সামাজিক বিজ্ঞান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বহুনির্বাচনী প্রশ্নোত্তর  অংশ-৫ প্রিয় শিক্ষার্থীরা, গতকালের পর আজ সামাজিক বিজ্ঞান বিষয়ের নির্বাচিত পাঠ্যসূচি থেকে নমুনা বহুনির্বাচনী প্রশ্নোত্তর দেওয়া হলো। অধ্যায়-৫ # নিচের অনুচ্ছেদ পড়ো এবং ৩-৫ নম্বর প্রশ্নের উত্তর দাও।ইংরেজ শাসন ও শোষণের বিরুদ্ধে এ দেশের সমাজ ও মানুষের মধ্যে ক্রমেই প্রতিক্রিয়া সৃষ্টি হতে থাকে। ব্রিটিশবিরোধী আন্দোলনে এগিয়ে আসেন তিতুমীর, দুদুমিয়া, হাজী শরিয়তুল্লাহ, ফকির মজনু শাহসহ আরও অনেকে।৩। হাজী শরিয়তুল্লাহর নামের সঙ্গে কোন আন্দোলন জড়িত?ক. ফকির আন্দোলন খ. ফরায়েজি আন্দোলন গ. নীল বিদ্রোহ ঘ. তিতুমীরের সংগ্রাম৪। অনুচ্ছেদে উল্লিখিত ব্যক্তিবর্গ ব্রিটিশবিরোধী আন্দোলনে অনুপ্রাণিত হন। কারণ তাঁরা—i. অবাধ ধর্মীয় কার্যকলাপে বাধা পান ii. নিষ্কর ভূমি দান থেকে বিতাড়িত হন iii. শিক্ষাদীক্ষায় বাধাগ্রস্ত হননিচের কোনটি সঠিক?ক. i ও ii খ. ii ও iii গ. i ও iii ঘ. i, ii ও iii৫। ব্রিটিশবিরোধী আন্দোলন হিসেবে ফকির আন্দোলনের সময়কাল ছিল?ক. ১৭৬০-১৮০০ খ. ১৮০০-১৮৩১ গ. ১৮৪০-১৮৪৯ ঘ. ১৮৫৯-১৮৬০ সাল৬। মোহামেডান লিটারেরি সোসাইটি কে গড়ে তোলেন?ক. আবদুল লতিফ খ. সৈয়দ আমীর আলী গ. হাজী মুহাম্মদ মুহসীন ঘ. রামমোহন রায়৭। সেন্ট্রাল ন্যাশনাল মোহামেডান অ্যাসোসিয়েশন গঠিত হয়েছিল মূলত—ক. মুসলমানদের হূত গৌরব ফিরিয়ে আনা খ. মুসলমানদের ন্যায়সঙ্গত দাবিদাওয়া পেশ করাগ. মুসলমানদের ইংরেজি শিক্ষায় অনুপ্রাণিত করা ঘ. মুসলিম সমাজকে আধুনিকীকরণ করা।# নিচের অনুচ্ছেদ থেকে ৮-৯ নম্বর প্রশ্নের উত্তর দাও।সালমান প্রাচীন ভারতের মুসলমানদের ইতিহাস পড়ার সময় খেয়াল করল, সে সময় মুসলমানরা সব দিক থেকে পিছিয়ে পড়ছিল। তবে সৈয়দ আমীর আলীর মতো কিছু মনীষীর সহায়তায় তাদের সে অবস্থা থেকে উত্তরণ ঘটতে থাকে এবং সফলতাও লাভ করতে থাকে। ৮। নিচের কোন গ্রন্থটি বাংলার মুসলমানদের জাগরণে অবদান রাখে?ক. দি স্পিরিট অব ইসলাম খ. মীরাত উল-আখবার গ. এ শর্ট হিস্ট্রি অব ইসলাম ঘ. দি স্পিরিট অব মুসলিম৯। সৈয়দ আমীর আলী মুসলমান সমাজকে কী করেন? i. আধুনিকীকরণ করেন ii. সক্রিয় রাজনীতিতে উদ্বুদ্ধ করেন iii. সাম্প্রদায়িকতামুক্ত চেতনার বিকাশ ঘটান এবং হূত গৌরব ফুটিয়ে তুলতে অনুপ্রাণিত করেননিচের কোনটি সঠিক?ক. i ও ii খ. i ও iii গ. ii ও iii ঘ. i, ii ও iiiসঠিক উত্তর: অধ্যায়-৫: ৩। খ ৪। ঘ ৫। ক ৬। ক ৭। খ ৮। ক ৯। ঘ