীর তীরে ব-দ্বীপ গঠিত হয়নি?—বিশ্লেষণ করো।উত্তর: ক. আমাজান নদীর অববাহিকা দক্ষিণ আমেরিকার সর্ববৃহৎ সমভূমি।উত্তর: খ. দক্ষিণ আমেরিকা মহাদেশে সমুদ্র উপকূল, পার্বত্য ভূমি, মালভূমি ও গভীর অরণ্য ছাড়া সর্বত্রই উষ্ণতা অনেক বেশি। এই মহাদেশের মাত্র এক-পঞ্চমাংশ বিষুবরেখার উত্তরে অবস্থিত এবং অধিকাংশ অঞ্চল উষ্ণমণ্ডলের অন্তর্ভুক্ত।ইকুয়েডরের রাজধানী কিটো শহরের উচ্চতা প্রায় ৩০০ মিটার। এই শহরটি বিষুবরেখার খুব নিকটবর্তী হলেও এখানকার তাপমাত্রা প্রায় ১৩০° সেলসিয়াসের বেশি নয়।যেখানে শীত-গ্রীষ্মের অনুভূতি কাজ করে না। তাই কিটোকে চিরবসন্তের শহর বলা হয়।উত্তর: গ.ওপরের দক্ষিণ আমেরিকার জলবায়ু অঞ্চলের মানচিত্রের প্রতিরূপ অঙ্কন করে শীতল নাতিশীতোষ্ণ জলবায়ু অঞ্চলটি চিহ্নিত করা হলো।চিলির দক্ষিণ অংশে শীতল নাতিশীতোষ্ণ জলবায়ু বিরাজমান। এই অঞ্চলে বার্ষিক বৃষ্টিপাত ২০৩ সেন্টিমিটারের বেশি। আন্দিজ পর্বত বরাবর পশ্চিম ঢালে ৫০৮ সেন্টিমিটারের বেশি বৃষ্টি হয়। কোথাও কোথাও তুষারপাতও হয়। এ অঞ্চলে শীতকালে বেশি বৃষ্টিপাত হলেও সারা বছরই বৃষ্টি হয়।উত্তর: ঘ. দক্ষিণ আমেরিকার তিনটি প্রধান নদীর মধ্যে উল্লেখযোগ্য বড় নদী হলো আমাজান যা আটলান্টিক মহাসাগরে পড়েছে। পৃথিবীর সব নদীর মধ্যে দৈর্ঘ্যে আমাজান নদী দ্বিতীয় অবস্থানে রয়েছে।এই মহাদেশের মানচিত্রে সর্ব উত্তরের দিকে তাকালে আমরা দেখতে পাই, আন্দিজ পর্বতমালা থেকে আমাজান নদী উৎপন্ন হয়ে ব্রাজিলের মধ্য দিয়ে প্রবাহিত হয়ে আটলান্টিক মহাসাগরে পড়েছে। আমাজান নদীতে রয়েছে প্রবল স্রোত। আর স্রোতের প্রভাবে মোহনা থেকে ৪৮০ কিলোমিটার পর্যন্ত সমুদ্রের পানি ঘোলা থাকে। আর কোনো নদীর এত পানি সমুদ্রে পড়ে না। এত বেশি স্রোতস্বিনী আমাজান নদী যার প্রবল স্রোত পানি রাশিকে ঘোলা করে দক্ষিণ আটলান্টিক সাগরে নিয়ে পতিত হয়। ফলে প্রবল স্রোতের জন্য আমাজান নদীর তীরে এবং মোহনায় কোনো ব-দ্বীপ গঠিত হয়নি।নিগ্রো, জাপুরা, রিওনিগ্রো, জুরুয়া, পুরজা, মাদিরা ও তাপাজোজ এই সাতটি আমাজানের প্রধান উপ নদী।