সামাজিক বিজ্ঞান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বহুনির্বাচনী প্রশ্নোত্তরপ্রিয় শিক্ষার্থীরা, আজ সামাজিক বিজ্ঞানের ৭ ও ৮ নম্বর অধ্যায় থেকে নমুনা বহুনির্বাচনী প্রশ্নোত্তর আলোচনা করব। এ ধরনের অন্য প্রশ্নোত্তরের জন্য অধ্যায়গুলোর বিষয়বস্তু ভালোভাবে পড়বে। # বহুনির্বাচনী প্রশ্নের উত্তর দাও। ১. ১৮৫৭ সালের সংগ্রামের ফলে কী হয়?ক. কোম্পানির শাসনের অবসান খ. ব্রিটিশ শাসনের অবসান গ. মোগল শাসনের অবসান ঘ. মুসলিম শাসনের অবসান২. লর্ড কার্জন কেন বঙ্গভঙ্গ করেন? ক. শাসন কাজের সুবিধার জন্য খ. মুসলমানদের দাবিতে গ. হিন্দুদের দাবিতে ঘ. রানির আদেশ৩. আলীগড় আন্দোলনের প্রভাব কোনটি?ক. মুসলমানেরা সরকারি চাকরি ও বিভিন্ন পেশায় নিয়োগ পায় খ. বঙ্গভঙ্গ হয় গ. লক্ষেৗ চুক্তি বাস্তবায়ন হয় ঘ. ফরায়েজি আন্দোলন সাফল্য লাভ করে ৪. শেখ মুজিবুর রহমান কেন ছয় দফা ঘোষণা করেন?ক. নির্বাচনে জয়লাভ করার জন্য খ. শিল্পের উন্নয়নের জন্য গ. রাজনৈতিক অধিকার আদায়ের জন্য ঘ. বাঙালির মুক্তির জন্য৫. ‘যোগ্যতা থাকলেও দেশীয়দের উপযুক্ত চাকরি দেওয়া হতো না’—এটি কোন ধরনের বৈষম্য?ক. সামাজিক খ. অর্থনৈতিক গ. রাজনৈতিক ঘ. ভৌগোলিক৬. ছয়দফা কর্মসূচিকে ‘বাঙালির মুক্তির সনদ’ বলার কারণ কী?i. এটা বাঙালি জাতীয়তাবাদ ধারণার বিকাশ ii. এর মধ্যে বাংলাদেশের স্বাধীনতার বীজ নিহিত ছিল iii. এর ফলে অর্থনৈতিক সচ্ছলতা আসেকোনটি সঠিক? ক. i ও ii খ. iii গ. ii, iii ঘ. i, ii, iii৭. ১৯৪৭ সালের ১৪ আগস্ট নবগঠিত পাকিস্তানের কোন বিষয়ে মিল ছিল না? i. ধর্ম ii. ভাষা iii. সংস্কৃতি। কোনটি সঠিক? ক. i খ. i ও ii গ. ii ও iii ঘ. কোনোটিই নয়৮. ভাষা আন্দোলন থেকে পূর্ব পাকিস্তানের জনগণ অনুপ্রেরণা লাভ করে—। i. বাংলা সাহিত্য সংস্কৃতি বিকাশে ii. গণতন্ত্রের উত্তরণে iii. জাতীয়তাবাদী চেতনার উন্মেষেকোনটি সঠিক? ক. i, iii খ. iii গ. ii ঘ. ii, iii৯. অসহযোগ আন্দোলনের মূল লক্ষ্য কী ছিল?ক. মুসলমানদের মধ্যে পাশ্চাত্য শিক্ষার প্রসার খ. হিন্দু-মুসলমানদের মধ্যে ঐক্য সাধনগ. বঙ্গভঙ্গ রোধ করা ঘ. ভারতের স্বাধীনতা অর্জন। ১০. কোন কারণে অসহযোগ আন্দোলন ব্যর্থ হয়?ক. অর্থনৈতিক কারণ খ. ২২ জন পুলিশকে পুড়িয়ে মারা গ. যোগ্য নেতৃত্বের অভাব ঘ. ধর্মীয় প্রভাব১১. মুসলিম লীগ প্রতিষ্ঠার প্রস্তাবক কে? ক. খাজা নাজিমুদ্দীন খ. স্যার সলিমুল্লাহ গ. এ কে ফজলুল হক ঘ. মোহাম্মদ আলী জিন্নাহ১২. পাকিস্তানের রাষ্ট্রভাষা হিসেবে বাংলা স্বীকৃতি পায় কোন সালে? ক. ১৯৫২ খ. ১৯৫৪ গ. ১৯৫৬ ঘ. ১৯৬০।১৩. ভাষা আন্দোলন থেকে মূলত শিক্ষা লাভ করা যায়—। i. অধিকার আদায়ের ii. জাতীয়তাবোধ সৃষ্টির iii. দেশপ্রেমেরনিচের কোনটি সঠিক? ক. ii খ. i গ. iii ঘ. i, iii১৪. বাঙালির মনে জাতীয়তাবাদী ধারণা জন্ম দিয়েছিল—। i. ছয় দফা দাবি আন্দোলন ii. সর্বদলীয় ছাত্র সংগ্রাম পরিষদ iii. এগারো দফা আন্দোলন১৫. বাংলাদেশের অস্থায়ী সরকারের প্রধানমন্ত্রী কে ছিলেন?ক. শেষ মুজিবুর রহমান খ. সৈয়দ নজরুল ইসলাম গ. তাজউদ্দীন আহমদ ঘ. মনসুর আলী# পরবর্তী অংশ ছাপা হবে আগামীকালবহুনির্বাচনী প্রশ্নের নমুনা উত্তর: ১। ক, ২। ক, ৩। ক, ৪। ঘ, ৫। গ, ৬। ক, ৭। গ, ৮। ক, ৯। ঘ, ১০। খ, ১১। ঘ, ১২। গ, ১৩। খ, ১৪। ক, ১৫। গ।